শত্রুর অপমান ও ঝগড়া এড়িয়ে নিজের প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণ, নিজের উন্নতি এবং মানসিক শান্তি রক্ষার তিনটি কার্যকর উপায় জানুন।
Key Takeaways
- প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি
- নিজের উন্নতি ও ধারাবাহিক পরিশ্রম অন্যের মতামতের চেয়ে গুরুত্বপূর্ণ
- নিজের আত্মসম্মান রক্ষা করা দুর্বলতা নয়, এটি অধিকার
What the video covers
- ঝগড়া ও তর্কে না জড়িয়ে শত্রুর প্রতি নিজের আচরণে নিয়ন্ত্রণ রাখার গুরুত্ব
- প্রতিটি অপমানের জবাব দেওয়া জরুরি নয়, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ
- রাগের মুহূর্তে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে শান্তভাবে নিজের অবস্থান পরিষ্কার করা
- অন্যের কথাকে নিজের মানসিক শান্তি নষ্ট করতে না দেওয়ার অভ্যাস তৈরি
- নিজের দক্ষতা, স্বাস্থ্য ও আয় বাড়িয়ে জীবনকে এমনভাবে গড়া যাতে কাজই কথা বলে
- অন্যের নেতিবাচক মতামতকে নিজের ভবিষ্যতের সীমা না বানানো
- প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক কাজই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে
- সাফল্য কাউকে দেখানোর জন্য নয়, নিজের স্বপ্ন ও আত্মসম্মানের জন্য হওয়া উচিত
- বিষাক্ত সম্পর্কে নিজের সীমারেখা নির্ধারণ ও প্রয়োজনে দূরত্ব বজায় রাখা
- ক্ষমা করা মানেই আবার বিশ্বাস করা নয়, নিজের সম্মান রক্ষা করা অধিকার
Chapters
- 00:00ভূমিকা: শত্রুর সমস্যা ও মানসিক অস্বস্তি
- 01:11অন্যকে ব্যাখ্যা না দেওয়ার গুরুত্ব
- 02:22প্রথম কাজ: প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ
- 04:28রাগ ও অপমান সামলানোর কৌশল
- 05:56দ্বিতীয় কাজ: নিজের জীবনকে উন্নত করা
- 07:59ধারাবাহিক ছোট কাজের শক্তি
- 10:09তৃতীয় কাজ: বিষাক্ত সম্পর্ক থেকে দূরত্ব ও আত্মসম্মান
- 13:22উপসংহার: নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
এবার কোন তর্ক নয়, কোন ঝগড়া নয়। শুধু চুপচাপ তিনটি কাজ করুন। শত্রু নিজে আপনার কাছে এসে মাথা নত করতে বাধ্য হবে। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন। এমন কেউ কি আপনার জীবনে আছে যার কথা মনে পড়লেই আপনার মনের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি
Speaker A
তৈরি হয়? এমন কেউ যে আপনাকে ছোট করার সুযোগ খুঁজে। আপনার ভালো কিছু দেখলে যার মুখটা বদলে যায়। আপনি একটু এগিয়ে গেলে যে আপনার পিছনে কথা বলতে শুরু করে। হয়তো আপনি তার সঙ্গে কখনো ঝগড়া করতে চাননি তবুও সে বারবার আপনাকে এমন পরিস্থিতিতে
Speaker A
দাঁড় করিয়েছে যেখানে নিজের সম্মান বাঁচানোর জন্য আপনাকে কথা বলতে হয়েছে| কখনো আপনি চুপ থেকেছেন কখনো রাগের মাথায় উত্তর দিয়েছেন আবার কখনো একা ঘরে বসে ভেবেছেন সেদিন কেন এই কথাটার জবাব দিতে পারলাম না কেন মানুষটা আমাকে এভাবে অপমান করল কেন আমি এত কিছু করার পরেও তার চোখে
Speaker A
ভালো হতে পারলাম না আর সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি হয়তো বাইরে থেকে সবকিছু স্বাভাবিক রাখেন। কিন্তু ভিতরে ভিতরে সেই মানুষটার বলা কথাগুলো বারবার মনে করতে থাকেন। মনে মনে তার সঙ্গে তর্ক করেন, তাকে উত্তর দেন, তাকে বোঝানোর চেষ্টা করেন যে
Speaker A
আপনি খারাপ নন। কিন্তু আজ একটা কথা খুব মন দিয়ে শুনুন। যে মানুষ আপনাকে ছোট করার সিদ্ধান্ত নিয়েছে তাকে নিজের ভালোত্ব বোঝাতে গিয়ে আপনি নিজের মূল্য কমিয়ে ফেলবেন না। কারণ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের কাছে আপনার ব্যাখ্যা কখনোই
Speaker A
যথেষ্ট হবে না। আপনি 10টা ভালো কাজ করলেও তারা একটা ভুল খুঁজে বের করবে। আপনি চুপ থাকলে বলবে আপনার সাহস নেই। আর প্রতিবাদ করলে বলবে আপনার ব্যবহার খারাপ। আপনি এগিয়ে গেলে বলবে ভাগ্য ভালো। আর পিছিয়ে পড়লে বলবে আপনার যোগ্যতাই নেই। তাহলে
Speaker A
প্রশ্ন হলো এমন মানুষের সঙ্গে লড়াই করবেন কিভাবে? কিভাবে নিজের সম্মান বজায় রেখে এমন জায়গায় পৌঁছাবেন যেখানে আপনার বিরুদ্ধে কথা বলার আগে মানুষকে দুবার ভাবতে হবে। আজকের ভিডিওর বিষয় ঠিক সেটাই। আজ আমি আপনাকে এমন তিনটি কাজের কথা বলব, যেগুলো আপনার জীবনে সত্যিই পরিবর্তন আনতে
Speaker A
পারে। তবে শেষের কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রথম দুটি কাজ করেও যদি আপনি এই তৃতীয় কাজটি না করতে পারেন তাহলে বারবার একই মানুষ, একই অপমান এবং একই মানসিক যন্ত্রণার মধ্যে আটকে থাকবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের কথাগুলো শুধু আপনার শত্রুকে নিয়ে
Speaker A
নয় আপনার নিজের জীবনকে নতুন করে চিনতে শেখাবে। প্রথম কাজ নিজের প্রতিক্রিয়ার উপর নিয়ন্ত্রণ তৈরি করুন। একটা ঘটনা কল্পনা করুন। আপনি কোন একটা অনুষ্ঠানে গিয়েছেন। সেখানে এমন একজন মানুষ উপস্থিত যে আপনাকে একদম পছন্দ করে না। আপনার সামনে সে এমন একটা কথা বলল, যেটা শুনে আপনার খুব
Speaker A
অপমান লাগলো। আশেপাশের সবাই কথাটা শুনল। আপনার মনে হলো এখনই এমন একটা উত্তর দেওয়া দরকার যাতে সে আর কোনদিন আপনার সঙ্গে এভাবে কথা বলার সাহস না পায়। আপনি উত্তর দিলেন। সে আবার উত্তর দিল। তারপর আপনি আরো কিছু বললেন। কয়েক মিনিটের মধ্যেই একটা
Speaker A
ছোট মন্তব্য বড় ঝগড়ায় পরিণত হলো। এবার একটু ভেবে দেখুন, এই ঘটনার শেষে কি হলো?
Speaker A
যে মানুষটি আপনাকে অপমান করতে চেয়েছিল সে তার উদ্দেশ্য পূরণ করল। কারণ সে আপনার শান্তি নষ্ট করতে পেরেছে। আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং আপনাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে আপনার নিজের আচরণও প্রশ্নের মুখে পড়েছে। অথচ আপনি যদি সেদিন কোন তাড়াহুড়ো করে
Speaker A
প্রতিক্রিয়া না দেখাতেন তাহলে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হতে পারতো। মনে রাখবেন অন্য একজন মানুষ কি বলবে সেটা আপনি সবসময় নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু তার কথার উত্তরে আপনি কি করবেন সেটা আপনার হাতে। আর এই ছোট্ট নিয়ন্ত্রণটাই অনেক বড় শক্তি। জীবনে এমন
Speaker A
অনেক সময় আসবে যখন কেউ আপনার সামনে এমন কথা বলবে যেটা আপনার আত্মসম্মানে আঘাত করবে। কেউ আপনার কাজ নিয়ে হাসবে কেউ আপনার স্বপ্নকে অসম্ভব বলবে। কেউ আপনার অতীতের ভুল মনে করিয়ে দেবে। কিন্তু প্রতিটি কথার উত্তর দেওয়া আপনার দায়িত্ব নয়। প্রতিটি অপমানের জবাব দেওয়া আপনার
Speaker A
কর্তব্য নয়। সব যুদ্ধ জেতার জন্য যুদ্ধক্ষেত্রে নামতে হয় না। কিছু যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে এর অর্থ এই নয় যে অন্যায় সহ্য করবেন। অপমানকে স্বাভাবিক বলে মেনে নেবেন। কেউ সীমা অতিক্রম করলে শান্তভাবে নিজের অবস্থান পরিষ্কার করবেন।
Speaker A
প্রয়োজনে দৃঢ়ভাবে বলবেন এই ধরনের কথা বা আচরণ আমি মেনে নেবো না। কিন্তু নিজের বক্তব্য রাখার জন্য চিৎকার করার দরকার নেই। কারণ চিৎকার অনেক সময় আপনার কথার গুরুত্ব কমিয়ে দেয়। আপনি যখন রাগের মুহূর্তে নিজেকে সামলাতে শিখবেন তখন অন্য মানুষের হাতে আপনার মনের শান্তির চাবিটা
Speaker A
থাকবে না। একটা কথা মনে রাখবেন আপনার রাগের কয়েক মিনিট অন্য কারো হাতে তুলে দেবেন না। আপনি হয়তো সারাদিন পরিশ্রম করে নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করছেন। কিন্তু একজন মানুষের কয়েকটা কথার কারণে যদি আপনার পুরো দিন নষ্ট হয়ে যায় তাহলে
Speaker A
ক্ষতিটা কার হচ্ছে? যে আপনাকে অপমান করেছে সে হয়তো নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে। কিন্তু আপনি এখনো তার কথাগুলো মনে করে কষ্ট পাচ্ছেন। এই অভ্যাসটা বদলাতে হবে। নিজের কাছে একটা নিয়ম তৈরি করুন। কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে উত্তর দেবো না।
Speaker A
আগে বুঝবো কথাটা আদৌ উত্তর পাওয়ার যোগ্য কিনা। প্রয়োজন হলে শান্তভাবে উত্তর দেব। আর অপ্রয়োজনীয় হলে নিজের কাজে ফিরে যাব। কারণ নিজের সময়, নিজের মনোযোগ এবং নিজের মানসিক শান্তি অনেক মূল্যবান। এগুলো এমন মানুষের হাতে তুলে দেবেন না যে আপনার
Speaker A
জীবনে কোন ভালো অবদানই রাখে না। দ্বিতীয় কাজ, নিজের জীবনকে এতটাই উন্নত করুন যাতে আপনার কাজ আপনার হয়ে কথা বলে। এবার একটু নিজের জীবনের কথা ভাবুন। আপনি হয়তো অনেকদিন ধরে একটা স্বপ্ন দেখছেন। নিজের একটা পরিচয় তৈরি করবেন, ভালো কিছু করবেন।
Speaker A
পরিবারের মানুষদের ভালো রাখবেন। আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। কিন্তু আপনার আশেপাশের কিছু মানুষ সবসময় আপনাকে নিরুৎসাহিত করেছে। আপনি যখন নতুন কিছু শুরু করেছেন তারা বলেছে এসব করে কিছু হবে না। আপনি যখন পরিশ্রম করেছেন তারা বলেছে এত চেষ্টা করে কি লাভ? আপনি যখন ব্যর্থ
Speaker A
হয়েছেন তখন তারা আপনার ব্যর্থতাকে নিয়ে হাসাহাসি করেছে। আর ধীরে ধীরে আপনি নিজের স্বপ্ন নিয়েই সন্দেহ করতে শুরু করেছেন। একসময় যে কাজটা করার জন্য আপনার মধ্যে আগ্রহ ছিল সেটাই করতে গিয়ে আপনি ভাবতে শুরু করেছেন মানুষ কি বলবে? আমি যদি সফল
Speaker A
না হই সবাই যদি হাসে এখানেই আপনাকে থামতে হবে। কারণ আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে অন্য মানুষের মতামতকে নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে দেওয়া। একটা বিষয় বুঝুন। মানুষ সাধারণত আপনার বর্তমান অবস্থান দেখে আপনার ভবিষ্যৎ বিচার করে। আপনি আজ যেখানে
Speaker A
দাঁড়িয়ে আছেন তারা আপনাকে সেখান থেকেই মাপবে। কিন্তু আপনার আগামীকাল কোথায় পৌঁছাতে পারে সেটা আপনি নিজেও এখনো জানেন না। তাই অন্যের ধারণাকে নিজের সীমা বানাবেন না। আপনি যদি সত্যিই চান যারা আপনাকে ছোট করে তাদের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে তাহলে প্রতিদিন নিজের উন্নতির
Speaker A
জন্য কাজ করুন। আপনার কাছে যদি টাকা কম থাকে তাহলে এমন দক্ষতা শিখুন যার মাধ্যমে ভবিষ্যতে আয় করতে পারবেন। আপনার যদি কোন কাজের অভিজ্ঞতা না থাকে তাহলে প্রতিদিন একটু একটু করে শিখুন। আপনার শরীর দুর্বল হলে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনি যদি
Speaker A
কথা বলতে ভয় পান তাহলে প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করুন। আপনার যদি কোন স্বপ্ন থাকে তাহলে সেটাকে শুধু কল্পনায় আটকে রাখবেন না। তার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় দিন। মনে রাখবেন, জীবনে বড় পরিবর্তন সবসময় বড় কোন ঘটনা
Speaker A
দিয়ে শুরু হয় না। অনেক সময় প্রতিদিনের ছোট ছোট কাজই কয়েক মাস পর আপনার সম্পূর্ণ পরিচয় বদলে দেয়। ধরুন আজ আপনি এক ঘন্টা সময় নষ্ট না করে নিজের দক্ষতা বাড়ানোর জন্য ব্যবহার করলেন। কালও করলেন, পরশুও করলেন। প্রথম সাত দিনে হয়তো কেউ কোন
Speaker A
পরিবর্তন দেখতে পাবে না। প্রথম এক মাসেও হয়তো আপনার আয়ের পরিমাণ বাড়বে না। আপনার পরিচিতি তৈরি হবে না। কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে কাজ করতে পারেন তাহলে ছয় মাস পরে আপনি সেই মানুষটি থাকবেন না যিনি আজ নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ
Speaker A
করছেন। আর এখানেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। নিজের উন্নতি শুধু কাউকে দেখানোর জন্য করবেন না। কারণ আপনি যদি সারাক্ষণ ভাবেন আমি সফল হয়ে তাকে দেখিয়ে দেব তাহলে আপনার জীবনেও সেই মানুষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আপনি কাজ করছেন কিন্তু আপনার চিন্তার কেন্দ্র এখনো সে।
Speaker A
এটা কোন প্রকৃত স্বাধীনতা নয়। নিজের উন্নতি করুন নিজের ভবিষ্যতের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য এবং নিজের আত্মসম্মানের জন্য। একদিন আপনার জীবন যখন সত্যিই বদলাবে, তখন আপনার সাফল্য কারো বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অস্ত্র হবে না বরং নিজের প্রতি আপনার বিশ্বাসের
Speaker A
প্রমাণ হবে। আর একটা কথা বলি। শুধু বড় বড় স্বপ্ন দেখলে হবে না। প্রতিদিনের কাজের হিসাব রাখতে হবে। আপনি যদি ব্যবসা করতে চান তাহলে ব্যবসা শেখার জন্য সময় দিন। আপনি যদি নিজের কাজের মাধ্যমে পরিচিতি তৈরি করতে চান তাহলে নিয়মিত ভালো
Speaker A
কাজ প্রকাশ করুন। আপনি যদি আর্থিকভাবে শক্তিশালী হতে চান তাহলে আয় বাড়ানোর পাশাপাশি খরচ নিয়ন্ত্রণ এবং সঞ্চয়ের অভ্যাস তৈরি করুন। কারণ শুধু মানুষকে দেখানোর মত জীবন তৈরি করলে হবে না। এমন জীবন তৈরি করতে হবে যার ভিত মজবুত। বাইরে থেকে সুন্দর দেখালেই যাবে আত্মবিশ্বাস।
Speaker A
আর্থিক শৃঙ্খলা এবং মানসিক শক্তি থাকতে হয়। যে মানুষ নিজের জীবন গড়তে ব্যস্ত তাকে প্রতিদিন অন্যের সঙ্গে প্রতিযোগিতা করার প্রয়োজন হয় না। তার কাছে সময় নষ্ট করার মত অবসর থাকে না। আর আপনি যখন নিজের কাজের প্রতি সত্যিই দায়বদ্ধ হয়ে উঠবেন
Speaker A
তখন যারা একসময় আপনাকে নিয়ে হাসতো তাদের কথার গুরুত্ব আপনার কাছে অনেকটাই কমে যাবে। তৃতীয় কাজ নিজের জীবনে কার প্রবেশাধিকার থাকবে সেই সিদ্ধান্ত নিজে নিন। এই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ অনেক মানুষ নিজের জীবন নষ্ট করে শুধু একটা ভুলের জন্য। তারা জানে একজন মানুষ তাদের
Speaker A
বারবার কষ্ট দিচ্ছে। জানে তার সঙ্গে কথা বললেই মন খারাপ হয়। জানে সে তাদের দুর্বলতা বুঝে সেই জায়গাতেই আঘাত করে। তারপরেও তারা বারবার সেই মানুষটির কাছে ফিরে যায়। কেন? কারণ তারা ভাবে হয়তো একদিন মানুষটা বদলে যাবে। হয়তো একদিন সে
Speaker A
বুঝতে পারবে আমি তার কতটা ভালো চাই। হয়তো একদিন সে আমার মূল্য বুঝবে। কিন্তু একটা কথা মনে রাখবেন কাউকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করা আর নিজের সম্মান বিসর্জন দিয়ে তার স্বীকৃতি পাওয়ার চেষ্টা করা এক জিনিস নয়। আপনি কাউকে সম্মান দিতে পারেন, ভালো
Speaker A
ব্যবহার করতে পারেন। সম্পর্ক বাঁচানোর জন্য চেষ্টা করতে পারেন। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব যদি শুধু আপনার একার হয় তাহলে সেই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ধরুন আপনার পরিচিত একজন মানুষ প্রতিবার আপনার সঙ্গে দেখা হলে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্ন
Speaker A
করে যার উত্তর দিতে আপনি স্বস্তিবোধ করেন না। আপনি প্রথমে হাসি মুখে এড়িয়ে যান। দ্বিতীয়বারও এড়িয়ে যান। কিন্তু সে বারবার একই কাজ করে। এবার আপনার কি করা উচিত? নিজের সীমারেখা তৈরি করা উচিত। শান্তভাবে বলতে পারেন এই বিষয়টা ব্যক্তিগত। এটা নিয়ে আলোচনা করতে আমি
Speaker A
স্বচ্ছন্দ নই। যদি এরপরেও সে একই কাজ করে তাহলে তার সঙ্গে নিজের ব্যক্তিগত বিষয় ভাগ করে নেওয়া কমিয়ে দিন। কারণ সবাই আপনার জীবনের প্রতিটি খবর জানার অধিকার রাখে না। সবাইকে নিজের পরিকল্পনা জানাতে হবে না। সবাইকে নিজের দুর্বলতা দেখাতে হবে
Speaker A
না। সবাইকে নিজের ভবিষ্যতের কথা বলতে হবে না। কিছু স্বপ্ন নীরবে তৈরি করতে হয়। কিছু সিদ্ধান্ত নিজের মধ্যে রাখতে হয়। আর কিছু সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বজায় রাখাই নিজের শান্তির জন্য প্রয়োজনীয় হতে পারে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝবেন। কাউকে নিজের জীবন থেকে দূরে রাখা
Speaker A
মানেই তাকে ঘৃণা করা নয়। কাউকে ক্ষমা করা মানেই আবার আগের মতো বিশ্বাস করা নয়। আপনি কারো প্রতি বিদ্বেষ না রেখেও তার থেকে দূরত্ব বজায় রাখতে পারেন। আপনি কারো ভালো চাইতে পারেন কিন্তু তার সঙ্গে প্রতিদিন যোগাযোগ না রেখেও বাঁচতে পারেন।
Speaker A
আপনি কাউকে সম্মান করতে পারেন। কিন্তু নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাকে জায়গা নাও দিতে পারেন। কারণ ক্ষমা আপনার মনের শান্তির জন্য হতে পারে। কিন্তু বিশ্বাস ফিরে পাওয়ার জন্য সময় এবং আচরণের পরিবর্তন দরকার। শুধু মুখের কথায় বিশ্বাস ফিরিয়ে দেবেন না। মানুষের
Speaker A
প্রতিশ্রুতির চেয়ে তার ধারাবাহিক আচরণ বেশি গুরুত্বপূর্ণ। আর এই জায়গায় অনেকেই ভুল করেন। কেউ একটু ভালো ব্যবহার করলেই আগের সবকিছু ভুলে যান। আবার একই মানুষকে নিজের জীবনে আগের মতো জায়গা দিয়ে দেন। তারপর কিছুদিন পর আবার একই কষ্ট পান। এই
Speaker A
চক্র থেকে বেরিয়ে আসতে হবে। আপনার জীবনে কে থাকবে কে থাকবে না সেটা শুধু আবেগ দিয়ে ঠিক করবেন না নিজের অভিজ্ঞতা বাস্তবতা এবং নিজের নিরাপত্তার কথাও ভাববেন| বিশেষ করে কেউ যদি আপনাকে হুমকি দেয় হয়রানি করে আপনার ক্ষতি করার চেষ্টা
Speaker A
করে তাহলে শুধু চুপ করে থাকা বা দূরত্ব তৈরি করাই যথেষ্ট নয় প্রয়োজন হলে বিশ্বস্ত মানুষের সাহায্য নিন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন নিজের সম্মান রক্ষা করা দুর্বলতা নয় এটা আপনার অধিকার এবার এই তিনটি টি কাজ একবার নিজের জীবনের সঙ্গে
Speaker A
মিলিয়ে দেখুন। প্রথমত কেউ আপনাকে উস্কানি দিলে নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবেন। দ্বিতীয়ত অন্যের কথায় সময় নষ্ট না করে নিজের যোগ্যতা, কাজ এবং ভবিষ্যৎ গড়বেন। তৃতীয়ত যে মানুষ বারবার আপনার শান্তি নষ্ট করে তার জন্য নিজের জীবনের দরজা সবসময় খোলা রাখবেন না। কিন্তু আজকের
Speaker A
ভিডিওর শেষে আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। হয়তো আপনার জীবনে এমন কেউ আছে যার সঙ্গে আপনার সম্পর্ক একসময় খুব ভালো ছিল। হয়তো সেই মানুষটার কাছ থেকেই আপনি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। হয়তো আপনি তার জন্য অনেক কিছু করেছেন। কিন্তু
Speaker A
প্রয়োজনের সময় সে আপনার পাশে দাঁড়ায়নি। হয়তো আপনি এখনো মনে মনে চান একদিন সে আপনার মূল্য বুঝুক। একদিন সে বুঝুক আপনাকে হারিয়ে সে কি হারিয়েছে। যদি আপনার মনেও এমন কোন ইচ্ছা থাকে তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন। আপনি কি সত্যিই
Speaker A
নিজের জীবনটা সুন্দর করতে চান নাকি এখনো সেই মানুষটিকে নিজের জীবনের কেন্দ্র করে রাখতে চান? কারণ যতদিন আপনি তার স্বীকৃতির অপেক্ষা করবেন ততদিন আপনার জীবনের নিয়ন্ত্রণ তার হাতেই থাকবে। আপনি হয়তো তার সঙ্গে কথা বলছেন না। কিন্তু আপনার চিন্তার মধ্যে সে প্রতিদিন উপস্থিত। আপনি
Speaker A
হয়তো তাকে এড়িয়ে চলছেন কিন্তু নিজের প্রতিটি সাফল্যের কল্পনায় তাকেই দেখাতে চাইছেন। এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনার জীবন কারো কাছে নিজেকে প্রমাণ করার পরীক্ষা নয়। আপনার জীবন আপনার নিজের একটা যাত্রা। সেখানে কেউ আপনার পাশে হাঁটবে, কেউ মাঝপথে চলে যাবে। কেউ হয়তো আপনাকে
Speaker A
ভুল বুঝবে। কিন্তু কারো চলে যাওয়া বা কারো খারাপ ব্যবহার আপনার ভবিষ্যৎ থামিয়ে দিতে পারে না। আজ থেকে নিজের কাছে একটা প্রতিজ্ঞা করুন। আমি এমন কোন কথার জন্য নিজের শান্তি নষ্ট করবো না যার কোন মূল্য আমার জীবনে নেই। আমি এমন কোন মানুষের জন্য
Speaker A
নিজের স্বপ্ন থামিয়ে রাখবো না যে আমার স্বপ্নকে সম্মান করতে জানে না। আর আমি এমন কোন সম্পর্কের জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দেবো না, যেখানে আমাকে বারবার নিজের মূল্য প্রমাণ করতে হয়। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় জয় তখনই হবে যখন
Speaker A
অন্যের আচরণ আপনার চরিত্র বদলে দিতে পারবে না। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করল বলে আপনিও খারাপ মানুষ হয়ে যাবেন না। কেউ আপনাকে অপমান করলো বলে আপনিও সবাইকে অপমান করতে শুরু করবেন না। কেউ আপনার বিশ্বাস ভাঙলো বলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে
Speaker A
অবিশ্বাস করতে শুরু করবেন না। নিজের ভালো দিকগুলো বাঁচিয়ে রাখুন। কিন্তু নিজের সীমারেখাও শক্ত করুন। নরম মনের মানুষ হওয়া অপরাধ নয়। কিন্তু নিজের ভালোবাসা এবং বিশ্বাস কাকে দেবেন সেটা বুঝে দেওয়া খুব জরুরি। আর একটা কথা মনে রাখবেন শত্রুকে হারানোর জন্য সবসময় তার সামনে
Speaker A
দাঁড়াতে হয় না। কখনো কখনো নিজের জীবনকে এত সুন্দর ভাবে গড়ে তুলতে হয় যে তার উপস্থিতি আপনার কাছে আর কোন গুরুত্বই বহন করে না। সে কি বলল, কে কি ভাবলো, কে আপনাকে পছন্দ করলো আর কে করলো না এসবের বাইরে একটা জীবন আছে। সেই জীবনে আপনার
Speaker A
স্বপ্ন আছে। আপনার পরিবার আছে। আপনার নিজের পরিচয় আছে। সেই জীবনটার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাই আজ থেকে তর্ক কমান। নিজের কাজ বাড়ান। অভিযোগ কমান। নিজের উন্নতিতে মন দিন। অন্যের স্বীকৃতির অপেক্ষা কমান। নিজের প্রতি বিশ্বাস বাড়ান। কারণ শেষ পর্যন্ত আপনার জীবনের
Speaker A
গল্পটা অন্য কেউ লিখবে না। আপনাকেই লিখতে হবে। আর যেদিন আপনি সত্যিই নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসবেন সেদিন কাউকে হারানোর জন্য আপনাকে আর আলাদা করে কিছু করতে হবে না। আপনার শান্তি, আপনার আত্মসম্মান এবং আপনার সাফল্যই আপনার হয়ে উত্তর দেবে। ভালো থাকবেন। নিজের যত্ন
Speaker A
নেবেন এবং কখনোই অন্য কারো আচরণের কারণে নিজের মূল্য ভুলে যাবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নমস্কার।
Topics:মোটিভেশনআত্মউন্নয়নশত্রুআত্মসম্মানমানসিক শান্তিবাংলা মোটিভেশনালআবেগ নিয়ন্ত্রণসফলতা











