ডিপ্রেশন কি, কারণ, লক্ষণ ও চিকিৎসা নিয়ে ডঃ কেদার রঞ্জন ব্যানার্জীর বিস্তারিত আলোচনা।
Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.
Generated from the transcript and can be wrong — check the timestamp.
Key Takeaways
- ডিপ্রেশন একটি সাধারণ মানসিক অবস্থা যা সঠিক চিকিৎসায় নিয়ন্ত্রণ করা যায়।
- প্রাইমারি ও সেকেন্ডারি ডিপ্রেশনের সিমটম ও চিকিৎসা একই রকম।
- সুইসাইডের ঝুঁকি ডিপ্রেশনের গুরুতর পর্যায়ে বেশি থাকে এবং চিকিৎসার সময় সতর্ক থাকতে হয়।
- আধুনিক অ্যান্টি-ডিপ্রেশন ওষুধ কার্যকর এবং সেগুলো নিয়ে ভুল ধারণা থেকে বিরত থাকতে হবে।
- মানসিক সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য, ওষুধের দোকানদার বা অপ্রশিক্ষিত ব্যক্তির পরামর্শ গ্রহণ করবেন না।
What the video covers
- ডিপ্রেশন বা মানসিক অবসাদ কী এবং কখন হয় তা ব্যাখ্যা করা হয়েছে।
- ডিপ্রেশনের প্রাইমারি ও সেকেন্ডারি দুই ধরনের ব্যাখ্যা ও তাদের সিমটম একই হওয়ার কথা বলা হয়েছে।
- ডিপ্রেশনের প্রধান লক্ষণ হিসেবে মুড পরিবর্তন, ঘুমের সমস্যা এবং খিদে কমে যাওয়া উল্লেখ করা হয়েছে।
- ডিপ্রেশন একাকী আসে না, অনেক সময় অন্যান্য মানসিক রোগের সঙ্গে একসঙ্গে দেখা যায়।
- ডিপ্রেশন একটি সেলফ লিমিটিং ডিসঅর্ডার হলেও চিকিৎসা শুরু করাই উত্তম।
- ডিপ্রেশনের চার ধরনের মাত্রা: মাইল্ড, মডারেট, সিভিয়ার ও প্রফাউন্ড।
- ডিপ্রেশনের সঙ্গে সুইসাইডের সম্পর্ক এবং সুইসাইডের দুই ধরনের ধরন আলোচনা করা হয়েছে।
- আধুনিক অ্যান্টি-ডিপ্রেশন ওষুধের উন্নতি এবং ভুল ধারণা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে।
- ওষুধের সঠিক ব্যবহার ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব জোর দিয়ে বলা হয়েছে।
- মেডি টিপস চ্যানেলের মাধ্যমে মানসিক রোগ সম্পর্কিত আরও তথ্য ও পরামর্শ পাওয়ার আহ্বান জানানো হয়েছে।
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
মানসিক অবসাদ বা ডিপ্রেশন মানসিক অবসাদ বা ডিপ্রেশন কখন হয় কেন হয় এর থেকে বেরিয়ে আসার উপায় কি?
Speaker A
আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করব।
Speaker A
আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জী।
Speaker B
নমস্কার।
Speaker B
আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জী কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়াল সাইন্সেস।
Speaker A
আজকের বিষয়
Speaker B
ডিপ্রেশন আসলে এমন একটা জিনিস যেটা আমাদের জামা কাপড়ের মতো।
Speaker B
হ্যাঁ আসলে যাদের শরীর থাকে তাদের শরীর খারাপ হয় যাদের মন থাকে তাদের মন খারাপ হয়।
Speaker B
তার মানে এই নয় যে সবারই কিন্তু ডিপ্রেশন রোগটা আছে।
Speaker B
ব্যাপারটা ঠিকভাবে বুঝতে হবে।
Speaker B
ডিপ্রেশন আমাদের জীবনে প্রতিটি মানুষের মধ্যে আসে।
Speaker B
কারোর কম আসে কারোর বেশি আসে।
Speaker B
কেউ সেটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে কেউ ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না।
Speaker B
অতএব আমি একটু চুপচাপ হয়ে গেলাম বা আমার চাকরিটা হঠাৎ করে চলে গেল কোভিডের জন্যে বা আমার ঘড়িটা চুরি হলো।
Speaker B
আই ফিল ডিপ্রেসড।
Speaker B
এই ডিপ্রেশনটা কিন্তু রোগের মধ্যে নয়।
Speaker B
রোগের মধ্যে ডিপ্রেশন মানে হচ্ছে যেখানে ব্রেনে আপনার প্রবলেম হয়।
Speaker B
ব্রেনে কেমিক্যাল প্রবলেম হয়।
Speaker B
ব্রেনে কিছু নিউরো ট্রান্সমিটার আছে যেটা বেশি কম হলে ডিপ্রেসিভ ফিচারস আসে।
Speaker B
এবার ডিপ্রেশন দু রকম হয়।
Speaker B
যেটা রোগের কথা বলছি।
Speaker B
একটা কে আমরা বলি প্রাইমারি ডিপ্রেশন।
Speaker B
একটা কে বলি সেকেন্ডারি ডিপ্রেশন।
Speaker B
প্রাইমারি ডিপ্রেশনটা কি?
Speaker B
কোন কারণ ছাড়া কারোর যদি ডিপ্রেশন আসে এবং সেটা যদি দু সপ্তাহ থেকে ছ সপ্তাহ থেকে যায়।
Speaker B
সেক্ষেত্রে আমরা বলি প্রাইমারি ডিপ্রেশন।
Speaker B
সেকেন্ডারি ডিপ্রেশনটা কি?
Speaker B
সেকেন্ডারি ডিপ্রেশন হলো যেখানে কারণের জন্যে ডিপ্রেশনটা হয়।
Speaker B
আমার বাবা মারা গেল।
Speaker B
সেখান থেকে আমি ভেঙে পড়লাম।
Speaker B
এবং দেখা গেল যে দু সপ্তাহ থেকে ছ সপ্তাহ ছ সপ্তাহ থেকে দেড় মাস দু মাস তিন মাস ডিপ্রেশন ফিচারসটা থাকলো।
Speaker B
এবং তখন আমরা কিন্তু একে সেকেন্ডারি ডিপ্রেশন বলি।
Speaker B
কিন্তু মজা হলো ডিপ্রেশনের সাইন সিমটমস প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও তাই।
Speaker B
অতএব লোকালি আমরা বলি ডিপ্রেশন।
Speaker B
প্রাইমারি বলার দরকার নেই সেকেন্ডারি বলারও দরকার নেই।
Speaker B
শুধু বোঝানোর জন্য আপনাদের বললাম।
Speaker B
আর দ্বিতীয় জিনিস যেটা হলো ডিপ্রেশনের সেটা হচ্ছে প্রাইমারি ডিপ্রেশন সেকেন্ডারি ডিপ্রেশনের দুটো ট্রিটমেন্ট একই হয়।
Speaker B
তার মানে কি দাঁড়ালো?
Speaker B
দু রকম ডিপ্রেশনেরই সিমটম এক হয় দু রকম ডিপ্রেশনের ট্রিটমেন্টও এক হয়।
Speaker A
প্রথম সিমটম কি ডিপ্রেশনের?
Speaker B
প্রথম সিমটম কি ডিপ্রেশনের?
Speaker B
প্রথম সিমটম হলো চেঞ্জ ইন দি মুড মুড।
Speaker B
এটা আমরা বলি অ্যাফেক্টিভ ডিসঅর্ডার মুড।
Speaker B
মুডটা কি হয় ডিপ্রেসড হয়।
Speaker B
ভালো লাগে না কিছু।
Speaker B
কোন কাজকর্ম করতে ভালো লাগে না এমনকি বিছানা ছেড়ে উঠতেও ভালো লাগে না অনেক সময়।
Speaker B
দ্বিতীয় জিনিস কি হয় সেটা হচ্ছে ঘুমের প্রবলেম হয়।
Speaker B
ঘুমের প্রবলেমটা কি হয়?
Speaker B
তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়।
Speaker B
হ্যাঁ ঘুমটা আসে ঠিকঠাক কিন্তু রাত আড়াইটে তিনটের পর ঘুম ভেঙে যায় তারপর আর ঘুম আসতে চায় না।
Speaker B
তৃতীয় প্রবলেম কি হয়?
Speaker B
খিদে কমে যায়।
Speaker B
আবার এমনও কেস আমরা ক্লায়েন্ট দেখেছি আমাদের চেম্বারে যেখানে খিদে বেড়ে যায় আবার কিন্তু হি অর শি ইজ ডিপ্রেসড।
Speaker B
অতএব এইগুলো ছোট ছোট পয়েন্ট দিয়ে আমরা বুঝি যে এটা একটা ডিপ্রেসিভ ডিসঅর্ডার।
Speaker B
ডিপ্রেসিভ ডিসঅর্ডারটা কি শুধু একলা আসে?
Speaker B
তা কিন্তু নয়।
Speaker B
শারীরিক ডিসঅর্ডার যেমন হয় ধরুন অনেক সময় হয় না ডায়াবেটিসের সঙ্গে হাইপারটেনশন বা হাইপারটেনশনের সঙ্গে কোলেস্টেরল হাই বা তার সঙ্গে হাঁপানি।
Speaker B
দুটো তিনটে শারীরিক রোগ যেমন একসঙ্গে হয় সেরকম অনেক সময় আমাদের সাইকিয়াট্রি লাইনে দু তিনটে মানসিক রোগও একসঙ্গে হয়।
Speaker B
একটা ছোট উদাহরণ দিই যেমন ধরুন সিজো অবসেশন।
Speaker B
ঠিক আছে।
Speaker B
সেখানে কিন্তু একটা সিজোফ্রেনিয়ার সঙ্গে একটা ডিপ্রেসিভ এলিমেন্টও থাকে।
Speaker B
একটা অ্যাংজাইটি এলিমেন্টও থাকে একটা অবসেশন এলিমেন্টও থাকে।
Speaker B
অতএব অনেক সময় দেখেছি দুটো বা তিনটে মানসিক রোগও একসঙ্গে যায়।
Speaker B
যেমন ধরুন সিজো অ্যাফেক্টিভ।
Speaker B
সিজোফ্রেনিয়ার ফিচারস আছে তার সঙ্গে কিন্তু ডিপ্রেশনও আছে।
Speaker B
অতএব আমাদের যখন চিকিৎসা করতে হয় আমাদের এমন ওষুধ ব্যবহার করতে হয় যেটা সিজোফ্রেনিয়াও কাজও দেয়।
Speaker B
আবার ডিপ্রেশনও কাজ দেয়।
Speaker B
ডিপ্রেশন নিয়ে যখন আলোচনা হচ্ছেই।
Speaker B
সেখানে একটা কথা বলি।
Speaker B
এবং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং।
Speaker B
ডিপ্রেশন ইজ এ সেলফ লিমিটিং ডিসঅর্ডার।
Speaker B
মানে।
Speaker B
আপনি যদি ট্রিটমেন্ট নাও করান একটা দিন আসবে ডিপ্রেশনটা ধীরে ধীরে কমতে শুরু করবে।
Speaker B
বাট তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর।
Speaker B
এবং ভুগতে হবে।
Speaker B
তার চেয়ে ভালো নয় কি ডিপ্রেশনের চিকিৎসাটা যবে থেকে বুঝছেন তবে থেকে শুরু করবেন।
Speaker B
এখন অনেক ভালো ভালো উপায় বেরিয়ে গেছে যেটাকে আমরা বলি সাইকোমেট্রি।
Speaker B
সাইকোমেট্রি করলে আমরা বুঝতে পারি।
Speaker B
কারণ ডিপ্রেশনের চার রকম হয়।
Speaker B
মাইল্ড মডারেট সিভিয়ার প্রফাউন্ড।
Speaker B
মাইল্ড মডারেট সিভিয়ার প্রফাউন্ড।
Speaker B
মাইল্ড টু মডারেট ডিপ্রেশনের চিকিৎসা অতটা চিন্তার কিছু থাকে না।
Speaker B
কিন্তু মডারেট প্রফাউন্ডের যখন ডিপ্রেশন হয় তার চিকিৎসাটাতে আমাদের একটু সাবধান হতে হয়।
Speaker B
ডিপ্রেশনের সঙ্গে আরেকটা প্যারালালি যায়।
Speaker B
সেটা হচ্ছে সুইসাইড।
Speaker B
ঠিক।
Speaker B
ডিপ্রেশনের সঙ্গে সুইসাইড সবসময় প্যারালালি যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি।
Speaker B
যেখানে সুইসাইড হয় যখন আমরা ডিটেইল হিস্ট্রি নিই ফ্যামিলি হিস্ট্রি নিই যখন বা বাড়ির লোকের কাছ থেকে জানতে চাই যখন যে সুইসাইড করেছে আর কি ডিপ্রেশন ছিল।
Speaker B
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু কেউ কেউ ডিপ্রেশনের ওষুধ খেয়েছে কিংবা ডিপ্রেসড ছিল।
Speaker B
সুইসাইড তো দু রকম হয় আপনিও জানেন আমিও জানি।
Speaker B
একটা হচ্ছে ইম্পালসে হয় ধুম করে করে ফেলে দিল।
Speaker B
আরেকটা প্ল্যান করে হয়।
Speaker B
তো ডিপ্রেশনের রোগীরা কিন্তু প্ল্যান করে করে।
Speaker B
বাট একটা জিনিস বলি।
Speaker B
সেটা হচ্ছে যে এই যে ডিপ্রেশনে যে সুইসাইড করে।
Speaker B
যাদের মডারেট প্রফাউন্ড বা সিভিয়ার ডিপ্রেশন থাকে।
Speaker B
তারা কিন্তু সুইসাইড সেই সময় করে না।
Speaker B
যখন ডিপ্রেশন থেকে ধীরে ধীরে ধীরে ধীরে উঠতে শুরু করে যখন একটু বেটারমেন্টে যায় তখনই কিন্তু সুইসাইডটা করে।
Speaker B
ট্রিটমেন্টের ব্যাপারে এখন কিন্তু খুব ভালো ভালো অ্যান্টি ডিপ্রেশন বেরিয়ে গেছে।
Speaker B
খুব ভালো ভালো অ্যান্টি ডিপ্রেশন বেরিয়ে গেছে।
Speaker B
এবং মানুষের যে ভুল ধারণাটা যে ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করে ডিপ্রেশনের ওষুধ খেলেই ভজ ভজ করে ঘুমবে সারাদিন কাজকর্ম কোথাও যাবে না।
Speaker B
খুব ভুল ধারণা।
Speaker B
এখন কিন্তু এমনও ডিপ্রেশনের ওষুধ বেরিয়েছে যেই ডিপ্রেশনের ওষুধ খেয়ে আপনি গাড়ি চালাতে পারবেন।
Speaker B
যে ডিপ্রেশনের ওষুধ খেয়ে ওয়ার্ল্ড কাপ খেলছে ফুটবলে যে ডিপ্রেশনের ওষুধ খেয়ে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে খেলছে।
Speaker B
হ্যাঁ সেরকম ওষুধও বেরিয়েছে।
Speaker B
অতএব আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু আপনাদের বলতে পারি যারা দর্শক আপনারা শুনছেন আমাদের আজকের এই প্রোগ্রাম।
Speaker B
আপনাদের মানসিকভাবে যদি কোন রকম প্রবলেম হয় কাছাকাছি কোন সাইকিয়াট্রিস্ট দেখান।
Speaker B
ওষুধ সম্বন্ধে যদি জানতে হয় ডাক্তারের কাছে জানুন।
Speaker B
কাজের মাসির কাছে নয়।
Speaker B
ওষুধের দোকানদারের কাছে নয়।
Speaker B
এগুলো কিন্তু বলছি তার একটাই কারণ।
Speaker B
আমরা এরকম ক্লায়েন্ট পাই।
Speaker B
যে ডাক্তারবাবু ওষুধের দোকানে গিয়েছিলাম ওষুধের দোকানদার বলল এটা তো ঘুমের ওষুধ এজন্য আমি এটা খাচ্ছি না।
Speaker B
আসলে এটা ঘুমের ওষুধ নয় ওটা মেইন ওষুধ ছিল অ্যান্টি ডিপ্রেশন যেটার সাইড এফেক্ট হিসেবে ঘুম এবং ওই ঘুমটাকে আমরা কাজে লাগাই।
Speaker B
কিন্তু এই বুদ্ধি তো আর ওষুধের দোকানদারের নেই।
Speaker B
বা কাজের মাসির নেই।
Speaker B
অতএব ওষুধ সম্বন্ধে যদি জানতে হয় নাম্বার ওয়ান রোগ সম্বন্ধে যদি জানতে হয় নাম্বার টু।
Speaker B
সবসময় যে ডাক্তারকে দেখাচ্ছেন তাকে জিজ্ঞেস করুন।
Speaker A
অসংখ্য ধন্যবাদ ডক্টর কেদার রঞ্জন বন্দ্যোপাধ্যায়কে আমাদের সময় দেওয়ার জন্য।
Speaker B
আমার আরো পরামর্শ পেতে হলে আপনারা এই চ্যানেল মেডি টিপসটা দেখবেন।
Speaker B
আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে আমাদের এই মানসিক রোগের উপর আপনারা এই মেডি টিপসের কমেন্ট বক্সে কোশ্চেনগুলো লিখে পাঠান।
Speaker B
আমি সময় বার করে নিশ্চয়ই আপনাদের উত্তর দেব।
Speaker B
আজকে এইটুকুই থাক।
Speaker B
নমস্কার।
Speaker A
দেখতে থাকুন শুনতে থাকুন মেডি টিপস।
Speaker A
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।
Speaker A
এবং সচেতনতা বাড়িয়ে তুলুন।
Speaker A
আর হ্যাঁ যারা মেডি টিপস ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি।
Speaker A
তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই ইউটিউব চ্যানেলটি আর পাশে থাকা বেলটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন।
Speaker A
যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পেয়ে যান আপনারা।
Speaker A
এই ডাক্তার বাবুর সঙ্গে যোগাযোগ করতে বা কলকাতা সহ ভারতের চিকিৎসক ও বাণিজ্য সংক্রান্ত যেকোনো বিষয়ে সহায়তার জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই ঠিকানায়।
Speaker A
আমাদের ফোন নাম্বার।
Speaker A
প্লাস নাইন ওয়ান।
Speaker A
নাইন থ্রি থ্রি জিরো টু ফোর জিরো সেভেন সিক্স টু।
Speaker A
আবার বলছি।
Speaker A
প্লাস নাইন ওয়ান।
Speaker A
নাইন থ্রি থ্রি জিরো টু ফোর জিরো সেভেন সিক্স টু।
Speaker A
আমাদের ইমেইল আইডি মেইল মেডি টিপস@gmail.com।
Speaker A
এছাড়াও মেডি টিপস নামে ইউটিউব ও ফেসবুক পেজেও পাবেন আমাদের।
Topics:ডিপ্রেশনমানসিক অবসাদডিপ্রেশনের লক্ষণডিপ্রেশনের চিকিৎসাসুইসাইডঅ্যান্টি-ডিপ্রেশন ওষুধসাইকিয়াট্রিস্টমেডি টিপসমনের রোগবাংলা স্বাস্থ্য ভিডিও











