এই ভিডিওটি জীবনের কঠিন সময়কে শক্তি ও ভবিষ্যতের ভিত্তি হিসেবে গ্রহণের অনুপ্রেরণা দেয়।
Key Takeaways
- খারাপ সময় আমাদের শক্তিশালী করে এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে।
- ব্যর্থতাকে নিজের পরিচয় না করে শিক্ষকের মতো গ্রহণ করতে হবে।
- মানুষের নেতিবাচক কথাকে থামাতে না দিয়ে নিজের উন্নতির শক্তি হিসেবে ব্যবহার করতে হবে।
- নিজের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা এবং একাকিত্বকে ইতিবাচকভাবে গ্রহণ করা জরুরি।
- জীবনের প্রতিটি অধ্যায়ই গুরুত্বপূর্ণ, খারাপ অধ্যায় শেষ মানে পুরো গল্প শেষ নয়।
What the video covers
- জীবনের খারাপ সময়গুলোই আমাদের ভিতরের শক্তি ও সক্ষমতা তৈরি করে।
- ব্যর্থতা মানে ব্যর্থ মানুষ হওয়া নয়, বরং তা শেখার একটি সুযোগ।
- মানুষের নেতিবাচক মন্তব্যকে মোটিভেশন হিসেবে ব্যবহার করা উচিত।
- একাকিত্ব আমাদের নিজের মনের কথা শোনার এবং নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়ার সুযোগ দেয়।
- আজকের পরিস্থিতি আমাদের পুরো জীবন নির্ধারণ করে না, এটি শুধুমাত্র একটি অধ্যায়।
- সময় পরিবর্তিত হয় এবং সঠিক সময়ে সুযোগ আসবে।
- কথা কম করে কাজ বেশি করার অভ্যাস গড়ে তোলা জরুরি।
- জীবনের প্রতিটি কষ্টের মধ্যে একটি শিক্ষা লুকানো থাকে।
- নিজেকে দুর্বল ভাবার পরিবর্তে কঠিন সময়কে নিজের উন্নতির অংশ হিসেবে গ্রহণ করতে হবে।
- পরিশ্রম ও ধৈর্য ধরে চললে সফলতার গল্প লেখা সম্ভব।
Chapters
- 00:00জীবনের কঠিন সময়ের শুরু ও প্রশ্ন
- 01:22অন্ধকার সময়ের মূল্য ও শক্তি অর্জন
- 02:39ক্ষমতা তৈরি ও নিজের সীমা জানা
- 03:55কঠিন সময়ের শিক্ষা ও নিজেকে তৈরি করা
- 05:09সময় পরিবর্তন ও সঠিক সুযোগের অপেক্ষা
- 06:21নেতিবাচকতা মোকাবেলা ও নিজের কাজের গুরুত্ব
- 07:34একাকিত্ব ও নিজের সাথে সম্পর্ক গড়ে তোলা
- 08:45ব্যর্থতা থেকে শিক্ষা ও নিজের পরিচয়
- 10:01জীবনের অধ্যায় ও ভবিষ্যতের জন্য প্রস্তুতি
- 11:10সফলতার জন্য পরিশ্রম ও ধৈর্যের গুরুত্ব
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
আচ্ছা। কখনো কি মনে হয়েছে যে আমার জীবনটাই কেন এমন? কেন আমার সাথেই বারবার খারাপ কিছু ঘটে? আমি এত চেষ্টা করেও কেন সফল হতে পারছি না? কবে শেষ হবে এই কষ্ট? কবে আমার জীবনেও ভালো সময় আসবে? শোনো, তোমাকে বলি, হয়তো আজ তুমি এমন একটা সময়ের
Speaker A
মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছো যেখানে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, টাকা নেই, সাফল্য নেই। মানুষ তোমাকে ভুল বুঝছে। তোমার পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করছে। যাকে নিজের ভেবেছিলে, সেই তোমাকে ছেড়ে চলে গিয়েছে। সেই তোমাকে দূরে ঠেলে দিয়েছে। যাদের জন্য এত
Speaker A
কিছু করেছিলে, তারাই হয়তো আজ তোমাকে ছোট করছে। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? তুমি বাইরে থেকে হাসছো, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন ভেঙে পড়ছো। কাউকে বলতে পারছো না যে তোমার রাতগুলো কতটা কঠিন। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার এই
Speaker A
খারাপ সময়টাই হয়তো তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। হ্যাঁ, তোমার যে সময়টাকে তুমি অভিশাপ মনে করছো, হয়তো সেই সময়টাই তোমার ভবিষ্যতের ভিত তৈরি করছে। কারণ লোহাকে আগুনে পোড়াতে হয় বলেই সেটা তলোয়ার হয়। বীজকে মাটির অন্ধকারে চাপা পড়তে হয় বলেই
Speaker A
সেটা একদিন কাজ হয়। আর মানুষকেও কখনো কখনো অন্ধকারের মধ্য দিয়ে যেতে হয় যাতে সে নিজের ভিতরের শক্তিটাকে চিনতে পারে। তাই আজ যদি তোমার জীবনের খারাপ সময় যাচ্ছে, তাহলে নিজেকে এমন প্রশ্ন করো না যে কেন আমার সাথে এমনটা
Speaker A
হচ্ছে। বরং প্রশ্ন করো যে এই সময়টা আমাকে কি শেখাতে এসেছে। কারণ মনে রেখো, সময় যত কঠিন হয়, মানুষ তত শক্ত হয়। আর মানুষ যত শক্ত হয়, তার ভবিষ্যৎ তত বড় হয়। তাই আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমার কাছে অনুরোধ করব কারণ হয়তো
Speaker A
তুমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকে তুমি তোমার জীবনের সবথেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছো। দেখো, জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় যে সবকিছু একসাথে ভুল হয়ে যাচ্ছে। একটার পর একটা সমস্যা, টাকা-পয়সা নেই। অন্যদিকে
Speaker A
সম্পর্কের সমস্যা, কখনো পরিবার, কখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। আর এই সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে তুমি নিজেকে প্রশ্ন করো, যে আমি কি পারবো? এই একটা প্রশ্নই অনেক সময় অনেক মানুষকে থামিয়ে দেয়। কিন্তু তুমি কি জানো? খারাপ সময় তোমার ক্ষমতা পরীক্ষা করতে আসে না। খারাপ
Speaker A
সময় আসে তোমার ক্ষমতা তৈরি করতে। তুমি যখন আরামে থাকো, তখন তুমি নিজের সীমা জানো না। তুমি জানো না তুমি কতটা সহ্য করতে পারো। তুমি জানো না তুমি কতবার পড়ে গিয়ে আবার কতবার উঠে দাঁড়াতে পারো। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। আর
Speaker A
এই বিষয়গুলো জানতে হলে জীবনে বড় ঝড় দরকার। কারণ শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না। তোমার জীবনেও যদি এখন বড় ঝড় চলে, তাহলে হয়তো তোমার জীবন তোমাকে শেষ করে দিচ্ছে না, তোমাকে তৈরি করছে। আজ যে মানুষটা
Speaker A
প্রতিদিন তোমাকে কাঁদাচ্ছে, হয়তো তোমাকে শেখাচ্ছে যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে নেই। আজ যে ব্যর্থতা তোমাকে ভেঙে দিচ্ছে, হয়তো সেটাই তোমাকে শেখাচ্ছে যে কোন ভুলটা আর কখনো করা যাবে না। আজ যে অর্থের অভাব তোমাকে কষ্ট দিচ্ছে, হয়তোবা সেটাই তোমাকে
Speaker A
শেখাচ্ছে যে টাকার মূল্য কি। আজ যে একাকিত্ব তোমাকে কাঁদাচ্ছে, হয়তোবা সেটাই তোমাকে শেখাচ্ছে যে নিজের সাথে কিভাবে থাকতে হয়। তাই প্রতিটি কষ্টের একটা শিক্ষা আছে। শুধু আমাদের চোখে তখন সেই শিক্ষাটা ধরা পড়ে না। আমরা শুধু কষ্টটা দেখি। কিন্তু কিছু বছর পর
Speaker A
পিছনে ফিরে তাকালে বুঝতে পারি যে ওই সময়টা না এলে আমি আজকের মানুষটা হতে পারতাম না। তাই আজ যদি তোমার জীবন কঠিন হয়, তাহলে নিজেকে দুর্বল ভাববে না। বরং মনে মনে বলবে যে এই সময়টা আমাকে তৈরি করতে এসেছে। তুমি হয়তো
Speaker A
খেয়াল করেছো, জীবনে একটা জিনিস আমাদেরকে খুব কষ্ট দেয়। আর সেটা হচ্ছে মানুষের কথা। তুমি যখন সংগ্রাম করছো, তখন অনেকেই তোমাকে নিয়ে হাসবে। তুমি যখন ব্যর্থ, তখন অনেকেই বলবে যে আমি তো আগেই জানতাম ও পারবে না। তুমি যখন কিছু শুরু করবে, তখন
Speaker A
মানুষ বলবে যে এসব করে কি হবে। তুমি যখন স্বপ্ন দেখবে, তখন মানুষ বলবে যে তোমার দ্বারা হবে না। আর তুমি যখন বারবার ব্যর্থ হও, তখন তারা তোমার ওই ব্যর্থতাকে পরিচয় বানিয়ে দেয়। কিন্তু একটা কথা মাথায় রেখো, মানুষের বর্তমান মতামত তোমার
Speaker A
ভবিষ্যতের সত্য নয়। তুমি আজ ব্যর্থ হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে সারাজীবন ব্যর্থই থাকবে। তোমার হাতে টাকা নেই, এমনটা হতে পারে। তোমার আজ সামর্থ্য নেই, এমনটা হতে পারে। তার মানে এই নয় যে সারাজীবন তোমার হাতে টাকা থাকবে না।
Speaker A
সারাজীবন তোমার সামর্থ্য থাকবে না। সময় বদলায়, আর সঠিক সময় তোমার জীবনে সুযোগ নিয়ে আসবে। নিজের হয়ে কিছু বলার। সত্যি বলতে, যখন তোমার সঠিক সময় আসবে না, তখন তোমার নিজে থেকে কিছু বলারও প্রয়োজন পড়বে না। তখন তারা নিজে থেকেই বুঝে যাবে
Speaker A
যে তুমি কতটা যোগ্য। তুমি কতটা করার ক্ষমতা রাখো। নিজের জীবনটাকে কতটা নিজের মত করে সাজানোর ক্ষমতা রাখো। আজ কেউ তোমাকে সম্মান করছে না, তার মানে মোটেই এমনটা নয় যে কোনদিনই করবে না। আজ মানুষ তোমাকে বিচার করছে তোমার বর্তমান অবস্থান
Speaker A
দেখে, তোমার বর্তমান সিচুয়েশন দেখে। কিন্তু যখন তোমার ভবিষ্যৎ বদলাবে, যখন তুমি পরিশ্রম দিয়ে নিজের ভবিষ্যৎকে বদলে ফেলবে, তখন মানুষ তোমার অতীত ভুলে যাবে এবং তোমাকে সম্মান করতে বাধ্য হবে। তাই মানুষের কথাই যেন থেমে যেও না। মানুষের বলা নেগেটিভ কথাগুলোকে যেন
Speaker A
অন্তরে গেঁথে নিয়ে নিজেকে থামিয়ে দিও না। বরং এটাকেই মোটিভেশন হিসেবে কাজে লাগাও। এটাকেই নিজের ফিউল হিসেবে ব্যবহার করো। তাদেরকে বোঝানোর চেষ্টা করে নিজের সময়ের অপচয় করো না। তাদের পিছনে নিজের এনার্জি ব্যয় করো না। বরং তুমি নিজেকে তৈরি করো। তোমার কাজই
Speaker A
একদিন তোমার হয়ে তোমার উত্তরটা দিয়ে দেবে। তাই আজ যারা হাসছে, হাসতে দাও। আজ যারা তোমাকে ছোট করছে, করতে দাও। আজ যারা তোমাকে বলছে যে তুমি পারবে না, বলতে দাও। কারণ একটা সময় আসবে যখন তোমাকে কিছু বোঝাতে হবে না, কিছু বলতে হবে
Speaker A
না। তোমার ফলাফলই তোমার হয়ে কথা বলবে। তাই এখন থেকেই নিজের মধ্যে একটা অভ্যাস তৈরি করো। কথা কম বলো, কাজ বেশি করো। দেখো, কখনো কখনো জীবন তোমাকে সবার থেকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা দূরে চলে যায়। সম্পর্ক শেষ হয়ে যায়। যাদের
Speaker A
সাথে প্রতিদিন কথা বলতে, তারা একদিন অপরিচিত হয়ে যায়। প্রথমে খুব কষ্ট হয়। মনে হয় যে একা হয়ে গেলাম। কিন্তু কখনো ভেবে দেখেছো, হয়তো তুমি একা হওনি। তোমার জীবন তোমার নিজেকে খুঁজে পাওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ ভিড়ের মধ্যে মানুষ অন্যদের কথা
Speaker A
শোনে। কিন্তু একা থাকলে মানুষ নিজের মনের কথা শুনতে পায়। আর এই একাকিত্বের সময়ে তুমি নিজের সাথে কথা বলো। নিজেকে জিজ্ঞাসা করো যে আমি আসলে কি চাই? আমি কোথায় যেতে চাই, কোথায় পৌঁছাতে চাই, কাদের সাথে বেঁচে আছি, আমার জীবনের
Speaker A
উদ্দেশ্য কি? একটা কথা মনে রেখো, সবাইকে হারানো মানেই সবকিছু হারানো নয়। কখনো কখনো কিছু মানুষকে হারাতে হয় যাতে তুমি নিজের জীবনটা ফিরে পাও। তাই যদি আজ তোমার পাশে কেউ না থাকে, তাহলে ভেঙে পড়ো না। নিজের পাশে দাঁড়াও। কারণ জীবনের
Speaker A
সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো নিজের সাথে নিজের সম্পর্ক। ব্যর্থতা। এই শব্দটা কত মানুষকে থামিয়ে দেয়। একবার ব্যর্থ হয়েছে, স্বপ্ন ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার ব্যর্থ হয়েছে, চেষ্টা ছেড়ে দিয়েছে। তৃতীয়বার ব্যর্থ হওয়ার পরে নিজেকে ব্যর্থ মানুষ ভাবতে শুরু করেছে। কিন্তু একটা কথা মাথায় রেখো।
Speaker A
ব্যর্থ হওয়া মানে ব্যর্থ মানুষ হওয়া নয়। তুমি একটা পরীক্ষায় ফেল করতে পারো। কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি ব্যর্থ মানুষ। তোমার একটা ব্যবসায় ক্ষতি হতে পারে, কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি ব্যর্থ। তুমি একটা সম্পর্ক হারাতে পারো, কিন্তু তার
Speaker A
মানে এমনটা নয় যে তুমি ব্যর্থ মানুষ। তোমার একটা স্বপ্নে তুমি পৌঁছাতে দেরি করতে পারো, কিন্তু তার মানে মোটেই এমনটা নয় যে তুমি ব্যর্থ মানুষ। ব্যর্থতা শুধু একটা ফলাফল। যদি তুমি এটাকে তোমার নিজের পরিচয় মনে করো, তাহলে তুমি একটা
Speaker A
ভ্রান্ত সাগরে ডুবে আছো। দয়া করে এটা থেকে নিজেকে বার করে আনো, কারণ ব্যর্থতা এটা কোন পরিচয় নয়। বরং প্রতিটি ব্যর্থতা তোমাকে একটি করে জিনিস শেখায়, যে কোথায় ভুল করেছো, কোথায় দুর্বল ছিলে, কোথায় আরো ভালো করতে হবে। তাই ব্যর্থতাকে ঘৃণা করো না। বরং
Speaker A
ব্যর্থতাকে নিজের শিক্ষক মনে করো। কারণ অনেক সময় যে ব্যর্থতা আজ তোমাকে কাঁদায়, সেই ব্যর্থতাই কাল তোমাকে তোমার সফলতার গল্প বলার সুযোগ এনে দেয়। দেখো, আজ তুমি যেখানে আছো, সেখানেই তোমার সারাজীবন থাকতে হবে। বিষয়টা মোটেই এমন নয়, এমন কোন
Speaker A
নিয়মই নেই। তোমার আজকের ব্যাংক ব্যালেন্সে যে তোমার ভবিষ্যৎ বিষয়টা মোটেই এমন নয়। তোমার আজকের চাকরি যে তোমার ভবিষ্যৎ বিষয়টা মোটেই এমন নয়। তোমার আজকের ব্যর্থতাই যে তোমার ভবিষ্যৎ বিষয়টা মোটেই এমন নয়। তোমার আজকের কষ্টই যে তোমার ভবিষ্যৎ বিষয়টা মোটেই এমন নয়।
Speaker A
এগুলো শুধু তোমার জীবনের এক একটা অধ্যায়। এটাকে নিজের সম্পূর্ণ জীবন ভাবার ভুল করো না। সিরিয়াসলি বলছি, এগুলো শুধুমাত্র তোমার জীবনের এক একটা অধ্যায়। আর একটা অধ্যায় খারাপ হলেই যে পুরো বইটা খারাপ হয়ে যায়, বিষয়টা মোটেই এমন নয়।
Speaker A
তাই আজ যদি গল্পটা খারাপ হয়, তাহলে গল্পটাকে শেষ করে দিও না। কারণ পরের অধ্যায়টা হয়তো অসাধারণ হবে। তুমি শুধু চালিয়ে যাও। প্রতিদিন একটু একটু করে নিজেকে ইমপ্রুভ করো। একদিন দেখবে যে মানুষটা একসময় ন...
Speaker A
পেত সে আজ নিজের ভবিষ্যৎ তৈরি করছে। যে মানুষটা একটা সময় নিজের স্বীকৃতি চাইতো আজ সে নিজেই নিজের মূল্য জানে। যে মানুষটা একটা [মিউজিক] সময় ব্যর্থতার কারণে কাঁদতো আজ সে তার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়। আর তখন তুমি বুঝবে যে খারাপ সময়
Speaker A
তোমাকে থামাতে [মিউজিক] আসেনি বরং খারাপ সময় তোমাকে বদলাতে এসেছিল। এখন প্রশ্ন হলো যে যদি খারাপ সময় সত্যি তোমার ভবিষ্যৎ তৈরি করে যদি সত্যি তোমাকে বদলাতে আসে তাহলে তোমার এখন কি করা উচিত?
Speaker A
সর্বপ্রথম [মিউজিক] অভিযোগ করা বন্ধ করো। কেন আমার সাথে এমনটা হচ্ছে? এই প্রশ্ন কম করো বরং বল যে এই পরিস্থিতি থেকে আমি কি শিখতে পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে নিজেকে অন্যের সাথে তুলনা [মিউজিক] বন্ধ করো। কারণ তুলনা আমাদের জয়ের আনন্দকে মেরে
Speaker A
ফেলে। আমরা যখন অন্যদের সাথে নিজেদেরকে তুলনা করি তখন কোন না কোন ভাবে অন্যদের সাথে নিজেদেরকে গুলিয়ে ফেলি। তুমি কারোর 20 নম্বর অধ্যায় দেখে নিজের দ্বিতীয় [মিউজিক] অধ্যায়ের সাথে তুলনা করছো। এটা অন্যায়। তুমি কারোর মজবুত দিকটা দেখে নিজের দুর্বলতার সাথে তুলনা করছো এবং
Speaker A
নিজেকে ছোট ভাবছো এটা অন্যায়। তুলনা করা বন্ধ করো। নিজের সাথে নিজে অন্যায় করা বন্ধ করো। তৃতীয় বিষয় হচ্ছে প্রতিদিন নিজের উপরে বিনিয়োগ করো। একটা বই পড়ো। একটা নতুন [মিউজিক] স্কিল শেখো। শরীরকে শক্ত করো। মনকে শক্ত করো। নিজের কাজের মান
Speaker A
বাড়াও। প্রতিদিন নিজেকে এক পারসেন্ট করে ইমপ্রুভ করো। চতুর্থ বিষয় হচ্ছে ছোট ছোট জয় তৈরি [মিউজিক] করো। যদি আজ 10 ঘন্টা কাজ করতে না পারো তাহলে এক ঘন্টা করো। যদি আজ পুরো জীবনটাকে বদলাতে না পারো তাহলে আজ একটা ছোট্ট অভ্যাস বদলাও। কারণ বড়
Speaker A
পরিবর্তন ছোট ছোট সিদ্ধান্ত থেকেই আসে। আর পঞ্চম বিষয় হচ্ছে অপেক্ষা [মিউজিক] করতে শেখো। তুমি আজ বীজ লাগিয়েই কাল ফল পাবে না। প্রকৃতিরও সময় লাগে। তোমার জীবনের ক্ষেত্রেও সময় লাগবে। যদি তুমি প্রতিদিন পানি দাও, সূর্যের আলো দাও, যত্ন নাও,
Speaker A
একদিন সেই বীজ গাছ হবেই। তোমার স্বপ্নের ক্ষেত্রেও ঠিক এমনই। [মিউজিক] আজ ফল পাচ্ছ না বলে এমনটা নয় যে কাজ বন্ধ করে দিতে হবে। আজ ফল পাচ্ছ না তার মানে কাজ বন্ধ করে দিও না। কারণ অনেক সময় সাফল্য আসার ঠিক আগের সময়টাই সবচেয়ে
Speaker A
কঠিন হয়। হয়তো তুমি অনেকবার চেষ্টা করেছ। হয়তো অনেকবার ব্যর্থ হয়েছো। হয়তো অনেক মানুষ তোমাকে ছেড়ে গিয়েছে। [মিউজিক] হয়তো এমনও হয়েছে যে নিজেকেই নিজের কাছে অপরিচিত মনে হয়েছে। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। আর একবার চেষ্টা করো।
Speaker A
হয়তো এটাই শেষবার নয়। হয়তো এটাই সেইবার যেদিন তোমার জীবন বদলাতে [মিউজিক] শুরু করবে। তুমি জানো না আগামী ছয় মাস কি হতে পারে। তুমি জানো না আগামী এক বছর তুমি কোথায় পৌঁছাবে। তুমি জানো না আগামী পাঁচ বছর তুমি কতটা বদলে যেতে পারো। তাই আজকের
Speaker A
কষ্ট দেখে আগামী দিনের সিদ্ধান্ত নিও না। আজকের অন্ধকার দেখে সূর্য উঠবে না এটা বিশ্বাস করো না। কারণ রাত যতই দীর্ঘ হোক সকাল আসবেই। [মিউজিক] ঝড় যত শক্তিশালী হোক একদিন থামবেই। আর তোমার জীবন যত কঠিনই হোক তুমি হাল ছেড়ো না। একদিন এই সময়টাও
Speaker A
শেষ হয়ে যাবে। আর সেদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বলবে যে ভালোই হয়েছিল সেদিন আমি ভেঙে পড়িনি। তাই আজকের দিনে যদি কেউ তোমাকে না বোঝে তাহলে তুমি নিজেকে বোঝো। যদি আজ তোমার পাশে কেউ না থাকে তাহলে তুমি নিজের পাশে দাঁড়াও। যদি আজ তোমাকে কেউ
Speaker A
বিশ্বাস না করে তাহলে তুমি নিজেকে বিশ্বাস করো। কারণ তোমার ভবিষ্যৎ নিয়ে সবার বিশ্বাসের প্রয়োজন নেই। শুধু তোমার নিজের বিশ্বাসটাই যথেষ্ট। তাই আজ তোমার কাছে আমার শেষ কথাটা হলো তোমার জীবন [মিউজিক] যতই কঠিন হোক যেন কখনো হাল ছেড়ো না। কারণ
Speaker A
হয়তো তুমি বুঝতে [মিউজিক] পারছো না কিন্তু এই কঠিন দিনগুলোই তোমার ভবিষ্যতের জন্য কাজ করছে। আজ তুমি যে কষ্ট সহ্য করছো তা তোমাকে আরো শক্ত করছে। আজ তুমি যে প্রত্যাখ্যান সহ্য করছো তা তোমাকে সঠিক মানুষ চিনতে শেখাচ্ছে। তুমি আজ যে
Speaker A
ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে সাফল্যের জন্য প্রস্তুত করছে। তুমি আজ যে একাকিত্ব অনুভব করছো তা তোমাকে তোমার নিজের শক্তি চিনতে শেখাচ্ছে। আর আজ তুমি যে অন্ধকারের মধ্য দিয়ে জীবন [মিউজিক] কাটাচ্ছ, তুমি যে অন্ধকারের মধ্যে আছো, হয়তো সেই অন্ধকারের পরেই তোমার জীবনের
Speaker A
সবচেয়ে উজ্জ্বল সকাল [মিউজিক] অপেক্ষা করছে। তাই যদি কান্না পাই তাহলে কান্না করে নিও কিন্তু হাল ছেড়ে দিও না। ভেঙে পড়ো না। পরিশ্রমে বিশ্বাস রাখো। পরিশ্রমী হয়ে ওঠো। নিজের পথ নিজে [মিউজিক] তৈরি করো। নিজেকে ব্যর্থ মানুষ ভাবার আগে নিজেই
Speaker A
নিজেকে প্রশ্ন করো যে এটা তোমার জীবনের একটা অধ্যায় নাকি এটা তোমার পরিচয়? আবারো বলছি ব্যর্থতা তোমার জীবনের শুধুমাত্র একটা অধ্যায় এটা কখনোই তোমার পরিচয় নয়। তোমার গল্প এখনো শেষ হয়নি। তোমার সেরা দিনগুলো এখনো আসেনি। তুমি আজ হয়তোবা সংগ্রাম করছো কিন্তু একদিন এই
Speaker A
[মিউজিক] সংগ্রামী কারোর অনুপ্রণা হবে। আজ তুমি হয়তো ভাবছো যে তোমার জীবনে এত [মিউজিক] কঠিন। কিন্তু একদিন তুমি বলবে এই কঠিন সময়টার জন্যই আজ আমি এত শক্ত। তাই মনে রেখো সময় যত খারাপ হয় তত বেশি শক্ত হও। পরিস্থিতি যত কঠিন হয় তত বেশি নিজের
Speaker A
উপরে বিশ্বাস রাখো। রাস্তা যত দীর্ঘ হয় তত বেশি ধৈর্য ধরো। কারণ খারাপ সময় চিরদিন থাকে না। কিন্তু খারাপ সময়ে যে মানুষটা নিজেকে তৈরি করে তার ভবিষ্যৎ বদলে যেতে বাধ্য। আজকের জন্য শুধু একটা কাজ করো। নিজেকে বলো যে আমি শেষ হয়ে যাইনি আমি
Speaker A
তৈরি হটছি। আর যদি এই কথাটা তোমার হৃদয়ে লাগে তাহলে মনে রেখো তোমার সবচেয়ে কঠিন দিনগুলোই তোমার সবচেয়ে সুন্দর ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। তাই উঠে দাঁড়াও নিজেকে গুছিয়ে [মিউজিক] নাও। আর শুরু করো। কারণ তোমার গল্পের সবচেয়ে সুন্দর [মিউজিক] অধ্যায়টা হয়তো এখনো লেখা হয়নি।
Topics:মোটিভেশনাল স্পিচবাংলা অনুপ্রেরণাজীবনের কঠিন সময়ব্যর্থতা থেকে শিক্ষানিজেকে তৈরি করাআত্মবিশ্বাস বৃদ্ধিসফলতামানুষের নেতিবাচকতাএকাকিত্বের গুরুত্বপরিশ্রম ও ধৈর্য











