মিথ্যা ধরার ৫টি বৈজ্ঞানিক বডি ল্যাঙ্গুয়েজ ট্রিক্স শিখুন এবং মানুষের মন পড়ার গোপন বিদ্যা জানুন।
Key Takeaways
- মিথ্যা বলার সময় শরীরের ভাষা সবচেয়ে বেশি সত্য প্রকাশ করে।
- চোখের পিটপিট বা ব্লিংকিং রেট বেড়ে গেলে মিথ্যার সম্ভাবনা থাকে।
- মাইক্রো এক্সপ্রেশন থেকে ভুয়া হাসি ও প্রকৃত হাসির পার্থক্য বোঝা যায়।
- ঠোট চেপে ধরা বা নাক স্পর্শ করা মানসিক চাপ ও মিথ্যার বড় ইঙ্গিত।
What the video covers
- মানুষ মুখে যতই মিথ্যা বলুক, তার শরীর ও চোখ মিথ্যা বলতে পারে না।
- আমাদের কথার মাত্র ৭% শব্দে প্রভাব ফেলে, বাকি ৯৩% বডি ল্যাঙ্গুয়েজ ও গলার টোনে প্রকাশ পায়।
- ট্রিক্স ১: চোখের মুভমেন্ট ও ব্লিংকিং রেট বাড়লে মিথ্যার ইঙ্গিত পাওয়া যায়।
- ট্রিক্স ২: মাইক্রো এক্সপ্রেশন থেকে মিথ্যা হাসি ও আসল হাসির পার্থক্য বোঝা যায়।
- ট্রিক্স ৩: ঠোট চেপে ধরা মানে অবচেতন মন কিছু লুকাতে চাইছে।
- ট্রিক্স ৪: নাক স্পর্শ বা ঘাড়ে হাত দেওয়া মানসিক চাপ ও মিথ্যার লক্ষণ।
- বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণে সাইকোলজিস্ট ও এফবিআই এক্সপার্টদের পরামর্শ অন্তর্ভুক্ত।
- ভিডিওতে পাঁচটি বৈজ্ঞানিক ট্রিক্সের মাধ্যমে মিথ্যা ধরার সহজ উপায় শেখানো হয়েছে।
Chapters
- 00:00ভূমিকা ও মিথ্যা বলার শরীরের ভাষা
- 00:23কথার ৭% শব্দ ও ৯৩% বডি ল্যাঙ্গুয়েজ
- 00:48ভিডিওর উদ্দেশ্য ও পরিচিতি
- 01:17ট্রিক্স ১: চোখের মুভমেন্ট ও ব্লিংকিং রেট
- 02:37ট্রিক্স ২: মাইক্রো এক্সপ্রেশন ও মিথ্যা হাসি
- 03:53ট্রিক্স ৩: ঠোট চেপে ধরা বা লক করা
- 04:46ট্রিক্স ৪: নাক স্পর্শ ও ঘাড়ে হাত দেওয়া
- 05:14মিথ্যা বলার সময় শরীরের জৈবিক প্রতিক্রিয়া
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
মনে করুন কেউ একজন আপনার সাথে [মিউজিক] খুব হাসিমুখে কথা বলছে, কিন্তু তার মনের ভেতরে চলছে সম্পূর্ণ অন্য হিসাব। কিংবা একজন ব্যক্তি আপনার মুখের উপর বানানো একটা মিথ্যা গল্প বলে গেল, আর আপনি হেসেই তা বিশ্বাস করে নিলেন। কিন্তু আপনি কি জানেন?
Speaker A
মানুষ মুখে যতই বানিয়ে বানিয়ে কথা বলুক না কেন, তার শরীর, চোখ এবং অঙ্গভঙ্গ কিন্তু কখনো মিথ্যা বলতে পারে না। নিঃশ্বখ্যাত সাইকোলজিস্ট এবং এফবিআই এর বডি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা বলেন, আমাদের কথাবার্তার মাত্র ৭ শতাংশ প্রভাব ফেলে শব্দে। আর বাকি ৯৩ ভাগ প্রকাশ পায় আমাদের গলার টোন এবং বডি ল্যাঙ্গুয়েজে।
Speaker A
আজ মহাকালের খাতার পাতায় আমরা উন্মোচন করব মানুষের না বলা কথা আর মিথ্যা ধরে ফেলার পাঁচটি বৈজ্ঞানিক ট্রিক্স। চলুন মানুষের মন পড়ার সেই গোপন বিদ্যা শিখে নেওয়া যাক। হ্যালো, আমি রয়েছি মিল্টন, আপনাদের সাথে, আর আপনারা দেখছেন মহাকালের খাতা।
Speaker A
ট্রিক্স নাম্বার এক, চোখের মুভমেন্ট এবং পিটপিট করা। প্রচলিত ধারণা হলো মিথ্যাবাদী মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারে না, কিন্তু আধুনিক সাইকোলজি বলছে ঠিক উল্টোটা। একজন অভিজ্ঞ মিথ্যাবাদী আপনাকে বিশ্বাস করানোর স্বাভাবিক সময় ধরে একটানা চোখে চোখ রেখে কথা বলবে।
Speaker A
তবে এর চেয়েও বড় সাইন হলো চোখের পিটপিট করা বা ব্লিংকিং রেট। সাধারণ অবস্থায় মানুষ মিনিটে ১০ থেকে ১২ বার চোখের পাতা ফেলে। কিন্তু যখন কেউ বানিয়ে বানিয়ে কথা বলে বা মিথ্যা বানানোর জন্য ব্রেইনকে অতিরিক্ত খাটাতে হয়, তখন তার ব্লিংকিং রেট আচমকা তিন থেকে চার গুণ বেড়ে যায়।
Speaker A
এছাড়া কথা বলার সময় হঠাৎ বারবার চোখ উপরের দিকে বা ডানদিকে ঘুরিয়ে নিলে বুঝতে হবে তার মস্তিষ্ক ঘটনা মনে করার চেষ্টা করছে না, বরং নতুন কোন গল্প বানানোর চেষ্টা করছে।
Speaker A
ট্রিক্স নাম্বার দুই [মিউজিক], মাইক্রো এক্সপ্রেশন। আমাদের মুখে এমন অতি কিছু সূক্ষ এক্সপ্রেশন ফুটে ওঠে যা মাত্র এক সেকেন্ডের [মিউজিক] এক পঞ্চমাংশ সময় স্থায়ী হয়। একে বলা হয় মাইক্রো এক্সপ্রেশন।
Speaker A
যেমন কেউ যদি আপনাকে দেখে ভুয়া বা মিথ্যা হাসি দেয়, তবে তার শুধু ঠোট দুটি বাঁকা হবে, কিন্তু চোখের কোণে কোন কঞ্চন বা ভাঁজ পড়বে না।
Speaker A
আসল হাসিতে চোখের কোণে ভাঁজ পড়ে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিউশন স্মাইল। [মিউজিক]
Speaker A
ট্রিক্স নাম্বার তিন, ঠোট চেপে ধরা বা লক করা। কথা বলতে বলতে কেউ যদি হঠাৎ নিজের ঠোট দুটিকে ভেতরে চেপে ধরে, তার মানে তার অবচেতন মন কথাটি লুকিয়ে রাখতে চাইছে।
Speaker A
সাইকোলজির ভাষায় একেই বলা হয় ইনফরমেশন ব্লক। তিনি হয়তো পুরো সত্যিটা বলছেন না। [মিউজিক]
Speaker A
ট্রিক্স নম্বর চার, নাক স্পর্শ করা বা ঘাড়ে হাত দেওয়া। মিথ্যা বলার সময় মানুষের শরীরে এক অদ্ভুত জৈবিক প্রতিক্রিয়া ঘটে। ব্রেইনে নার্ভাসনেস বাড়ার ফলে নাকের রক্তনালীগুলোতে ক্যাটেকোলামাইন নামের কেমিক্যাল নিঃসৃত হয়।
Speaker A
যা নাকে বা ঘাড়ে সামান্য চুলকানির অনুভূতি তৈরি করে। তাই কথা বলার সময় বারবার নাকে হাত দেওয়া, চশমা ঠিক করা বা ঘাড় ডলা মানসিক চাপ বা অসত্য বলার একটি বড় লক্ষণ। [মিউজিক]
Topics:মিথ্যা ধরার উপায়বডি ল্যাঙ্গুয়েজসাইকোলজিচোখের ভাষামাইক্রো এক্সপ্রেশনমিথ্যা হাসিমানসিক চাপমিথ্যা বলার লক্ষণমহাকালের খাতামন পড়া











