Skip to content

কেউ যদি তোমার নামে বদনাম করে তাহলে কি করবেন? Real life Motivational quotes in Bengal #motivation

বদনাম হলে রাগ না করে ধৈর্য ধরে সত্যের পথে থাকা এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা উচিত।

Key Takeaways

  • রাগ করে প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরে সত্যের পথে থাকা উচিত।
  • নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর।
  • সত্যের প্রতি বিশ্বাস রাখা এবং নিজের চরিত্রে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ।
  • যখন প্রয়োজন হয় শান্তভাবে সত্য প্রমাণ করা উচিত, তবে প্রতিশোধ নেওয়া উচিত নয়।
  • সব সময় যুদ্ধ করা জরুরি নয়, কখনো সরিয়ে নেওয়াও বুদ্ধিমানের কাজ।

What the video covers

  • যখন কেউ তোমার নামে মিথ্যে কথা বলে, তখন রাগ করে প্রতিক্রিয়া দেওয়ার দরকার নেই।
  • নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে।
  • ঝগড়ায় জড়ালে মিথ্যার গুরুত্ব বেড়ে যায় এবং তা বেশি মানুষের কাছে পৌঁছে যায়।
  • সত্য হলে বারবার নিজেকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, যারা সত্যিই চেনে তারা বুঝবে।
  • বদনাম শুনে রেগে যাওয়া সহজ, কিন্তু ধৈর্য ধরে নিজের পথে থাকা কঠিন।
  • যদি মিথ্যা কথা তোমার জীবনে ক্ষতি করে, শান্তভাবে সত্য পরিষ্কার করা উচিত।
  • প্রতিশোধ নয়, নিজের অধিকার রক্ষার জন্য কাজ করা উচিত।
  • যখন আর কিছু করার থাকে না, তখন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখা উচিত।
  • মানুষের আসল পরিচয় তার কাজ ও চরিত্রে, মুখের কথায় নয়।
  • সব যুদ্ধ জিততে হয় না, কিছু যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়াও বুদ্ধিমানের কাজ।

Answers

Questions about this video

বদনাম হলে প্রথমে কী করা উচিত?

বদনাম হলে রাগ করে ঝগড়া না করে একবার থেমে ধৈর্য ধরে পরিস্থিতি বিচার করা উচিত। নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হতে পারে।

যখন মিথ্যা কথা জীবনে ক্ষতি করে তখন কী করা উচিত?

যদি মিথ্যা কথা পরিবার, সম্মান বা চাকরিতে ক্ষতি করে, তাহলে শান্তভাবে সত্যটা পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে প্রমাণ দিতে হবে, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য নয়।

সত্য থাকলে কেন বারবার নিজেকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই?

সত্য হলে যারা তোমাকে সত্যিই চেনে তারা একদিন তোমার আচরণ দেখে সত্যটা বুঝবে, তাই বারবার নিজেকে ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
ধরো কেউ একজন তোমার বদনাম করল, তোমার সম্পর্কে এমন কিছু বলল যা তুমি করোইনি। এখন তুমি কি করবে? তার সঙ্গে ঝগড়া করবে, রাগ করবে নাকি সবাইকে ডেকে ডেকে নিজের নির্দোষ প্রমাণ করতে যাবে? একবার থেমে ভাবো, কেউ তোমার নামে মিথ্যে কথা বললেই সেই মিথ্যের
00:21
Speaker A
জবাব তোমাকে রাগ দিয়েই দিতে হবে এমন কোন নিয়ম নেই। বরং অনেক সময় তোমার নীরবতায় সবচেয়ে শক্তিশালী উত্তর। যে মানুষ তোমাকে ছোট করার জন্য তোমার বদনাম করছে, তুমি যদি তার সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ো তাহলে তার কথার গুরুত্ব আরো বেড়ে যাবে। সে তোমার নামে ১০ জনের কাছে
00:40
Speaker A
কথা বলবে আর তুমি রাগ করে তার সঙ্গে তর্ক করলে সেই কথায় আরো মানুষের কাছে পৌঁছে যাবে। তাই সব কথার উত্তর মুখ দিয়ে দিতে হয় না। কিছু কথার উত্তর সময় দেয়, কিছু কথার উত্তর তোমার কাজ দেয় আর কিছু কথার
00:56
Speaker A
বিচার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেওয়াই ভালো। তুমি যদি সত্যিই নির্দোষ হও তাহলে নিজেকে নিয়ে বারবার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। যারা তোমাকে সত্যিই চেনে তারা একদিন তোমার আচরণ দেখেই সত্যটা বুঝবে। মনে রেখো, বদনাম শুনে রেগে যাওয়া খুব সহজ। কিন্তু ধৈর্য ধরে নিজের পথে থাকা কঠিন। আর
01:16
Speaker A
জীবনে কঠিন সময়েই মানুষের আসল চরিত্র প্রকাশ পায়। তবে এর মানে এই নয় যে অন্যায় হলে সবসময় চুপ থাকতে হবে। যদি কারোর মিথ্যে কথা তোমার পরিবার, সম্মান, চাকরি বা জীবনে বাস্তব ক্ষতি করে তাহলে শান্তভাবে সত্যটা পরিষ্কার করবে, প্রয়োজনে প্রমাণ দেবে, কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য
01:37
Speaker A
নয়, নিজের অধিকার রক্ষার জন্য। আর যখন এমন কোন পরিস্থিতি আসে যেখানে তোমার হাতে আর কিছু করার নেই, তখন সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। মানুষ আজ তোমার প্রশংসা করবে, কাল তোমার বদনাম করবে, কিন্তু তোমার আসল পরিচয় মানুষের মুখের কথায় নয়। তোমার
01:56
Speaker A
চরিত্র আর কাজের মধ্যে। তাই কেউ তোমার বদনাম করলে সঙ্গে সঙ্গে রেগে যেও না। একটু থামো। নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই কোন ভুল করেছি? যদি করে থাকো নিজেকে সংশোধন করো। আর যদি না করে থাকো তাহলে ধৈর্য ধরো। সত্যের পথে থাকো এবং
02:13
Speaker A
সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। কারণ সব যুদ্ধ জিততে হয় না। কিছু যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ। শেষ পর্যন্ত সত্যটা সত্যই থাকবে। মানুষ কিছুদিন ভুল বুঝতে পারে, কিন্তু সময়ের কাছে মিথ্যে বেশিদিন টিকে থাকতে পারে না।
Topics:বদনামমোটিভেশনধৈর্যসত্যসৃষ্টিকর্তার বিশ্বাসবাংলা মোটিভেশনালনিজেকে সংশোধননীরবতাঅন্যায়ের প্রতিক্রিয়াচরিত্র

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →