সফলতার জন্য জন্মগত প্রতিভা নয়, চারটি বৈশিষ্ট্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
Key Takeaways
- সফলতার জন্য জন্মগত প্রতিভা নয়, চারটি বৈশিষ্ট্যের সমন্বয় প্রয়োজন।
- ছোটবেলা থেকেই আগ্রহ থাকা এবং সেই বিষয়ে সুযোগ পাওয়া গুরুত্বপূর্ণ।
- কঠোর ও দ্রুত গতিতে প্র্যাকটিস সফলতার মূল চাবিকাঠি।
- তীব্র মনোযোগ দিয়ে কাজ করলে দ্রুত দক্ষতা অর্জন সম্ভব।
- মানসিক প্রশান্তি ও নৈতিকতা সফলতার অপরিহার্য অংশ।
What the video covers
- জ্যাক মা, কাজী নজরুল ইসলাম ও ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী থেকে সফলতার প্যাটার্ন বিশ্লেষণ।
- সফলতার জন্য চারটি বৈশিষ্ট্য অপরিহার্য: আগ্রহ, সুযোগ, কঠোর অনুশীলন ও তীব্র মনোযোগ।
- প্রতিভা নয়, এই চারটি বৈশিষ্ট্যের মাধ্যমে যেকেউ সফল হতে পারে।
- কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার পেছনে তার ক্ষোভ ও মনোযোগের ভূমিকা।
- সাকিব আল হাসানের ক্রিকেটে আগ্রহ, সুযোগ ও কঠোর অনুশীলনের উদাহরণ।
- ডক্টর এপিজে আব্দুল কালামের গণিত ও বিজ্ঞানে আগ্রহ এবং কঠোর পরিশ্রমের গল্প।
- সফলতা মানে শুধু টাকা নয়, মানসিক প্রশান্তিও জরুরি।
- অনৈতিক উপায়ে অর্জিত সফলতা মানসিক প্রশান্তি দেয় না।
- নিজের আগ্রহের প্রতি মনোযোগ দিয়ে কাজ শুরু করার পরামর্শ।
- ভিডিও নির্মাতার ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে একই প্যাটার্নের প্রমাণ।
Chapters
- 00:00সফলতার পেছনের সাধারণ প্যাটার্ন পরিচিতি
- 01:15সফলতার চারটি বৈশিষ্ট্য ব্যাখ্যা
- 02:06কাজী নজরুল ইসলামের জীবনী ও বৈশিষ্ট্য
- 03:49সাকিব আল হাসানের সফলতার গল্প
- 04:38ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন ও অনুশীলন
- 05:27ভিডিও নির্মাতার ব্যক্তিগত অভিজ্ঞতা
- 07:06সফলতার মানসিক ও নৈতিক দিক
- 07:50দর্শকদের জন্য পরামর্শ ও উপসংহার
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
[মিউজিক] জব আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, যাকে একসময় ওয়েটারের চাকরির জন্য যোগ্য মনে করা হয়নি, সেই ব্যক্তি কিভাবে ভাবে একটা মাল্টি বিলিয়ন ডলার কোম্পানির মালিক হলেন? মাত্র এক টাকা বেতনে রুটির দোকানে কাজ করা ছেলে কাজী নজরুল ইসলাম, যে জীবনে ম্যাট্রিক পাশ করেনি, তারপরেও সেই ছেলেটা কিভাবে একটা দেশের জাতীয় কবি হলেন? ডক্টর এপিজে আব্দুল কালাম, যে ছেলেটা ছোটবেলায় তিনবেলা খাবারের জন্য খবরের কাগজ বিক্রি করতেন, সেই ছেলেটা কিভাবে একটা দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন? বেশিরভাগ মানুষই এগুলোকে জন্মগত প্রতিভা বলে প্রশ্ন করা বন্ধ করে দেয়।
Speaker A
কিন্তু আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এই পৃথিবীতে যেই মানুষটাই সামান্য এক্সট্রা অর্ডিনারি কিছু অর্জন করেছে, তাদের প্রত্যেকের মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকে। এক নাম্বার, তারা প্রত্যেকে সেই জিনিসেই বিখ্যাত হয়েছে, যেই জিনিসের প্রতি ছোটবেলা থেকেই তাদের ইন্টারেস্ট এবং কৌতুহল ছিল। দুই নাম্বার, তারা প্রত্যেকেই বহু আগে থেকেই এই জিনিসটা করার বা ঘেটে দেখার সুযোগ পেয়েছিল। তিন নাম্বার, তারা সেটা প্রচুর কঠোর ও দ্রুত গতিতে প্র্যাকটিস করেছিল। ও চার নাম্বার, সেটা শেখার সময় তাদের মনোযোগ ছিল খুব তীব্র। এটা প্রমাণ করতে আমি একদম রেনডমলি
Speaker A
ভিন্ন ভিন্ন ফিল্ডের তিনজন বিখ্যাত মানুষের জীবনী আপনাকে বলবো। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান ও আমার অন্যতম পছন্দের একজন মানুষ ডক্টর এপিজে আব্দুল কালাম, যাদের প্রত্যেকে একইভাবে সফল হয়েছেন। তাদের জীবনীর মাধ্যমে আমি যদি আপনাকে
Speaker A
একবার কনভিন্স করতে পারি যে সফল হতে কোন প্রতিভা লাগে না, শুধু এই চারটা বৈশিষ্ট্য থাকলেই এনাফ, তবে আপনি এলন মাস্ক বা বিল গেটস না হলেও আপনার আশপাশের 1000 জন মানুষের মধ্যে এমন একজন হবেন, যেটা দেখে আপনার আশপাশের মানুষও প্রতিভা বলা ছাড়া
Speaker A
আর কোন কিছু বুঝতে পারবে না। আমি আজকে প্রমাণ করব এলন মাস্ক বা বিল গেটস থেকে শুরু করে আপনার প্রতিবেশী যেই মানুষটাই জীবনের সামান্য এক্সট্রা অর্ডিনারি কিছু করেছে, তারা প্রত্যেকে এমন কিছু করেই বড় হয়েছে, যেটা আপনি করতেও পুরোপুরি সক্ষম।
Speaker A
এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য না, আপনার ভবিষ্যৎ সন্তানদের জন্য হলেও একবার দেখা উচিত যেন আপনি নিজের হাতে আপনার সন্তানদের ভবিষ্যৎ ধ্বংস করে না ফেলেন। আমি আগে আইডিয়াটা প্রমাণ করছি, তারপর আমি বলব আপনি এই মুহূর্তে যেই অবস্থানেই থাকেন না কেন
Speaker A
এই মুহূর্তে আপনি কি করতে পারেন? চারটা বৈশিষ্ট্য বলেছি। এক নাম্বার, তারা প্রত্যেকে সেই জিনিসেই বিখ্যাত হয়েছেন, যেই জিনিসে তাদের ইন্টারেস্ট বা কৌতূহল ছিল। দুই নাম্বার, ছোটবেলা থেকে তারা তা ঘেটে দেখার সুযোগ পেয়েছিল। তিন নাম্বার, তারা সেটা খুব কঠোর ও দ্রুত প্র্যাকটিস
Speaker A
করতে পেরেছিল। ও চার নাম্বার, সেটা শেখার সময় তাদের মনোযোগ ছিল খুব তীব্র। সবার প্রথমেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনে তাকাই। এক, কাজী নজরুল ছোটবেলা থেকেই ব্রিটিশদের বড় বড়তা দেখে বড় হয়েছেন। ও সেই সময় থেকেই তার মনে ব্রিটিশদের বিপক্ষে এক বিদ্রোহের অনুভূতির
Speaker A
জন্ম হয়। দুই নাম্বার, কাজী নজরুল খুব ছোট্ট বয়সেই পালাগানের দলে যোগ দেওয়ার কারণে একদম মাঠে বসে প্র্যাক্টিক্যালি লোকসংগীত সুর ও ছন্দের ব্যাকরণ শেখার সুযোগ পেয়েছিলেন। তিন নাম্বার, পালাগান করার সময় তাকে খুব হঠাৎ হঠাৎ ও দ্রুত বিভিন্ন গান ও কবিতা লিখতে হতো। এছাড়াও
Speaker A
প্রথম বিশ্বযুদ্ধে যখন তিনি সৈনিক হিসেবে যোগ দেন, তখন ব্যারাকে বসে তিনি কঠোরভাবে সাহিত্য চর্চা করতেন। চার নাম্বার, ব্রিটিশদের বিপক্ষে ছোটবেলা থেকে যেহেতু তার মনে প্রচুর ক্ষোভ ছিল, তাই তাদের বিপক্ষে যখনই তিনি অস্ত্রের মত কলম চালাতেন, সে পুরো লেখার মধ্যে ডুবে যেতেন।
Speaker A
আর পরবর্তীতে তিনি কিন্তু বিদ্রোহী কবি হিসেবে বিশ্ব বিখ্যাত হন। অর্থাৎ তার জীবনে এই চারটা বৈশিষ্ট্যই কিন্তু বিদ্যমান। এবার সাকিব আল হাসান। এক নাম্বার, প্রাইমারি স্কুলে পড়ার সময় থেকেই সাকিব আল হাসান পড়াশোনার থেকে ক্রিকেট খেলায় বেশি আসক্ত ছিলেন। তার
Speaker A
এলাকায় যেখানেই ক্রিকেট খেলা হতো, সে চলে যেতেন খেলতে। দুই নাম্বার, একদম অল্প বয়সেই তিনি বিকেএসপিতে ভর্তি হন এবং ছোট্ট বয়সেই অভিজ্ঞ কোচের সংস্পর্শে এসে পড়েন। তিন নাম্বার, তিনি যেহেতু বিকেএসপিতে এসেছেন, এখানে অবশ্যই সাধারণ কোন প্র্যাকটিস হতো না। বিশ্ব পর্যায়ে
Speaker A
যেন খেলতে পারে, দিন-রাত তিনি এইরকম প্র্যাকটিসই করতেন। ও চার নাম্বার, তার খেলা যেহেতু ভালো ছিল, অর্থাৎ সবাই তারিফ করতো, এজন্য তিনি কিন্তু খেলার সময় খুব মোটিভেটেড ফিল করতেন। আর এর থেকেও বড়, তিনি ক্রিকেটকে প্রচুর ভালোবাসতেন, যার কারণে তিনি খেলার সময় একদম ফ্লোর মধ্যে
Speaker A
ঢুকে যেতেন। আর পরবর্তীতে তিনি কিন্তু ক্রিকেটে বিশ্ব বিখ্যাত হয়েছেন। অর্থাৎ তার জীবনেও এই চারটা বৈশিষ্ট্য আপনি দেখতে পারলেন। এবার এপিজে আব্দুল কালাম। এক নাম্বার, ছোটবেলায় কালাম যখন তাদের গ্রামের সমুদ্র সৈকতে হাঁটতেন, তখন আকাশের দিকে তাকিয়ে তিনি পাখিদের দিকে অবাক
Speaker A
দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। একটা ভারী জিনিস কিভাবে শূন্যের মধ্যে ভেসে থাকে? এটা নিয়ে খুব ছোটবেলা থেকেই তিনি খুব কৌতুহলী ছিলেন। দুই নাম্বার, তার গ্রামে একটা গণিত শিক্ষক ছিলেন। সেই শিক্ষক শুধুমাত্র সেই ছাত্রদেরকেই ফ্রিতে গণিত পড়াতেন, যেই ছাত্ররা ভোর পাঁচ টার আগে গোসল করে তার
Speaker A
কাছে হাজির হতেন। কালাম ভোর সাড়ে চারটায় গোসল করে সেই শিক্ষকের কাছে গিয়ে হারিকেনের আলোয় ছোটবেলা থেকেই গণিত ও বিজ্ঞানের সংস্পর্শে এসেছিলেন। তিন নাম্বার, কালামের মা খাবারের খরচ থেকে টাকা বাঁচিয়ে প্রায় কেরোসিন তেল কিনতেন, যেন কালাম গণিত এবং বিজ্ঞান পড়াশোনা করতে
Speaker A
পারে। এছাড়াও এমআইটিতে কালামকে যখন একটা যুদ্ধবিমান ডিজাইন করার প্রজেক্ট দেওয়া হয়, তখন তিনি টানা 72 ঘন্টা মানে তিন রাত তিন দিন ড্রইংবোর্ডে প্র্যাকটিস করে করে একটা নিখুঁত যুদ্ধ বিমানের ডিজাইন তৈরি করেছিলেন। চার নাম্বার, কাজ করার সময় কালামের ফোকাস কেমন থাকতো জানেন? তার
Speaker A
যেদিন বিয়ে ঠিক সেদিন তিনি রকেট বানানোর কাজ করছেন। কাজ করতে করতে তার যে বাড়িতে যেতে হবে, সে এটাই ভুলে যায়। এমনকি তার বিয়ের সময় দিন পার হয়ে গিয়েছে, তার পরেও সে সেই কাজেই ডুবেছিল। আর পরবর্তীতে তিনি কিন্তু মিসাইল এবং রকেট বানিয়েই
Speaker A
সমগ্র বিশ্বে মিসাইল ম্যান নামের খেতাব অর্জন করে এবং তার এই অসামান্য অবদানের জন্য তাকে পরবর্তীতে ভারতের 11 তম রাষ্ট্রপতি বানানো হয়। পৃথিবীতে আপনি এমন কোন বিখ্যাত মানুষ খুঁজে পাবেন না, যাদের জীবনে এই চারটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য মিসিং। আমি খুব নগণ্য একজন
Speaker A
মানুষ। তারপরেও আমি কনটেন্ট ক্রিয়েশনে এই মুহূর্তে যতটুকুই অর্জন করেছি, এটাও কিন্তু আমি অর্জন করেছি এই একই প্যাটার্নে। যেমন এক ছোটবেলা থেকেই আমি বিভিন্ন রকমের মোটিভেশনাল, ইন্স্পিরেশনাল ভিডিও, সেমিনার এবং পডকাস্টটি দেখতাম, যার কারণে ছোটবেলা থেকেই কিন্তু আমার এই টপিকে একটা
Speaker A
ইন্টারেস্ট তৈরি হয়। দুই নাম্বার, আমি ছোটবেলা থেকেই অনেক রকম চ্যানেলে অনেক রকম ভিডিও বানিয়েছি। রোস্টিং ভিডিও, ফানি ভিডিও, বায়োগ্রাফি ভিডিও, আরো অনেক ধরনের ভিডিও। মানে ছোটবেলা থেকেই আমি কিন্তু এগুলো ঘেটে দেখার সুযোগ পেয়েছিলাম। তিন নাম্বার, আমার বড় ভাই কনটেন্ট ক্রিয়েটর
Speaker A
হওয়ার কারণে করোনার সময় কিন্তু আমি দিন-রাত ভিডিও এডিট করতাম, ভিডিও আপলোড করতাম। ও সেই চ্যানেল ম্যানেজ করতাম। এ কারণে কিন্তু তখন আমার এসব কাজে প্রচুর প্র্যাকটিস হয়। চার নাম্বার, যেহেতু ছোটবেলা থেকেই আমার মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল টপিকে আগে থেকেই ইন্টারেস্ট
Speaker A
ছিল ও কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কেও কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা ছিল, ফলে আমি বর্তমানে এই টপিকে ভিডিও বানানোর সময় কিন্তু একদম কাজের মধ্যে ডুবে যেতে পারি। অর্থাৎ আমিও এই একই প্যাটার্নের সামনে এগুচ্ছি। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, কত মানুষই তো অনৈতিক কিছু করে রাতারাতি
Speaker A
কোটিপতি হয়ে যায়। তাদের ব্যাপারে কি বলবেন? এর উত্তর: সফলতা মানে শুধু টাকা না, আমার কাছে সফলতা মানে টাকা এবং মানসিক প্রশান্তি দুটোই। যারা অনৈতিক উপায়ে হঠাৎ কোন কিছু করে ফেলে, তাদের টাকা ঠিকই থাকে, কিন্তু মানসিক প্রশান্তি থাকে না। কারণ এক
Speaker A
নাম্বার, মানসিক প্রশান্তি তখনই আসে যখন আমরা যথেষ্ট পরিমাণ স্যাক্রিফাইস করে কোন কিছু পাই। আর দুই নাম্বার, এমন কোন কাজ করি যেটা আমাদের লাইফের ভ্যালুর সাথে মিলে। আচ্ছা সবই বুঝলেন। এখন আপনার কি করা উচিত?
Speaker A
এক নাম্বার, জীবনে এমন কাজেই করেন বা শেখেন, যেই কাজে আপনার সত্যিকার ইন্টারেস্ট এবং কৌতূহল আছে। শুধু বেশি টাকার জন্য কাজ করবেন না। যদি বর্তমানে অন্য কোন কাজেও থেকে থাকেন, আস্তে আস্তে আপনার পছন্দের কাজে আসার প্রস্তুতি নেন। দুই নাম্বার, লেট
Speaker A
করবেন না। যত দ্রুত সম্ভব কাজের সাথে কানেক্টেড হন। তিন নাম্বার, প্রচন্ড কঠোরভাবে সেই কাজটা প্র্যাকটিস করেন। যে কোন ফিল্ডে মাস্টার হওয়ার এটাই সবচেয়ে বড় সিক্রেট। চার নাম্বার, তীব্র মনোযোগের সাথে কাজটা করেন। হাতের সামনে মোবাইল ও মাথায় বিভিন্ন ধরনের চিন্তাকে দূরে ফেলে
Speaker A
যত মনোযোগের সাথে আপনি কাজটা করবেন, তত দ্রুতই কিন্তু আপনি কাজটা শিখতে পারবেন। আসলে দেখেন, নেক্সট 100 বছরের মধ্যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ মরে যাবে। আপনার ফ্যামিলির সবাই, ভিডিওতে যাদের দেখেন তারা এবং আপনি নিজেও। যারা আপনাকে প্রচুর সম্মান করে ও তারিফ করে, তারাও মরে যাবে।
Speaker A
ইভেন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে, ছোট চোখে দেখে, তারাও মরে যাবে। আপনার নাম স্মৃতি কয়েক জেনারেশনের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন, আপনি কি আপনার দাদার দাদার পুরো নাম বলতে পারবেন? আমি তো জানি না। তাই এই ছোট্ট জীবনে সেই কাজটাই
Speaker A
করেন, যেটা করলে আপনার মনেও প্রশান্তি থাকবে এবং আপনার আশপাশের মানুষগুলো ভালো থাকবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।
Speaker A
ইভেন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করে ছোট চোখে দেখে তারাও মরে যাবে। আপনার নাম স্মৃতি কয়েক জেনারেশনের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে। যেমন আপনি কি আপনার দাদার দাদার পুরো নাম বলতে পারবেন? আমি তো জানিনা। তাই এই ছোট্ট জীবনে সেই কাজটাই
Speaker A
করেন যেটা করলে আপনার মনেও প্রশান্তি থাকবে এবং আপনার আশপাশের মানুষগুলো ভালো থাকবে। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। [মিউজিক]
Topics:সফলতাজন্মগত প্রতিভাকাজী নজরুল ইসলামডক্টর এপিজে আব্দুল কালামসাকিব আল হাসানঅনুশীলনমনোযোগইনস্পিরেশনবাংলা মোটিভেশনালসফলতার প্যাটার্ন











