আট লাখ টাকায় সৌদি যাওয়া এক যুবকের করুণ পরিণতি: কফিলের খামারে দাসত্ব, পালানো, মৃত্যু এবং কার্গো বাক্সে ফেরা লাশ। প্রবাসী অভিবাসনের প্রতারণা নিয়ে গল্প।
Key Takeaways
- বিদেশ যাওয়ার আগে এজেন্ট ও কোম্পানির ভিসা যাচাই করা অত্যন্ত জরুরি
- পাসপোর্ট কেড়ে নেওয়া ও কফিল ব্যবস্থার শোষণ প্রবাসী শ্রমিকদের প্রধান ঝুঁকি
- প্রবাসী মৃত্যুর পর লাশ ফেরত পেতে সরকারি সহায়তা ও দূতাবাসের ভূমিকা জানা জরুরি
- অভিবাসন প্রতারণার অর্থনৈতিক ও মানসিক মূল্য পুরো পরিবারকে দীর্ঘমেয়াদে ধ্বংস করে
What the video covers
- কামাল ভাইয়ের মাধ্যমে কোম্পানি ভিসার প্রতিশ্রুতিতে ৮ লাখ টাকা খরচ করে ভাইজান সৌদি আরব যান
- প্রথম ছয় মাস কোনো টাকা পাঠাতে পারেননি; পরিবার জমি, গহনা ও সমিতির ঋণে সর্বস্ব হারায়
- পৌঁছানোর দিনই পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং তাকে এক কফিলের খামারে পাঠানো হয়
- ছয় মাস পর ফোনে সাহায্যের আকুতি জানানো হয়; পরিবারকে চুক্তির জরিমানার ভয় দেখানো হয়
- পালিয়ে শহরে লুকিয়ে বিল্ডিংয়ের কাজ করেন, অবৈধ অবস্থায় ফেরারি জীবন যাপন করেন
- সন্তানের জন্মের পর ভিডিও কলে পরিবারের সাথে যোগাযোগ, কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটে
- হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর আসে; কফিল কাগজপত্র দিতে অস্বীকৃতি জানায়
- লাশ আসে ৪১ দিন পর কার্গো লেখা কাঠের বাক্সে; খরচের চাপে পরিবার শেষ জমিটুকুও বিক্রি করে
- স্থানীয় মেম্বার কামাল ভাই সরকারি অনুদানের নামে টাকা কেটে নেন এবং নিজেকে 'প্রবাসী বন্ধু' হিসেবে প্রচার করেন
- একটি ভয়েস মেসেজ ও নতুন চশমা-জুতা ব্যাগে পাওয়া যায়, যা পরিবারের শোকের প্রতীক হয়ে ওঠে
Chapters
- 00:00৮ লাখ টাকায় সৌদি যাত্রা ও প্রতিশ্রুতি
- 00:43বিদায়ের দিন ও পরিবারের ত্যাগ
- 01:23প্রথম মেসেজ, অপ্রকাশিত টাকা ও গ্রামের কথা
- 02:05ভিডিও কলের রহস্য ও কফিলের খামার
- 03:05পাসপোর্ট কেড়ে নেওয়া ও গভীর রাতের ফোন
- 04:50পালানো, ফেরারি জীবন ও সন্তানের জন্ম
- 06:40শেষ কল, মৃত্যুর খবর ও লাশের লড়াই
- 08:00কার্গো বাক্স, মেম্বারের ভূমিকা ও ব্যাগের রহস্য
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
ভাইজান সৌদি গেছিল 8 লাখ টাকা দিয়া। প্রথম ছয় মাস একটা টাকাও পাঠাইতে পারে নাই। [মিউজিক] কামাল ভাই আমাগো উঠানে বইসা চা খাইতে খাইতে কইছিল কোম্পানির ভিসা। মাসে 4 হাজার থাকা খাওয়া ফ্রি। আব্বা জিগাইলেন, এত টাকা পামু কই? কামাল ভাই হাসলো। জমি তো
Speaker A
আছে চাচা। এক বছরে উইঠা যাইব। পরের মাসে দেড় বিঘা জমির এক বিঘা বন্ধক গেল। আম্মার কানের দুল গেল। সমিতি থেকা লোন হইল 3ন লাখ। ভাবী তখন পোয়াতি। যাওয়ার আগের রাইতে ভাইজান ভাবীর হাত ধইরা অনেকক্ষণ চুপ কইরা বইসা আছিল। এয়ারপোর্টে আম্মা চোখ
Speaker A
মুছতেছিলেন। আম্মার চশমার একটা ডাটি ভাঙ্গা। সুতা দিয়া বাঁধা। ভাইজান চশমাটা ঠিক কইরা দিয়া কইল, আম্মা পরের বার নতুন চশমা নিয়ে আসমু। [মিউজিক] গেটের ভিতরে ঢোকার আগে আমার কান্ধে হাত রাইখা কইল রাজু আম্মার খেয়াল রাখিস আমি না আসা পর্যন্ত তুই এই ঘরের বড় পোলা সৌদি
Speaker A
পৌঁছাইয়া প্রথম ভয়েস মেসেজ আসলো আম্মা ভালো আছি কাম ভালো তারপর তিন মাস কোন টাকা আসে নাই ভাইজান কইতো কোম্পানি প্রথমে বেতন আটকায়া রাখে এটা নিয়ম সমিতির লোক বাড়িতে আসা শুরু করল আব্বা হাটে গিয়া আমাগো ছাগল দুইটা বেচলেন। [মিউজিক] চাচি
Speaker A
পাড়ায় কইলেন, বিদেশ গিয়া পোলা বদলাইয়া গেছে। বাপ মায়ের কথা ভুইলা গেছে। আম্মা কাউরে কিছু কইতেন না। রাইতে খালি ভাইজানের সেই প্রথম ভয়েস মেসেজটা বারবার শুনতেন। একদিন [মিউজিক] ভাইজানরে ভিডিও কল দিলাম। স্ক্রিনে দেখি পিছনে খালি বালু। একটা টিনের ঘর, আশেপাশে ছাগল। [মিউজিক] আমি
Speaker A
জিগাইলাম, ভাইজান এটা কোম্পানি? ভাইজান [মিউজিক] তাড়াতাড়ি ক্যামেরা ঘুরাইয়া কইল, আরে না আজ ছুটি ঘুরতে আসছি। পরে ভাইজানের এক বন্ধুর কাছে শুনছি। কোম্পানি বইলা কিছু আছিল না। ভাইজানরে এক কফিলের খামারে তুইলা দেওয়া হইছিল। পৌঁছানোর দিনই পাসপোর্টটা কাইড়া নিছিল। ছয় মাসের
Speaker A
মাথায় এক রাইতে দুই টার সময় আব্বার ফোন বাজলো। [মিউজিক] ভাইজান ফিসফিস কইরা কইল, আব্বা আমারে ফিরাইয়া নাও। এইখানে মারে। তারপর লাইনটা কাইটা গেল। [মিউজিক] পরের দিন সকালে আব্বা কামাল ভাইয়ের বাড়ি গেলেন। কামাল ভাই চেয়ারে হেলান দিয়া কইল, চুক্তি
Speaker A
দুই বছরের চাচা। আগে ফিরলে জরিমানা 2 লাখ। পোলারে কন একটু সহ্য করতে। আব্বা বাড়ি ফিরা উঠানে বইসা রইলেন। সারারাইত ফোনটা হাতে নিয়া। [মিউজিক] ফোন আর বাজে নাই। যেইদিন ভাইজানের পোলা হইলো ভাইজান তখন মরুভূমিতে ছাগল চড়াইতেছিল। [মিউজিক] নিজের পোলারে প্রথম দেখছিল ফোনের ভাঙ্গা
Speaker A
স্ক্রিনে। সেই রাইতের পর তিন সপ্তাহ ভাইজানের কোন খবর আছিল না। তারপর এক অচেনা নাম্বার থেইকা মেসেজ আসলো। আমি [মিউজিক] সুজন কফিলের ওইখান থেইকা পালাইছি। এখন শহরে আছি লুকাইয়া। পরে বুঝছি। পাসপোর্ট ছাড়া পালাইলে ওই দেশে মানুষ আর মানুষ থাকে না। [মিউজিক] হইয়া যায় ফেরারি।
Speaker A
পুলিশ ধরলে জেল। তারপর খালি হাতে দেশে। ভাইজান রাইতে রাইতে বিল্ডিং এর কাম করতো। [মিউজিক] দিনে একটা ঘরে 20 জনের সাথে লুকাইয়া থাকতো। এর মধ্যে ভাবীর ব্যথা উঠলো। উপজেলা হাসপাতালে সিজার লাগলো। আমি কলেজের বেতনের টাকা দিয়া ওষুধ কিনলাম। ভাবীর পোলা হইল। ভাইজানরে ভিডিও কল দিলাম।
Speaker A
ভাইজানের ফোনের স্ক্রিন ভাঙ্গা। মাঝখান দিয়া দাগ। [মিউজিক] সেই দাগের ভিতর দিয়া ভাইজান নিজের পোলারে দেখলো। অনেকক্ষণ কিছু কইলো না। তারপর কইল, রাজু ওরে কইস ওর বাপ আইতাছে। আম্মা পোলার নাম রাখলেন সুমন। [মিউজিক] ভাইজানের নামের সাথে মিলাইয়া। ভাইজান মাসে মাসে 10000 15,000 কইরা
Speaker A
পাঠাইতো। [মিউজিক] সব যাইতো সমিতির কিস্তিতে। একবার কিস্তি দুইদিন দেরি হইল। সমিতির লোক উঠানে দাঁড়াইয়া কইল পোলা বিদেশে থাকে আর আপনারা কিস্তি দিতে পারেন না? কামাল ভাই তখন মেম্বার হওয়ার লাইগা পোস্টার লাগাইছে। পোস্টারে লেখা প্রবাসীর বন্ধু কামাল ভাই। [মিউজিক] এক রাইতে
Speaker A
টিভিতে খবর হইতাছিল। রেমিটেন্সের রেকর্ড। প্রবাসীরা দেশের গর্ব। আব্বা টিভির দিকে তাকাইয়া চুপ কইরা বইসা রইলেন। তারপর উইঠা উঠানে গেলেন। শেষবার যখন ভিডিও কলে কথা হইলো, ভাইজানরে চিনতে কষ্ট হইতেছিল। গাল ভাঙ্গা, চোখের নিচে কালি। কথা কইতে কইতে কাশি। আম্মা জিগাইলেন, এমন কাসোস কেন বাপ?
Speaker A
ভাইজান হাসলো। ঠান্ডা লাগছে আম্মা। এইখানে রাইতে খুব ঠান্ডা। [মিউজিক] তারপর কইলো, আম্মা তোমার চশমা কিনছি। আর তিন মাস টাকা জমাইয়া আউটপাস নিয়া চইলা আসমু। [মিউজিক] আম্মা ভাঙ্গা চশমাটা খুইলা মুছলেন। কইলেন, চশমা লাগবো না। তুই খালি আয়। সেই কলের 11
Speaker A
দিন পরে এক অচেনা নাম্বার থেকা ফোন আসলো। [মিউজিক] ফোন ধরলেন আব্বা। ওই পাশে একজন বাঙালী। গলা নামাইয়া কইলো, চাচা সুজন ভাই আর নাই। রাইতে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক। [মিউজিক] আব্বার হাত থেইকা ফোনটা পইড়া গেল। আমি তুইলা কানে নিলাম।
Speaker A
লোকটা কইল লাশ দেশে নিতে খরচ লাগবো। [মিউজিক] অনেক খরচ। ভাইজানের লাশ আসলো 41 দিন পরে কাঠের বাক্সে। [মিউজিক] বাক্সের গায়ে লাল কালিতে লেখা আছিল কার্গো। শুনছিলাম প্রবাসী মরলে সরকার লাশ আনে। কিন্তু কফিল কাগজেশই দিল না। কইল সুজন পালাইছে তার কাছে পাওনা আছে। আগে
Speaker A
টাকা তারপর লাশ। সেই 41 দিন আম্মা দরজার সামনে বইসা রইলেন। রাস্তায় কোন গাড়ির শব্দ হইলেই উইঠা দাঁড়াইতেন। [মিউজিক] আব্বা শেষ আধা বিঘা জমিটুকু বেচলেন। যেই জমিতে ভাইজান ছোটবেলায় আব্বার সাথে ধান লাগাইতো। এয়ারপোর্টের কার্গো গেটে একজন লোক কাগজ উল্টাইয়া কইল, লাশ নিতে আসছেন? খর্চাপাতি
Speaker A
লাগবো তাড়াতাড়ি ছাড়াইতে চাইলে। [মিউজিক] আব্বা পকেট থেকা ভাজ করা নোট বাইর কইরা দিলেন। কিছু কইলেন না। আম্মা চাইছিলেন শেষবার মুখটা দেখতে। [মিউজিক] বাক্স খোলার অনুমতি দিল না কেউ। দুইদিন পরে কামাল ভাই আসলো। [মিউজিক] সরকার নাকি 3ন লাখ টাকা দিব। কাগজ আমি করাইয়া দিমু
Speaker A
চাচা। খরচ একটু লাগব। 3 লাখের 5 হাজার গেল কামাল ভাইয়ের খরচে। [মিউজিক] জানা যায় কামাল ভাই মাইক হাতে নিল। কইল সুজন আমাগো গর্ব দেশের রেমিটেন্স যোদ্ধা। [মিউজিক] যেই চাচি কইছিলেন পোলা বদলাইয়া গেছে সেই চাচি সবার আগে কানলেন। আহারে সোনার ছেলে।
Speaker A
বাক্সের সাথে একটা ব্যাগও আসছিল। রাইতে আমি সেই ব্যাগ খুললাম। পাশে সুমন ঘুমাইতেছিল। কিছু [মিউজিক] না জায়না। ভিতরে একটা চশমার বাক্স। আম্মার জন্য কেনা। নতুন। একজোড়া ছোট জুতা। [মিউজিক] সুমনের পায়ের মাপের চাইতেও বড়। যাতে বড় হইলেও পড়তে পারে। [মিউজিক] আর ভাইজানের
Speaker A
ভাঙ্গা স্ক্রিনের মোবাইলটা মোবাইলে একটা ভয়েস মেসেজ পাঠানো হয় নাই। [মিউজিক] মারা যাওয়ার আগের রাইতে রেকর্ড করা। আমি চালু করলাম। [মিউজিক] ভাইজানের গলা কাশির মধ্যে। আম্মা চশমা কিনছি। আইতাছি। [মিউজিক] আম্মা সেই রাইতে মেসেজটা বারবার শুনলেন। ঠিক যেমন প্রথম মেসেজটা [মিউজিক] শুনতেন।
Speaker A
আম্মা এখন সেই নতুন চশমা পইড়া সুমনরে কোলে নিয়া বইসা থাকেন। [মিউজিক] কইলেন, এই চশমা দিয়া সব পরিষ্কার দেখা যায়। খালি সুজনরে দেখি না। [মিউজিক] ভাইজান 8 লাখ টাকা দিয়া বিদেশ গেছিল। ফিরা আসার ভাড়াও আমরাই দিলাম। কামাল ভাই এখন মেম্বার। তার বাড়ির
Speaker A
উঠানে এখনো লাইন ধইরা নতুন পোলারা পাসপোর্ট জমা দেয়। আপনার পরিবারেও কি কেউ বিদেশে গিয়া এমন ফাঁদে পড়ছে? কমেন্টে [মিউজিক] লেখেন।
Topics:সৌদি প্রবাসীঅভিবাসন প্রতারণাকফিল ব্যবস্থাপ্রবাসী শ্রমিকলাশের ভাড়ামানবপাচাররেমিটেন্সবাংলা কাহিনীকার্গো বাক্সপ্রবাসী জীবন











