Skip to content

Stop Being Nice: কেন ভালো মানুষরাই সবচেয়ে বেশি সুযোগ নেওয়ার শিকার হন

ভালো মানুষ হওয়া আর সুযোগ নেওয়া থেকে নিজেকে রক্ষা করার উপায় নিয়ে আলোচনা। নিজের সীমা নির্ধারণ করাই আত্মবিশ্বাসের মূল।

Key Takeaways

  • ভালো মানুষ হওয়া মানে নিজের মূল্যবোধ থাকা, সব সময় না বলা নয়।
  • নিজের সীমা নির্ধারণ করা আত্মবিশ্বাসের মূল।
  • সীমা টানা মানে সম্পর্ক ভাঙানো নয়, বরং সম্পর্কের সঠিক রক্ষণাবেক্ষণ।
  • নিজেকে প্রটেক্ট করতে পারলে কেউ আপনার সুযোগ নিতে পারবে না।

What the video covers

  • ভালো মানুষ হওয়া মানে নিজের মূল্যবোধ থাকা এবং অন্যকে সাহায্য করতে ভালোবাসা।
  • ভালো হওয়া আর সব সময় না বলা এক নয়, এগুলোকে আলাদা করতে হবে।
  • নাইস হওয়া মানে সব সময় হ্যাঁ বলা, যা নিজের ক্ষতি করতে পারে।
  • অন্যরা সুযোগ নেয় যখন আপনি নিজের সীমা নির্ধারণ করতে পারেন না।
  • সীমা বা বাউন্ড্রি মানে দেয়াল নয়, বরং দরজা যার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করেন কে এবং কখন প্রবেশ করবে।
  • নিজের মূল্য বুঝে নিজের জন্য বাউন্ড্রি টানা শেখা জরুরি।
  • প্রথমে বাউন্ড্রি টানলে অস্বস্তি লাগলেও বারবার করলে আত্মবিশ্বাস বাড়ে।
  • যে সম্পর্ক বাউন্ড্রি টানার ফলে ভেঙে যায়, তা আসলে আপনার জন্য ছিল না।
  • নিজেকে প্রটেক্ট করার মাধ্যমে ভালো মানুষ থেকেও সুযোগ নেওয়া থেকে রক্ষা পাওয়া সম্ভব।
  • আত্মবিশ্বাস নিজের ভিতর থেকে আসতে হয়, বাইরের কেউ দিতে পারে না।

Answers

Questions about this video

ভালো মানুষ হওয়া আর সব সময় না বলা কি একই জিনিস?

না, ভালো মানুষ হওয়া মানে নিজের মূল্যবোধ থাকা এবং অন্যকে সাহায্য করা, কিন্তু সব সময় না বলা মানে নিজের অস্বস্তি গোপন করে অন্যকে খুশি করার চেষ্টা, যা আলাদা।

কেন নিজের সীমা বা বাউন্ড্রি টানা জরুরি?

সীমা টানা মানে নিজেকে রক্ষা করা এবং সম্পর্কের সঠিক রক্ষণাবেক্ষণ, যা অন্যদের সুযোগ নেওয়া থেকে আপনাকে বাঁচায় এবং আত্মবিশ্বাস বাড়ায়।

বাউন্ড্রি মানে কি সবাইকে দূরে রাখা?

বাউন্ড্রি মানে দেয়াল নয়, বরং একটি দরজা যার মাধ্যমে আপনি নির্ধারণ করেন কে, কখন এবং কতক্ষণ আপনার জীবনে থাকবে, তাই সবাইকে দূরে রাখা নয়।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
আমরা প্রায়ই একটা কথা শুনি, ভালো মানুষদের সাথেই নাকি সবচেয়ে বেশি খারাপটা হয়। সবাই বলে, দেখো খুব বেশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো না। কারণ নিজেকে খুব ভালো মানুষ ভাবলে লোকে কিন্তু তার সুযোগটা নেবেই। আপনার সাথেও
00:17
Speaker A
যদি এরকমটা হয়ে থাকে মানুষ, যদি বারবার আপনাকে ব্যবহার করে, আপনার ভালো মানসিকতাটাকেই যদি আপনার দুর্বলতা বানিয়ে ফেলে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। একটু সময় নিয়ে দেখবেন। কারণ আজ
00:35
Speaker A
আমি আপনাকে বলব, এই সমাজে আপনি একজন ভালো
00:54
Speaker A
মানুষ হিসেবে থেকেও কিভাবে অন্যদের সুযোগ নেওয়ার হাত থেকে নিজেকে প্রটেক্ট করতে পারেন। হ্যাঁ, আপনি ভালো মানসিকতা নিয়ে থাকবেন, কিন্তু তারপরেও কেউ আপনার সুযোগ নিতে পারবে না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও?
01:10
Speaker A
জানেন তো, আমিও না একসময় এরকমটাই ছিলাম। পিপল প্লেজার। মানুষকে খুশি রাখাটাই ছিল আমার সবচেয়ে বড় কাজ। কারোর মুখের উপর আমি না বলতে পারতাম না। কেউ কিছু চাইলে সেটার দরকার থাকুক বা না থাকুক আমি রাজি
01:29
Speaker A
হয়ে যেতাম। কারণ
01:48
Speaker A
আমার মনে হতো না বললে মানুষ কি ভাববে আমার ব্যাপারে? আমাকে যদি খারাপ মানুষ হিসেবে তারা জাজ করে, যদি ভাবে যে আমি একজন স্বার্থপর তখন তখন কি হবে? কিন্তু আসল সত্যটা কি জানেন? ভালো মানুষ হওয়া আর না বলতে
02:10
Speaker A
পারা এই দুটো জিনিস
02:27
Speaker A
কিন্তু এক নয়। এই দুটো খুব আলাদা। আমরা এই দুটোকে এক করে ফেলি এবং সেখান থেকেই শুরু হয় আসল সমস্যা। দেখুন ভালো মানুষ মানে হলো আপনার নিজের একটা মূল্যবোধ আছে। আপনি মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। আপনার ভেতরে একটা কেয়ারিং মন আছে। এটা
02:48
Speaker A
কিন্তু কোন দুর্বলতা নয়। এটা আসলে আপনার সবচেয়ে বড় শক্তি। কিন্তু ওই যে নাইস হওয়ার চক্করে সবকিছু গন্ডগোল হয়ে যায়। নাইস হওয়া মানে নাইস হওয়া মানে হলো সবার হ্যাঁতে হ্যাঁ করা। সেখানে নিজের অস্বস্তিটাকে গিলে
03:06
Speaker A
ফেলে অন্যকে খুশি করার চেষ্টা করা। এটা কিন্তু ভালো
03:27
Speaker A
মানসিকতার লক্ষণ নয়। বরং এটা হলো নিজেকে হারিয়ে ফেলার একটি কারণ। আর যেই মুহূর্তে আপনি নিজেকে হারিয়ে ফেলেন ঠিক সেই মুহূর্ত থেকেই মানুষ এটা বুঝে যায় যে আপনার কাছ থেকে যা খুশি নেওয়া যায়। কারণ আপনি তো কখনো না বলবেন না। আপনাকে একটা
03:51
Speaker A
ছোট্ট এক্সাম্পল দিই। আপনি কল্পনা করুন। আপনার এক বন্ধু আছে যে কিনা সবসময় একেবারে শেষ মুহূর্তে এসে আপনার কাছে টাকা ধার চায়। প্রথমবার আপনি দিলেন কারণ বন্ধু তো বিপদে পড়েছে, দ্বিতীয়বারও দিলেন, তৃতীয়বার আপনার একটু অস্বস্তি হলো কিন্তু তাও আপনি দিলেন।
04:12
Speaker A
কারণ
04:33
Speaker A
আপনার মনে এই কথাটা কোথাও গিয়ে যেন ঘুরপাক খাচ্ছে যে যদি আমি টাকাটা না দিই তাহলে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায় তখন। এভাবে চতুর্থবার পঞ্চমবার একদিন আপনি খেয়াল করবেন যে এটা কিন্তু আর সাহায্য হিসেবে রইলো না। বরং এটা একটি অভ্যাসে
04:55
Speaker A
পরিণত হয়ে গেছে। আর সেই অভ্যাসটা তৈরি করার পেছনে আপনারও কিন্তু একটা ভূমিকা আছে। কারণ আপনি
05:12
Speaker A
কখনো সেই লাইনটা টানেনি। আর এখান থেকেই শুরু হয় আসল সমস্যাটা। আমরা ভাবি লাইন টানলে বুঝি সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। মানুষ আমাকে খারাপ ভাববে। কিন্তু সত্যিটা
05:30
Speaker A
হলো যে মানুষ আপনার একটা না বলাতেই সরে যায় কিংবা যে সম্পর্কটা আপনি বাউন্ড্রি দিয়েছেন বলে ভেঙে যায় সেটা কিন্তু কোনদিন আপনার জন্য ছিল না। সেই সম্পর্কটা শুধুমাত্র দাঁড়িয়েছিল আপনার হ্যাঁ বলার উপর। আরেকটা জিনিস আমরা প্রায়ই ভুল বুঝি। আমরা মনে করি যে বাউন্ড্রি মানে হলো
05:49
Speaker A
নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে রাখা। একা হয়ে যাওয়া, কারোর সাথে কোন সম্পর্ক না রাখা। কিন্তু জানেন এটাও একটা ভুল ধারণা। বাউন্ড্রি মানে কোন দেয়াল তুলে দেওয়া নয়। কিন্তু বাউন্ড্রি মানে হলো একটা দরজা রাখা। এই দরজা দিয়ে কে ঢুকবে, কখন ঢুকবে
06:09
Speaker A
এবং কতক্ষণ সেখানে স্টে
06:30
Speaker A
করবে সেটা ডিসাইড করবেন আপনি। অন্য কেউ নয়। সবাইকে যেমন সেখানে ভেতরে আপনি ঢুকতে দেবেন না, ঠিক তেমনি সবাইকে আপনি বাইরেও রাখবেন না। এই যে মাঝখানের জায়গাটা এটাই হলো আসল বাউন্ড্রি। এবার প্রশ্নটা হলো এই বাউন্ড্রি তৈরি কিভাবে
06:53
Speaker A
করব? দেখুন এটা কিন্তু কখনো একদিনে তৈরি হয় না। প্রথমে আপনাকেই নিজেকেই জিজ্ঞাসা করতে হবে।
07:11
Speaker A
আমার কাছে কোন জিনিসটা সত্যি গুরুত্বপূর্ণ? আমার সময়, আমার শান্তি, আমার মন এগুলোর দাম আদতেই আমার কাছে কতটুকু আছে। আসলে আছে কি? দেখুন যতক্ষণ না আপনি নিজের দামটা বুঝতে
07:32
Speaker A
পারবেন ততক্ষণ কিন্তু অন্য কাউকে সেই দাম দেওয়ার জন্যে আপনি বলতেও পারবেন না। আর একবার সেই ছোট্ট ছোট্ট লাইনগুলো টানতে শুরু করলে দেখবেন
07:50
Speaker A
একটা অদ্ভুত জিনিস হচ্ছে আপনার সঙ্গে। প্রথমবার লাইন টানলে না আপনার একটু অস্বস্তি ফিল হবে।
08:08
Speaker A
আপনার মনে হবে যে লোকে কি ভাববে, কিন্তু যতবার আপনি সেই লাইনে দাঁড়িয়ে থাকবেন ততবারই আপনার নিজের উপর একটা বিশ্বাস তৈরি হবে। তখন
08:26
Speaker A
আপনার মনে হবে যে হ্যাঁ, আমি নিজেকে প্রটেক্ট করতে পারি। আর এই বিশ্বাসটাই কিন্তু আসলেই আত্মবিশ্বাস।
08:47
Speaker A
এই আত্মবিশ্বাস বাইরে থেকে কেউ কোনদিন আপনাকে দিতে পারবে না। সেটা আপনার ভিতরে আপনাকেই তৈরি করতে হবে। এখান থেকে কিন্তু একটা কথা স্পষ্ট করে বলা দরকার। বাউন্ড্রি টানা মানে কিন্তু
Topics:ভালো মানুষসীমা নির্ধারণআত্মবিশ্বাসসুযোগ নেওয়াবাউন্ড্রিনিজেকে রক্ষামানসিকতাপিপল প্লেজারসম্পর্কনিজের মূল্যবোধ

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →