Skip to content

তোমাকে কেউ গুরুত্ব দেয় না এই ৩টি কারণে!

নিজেকে গুরুত্ব না দেওয়া, সবসময় এভেলেবল থাকা ও লক্ষ্যহীনতা—এই তিন কারণে কেউ তোমাকে গুরুত্ব দেয় না।

Key Takeaways

  • নিজেকে গুরুত্ব না দিলে অন্যরা তোমাকে গুরুত্ব দেবে না।
  • সবসময় সবাইকে পাওয়া গেলে তোমার মূল্য কমে যায়।
  • জীবনে লক্ষ্য না থাকলে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না।
  • সম্মান অর্জন করতে হয়, ভিক্ষা করে নয়।
  • নিজেকে উন্নত করতে সময় ব্যয় করো, অন্যদের পিছনে নয়।

What the video covers

  • নিজেকে গুরুত্ব না দেওয়া মানে অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে না। নিজের কাজ, কথা ও সময়কে মূল্য দিতে শিখো।
  • সবসময় সবাইকে এভেলেবল থাকা তোমার মূল্য কমিয়ে দেয়। নিজের সময়ের মূল্য বুঝে সীমাবদ্ধ হও।
  • জীবনে কোনো লক্ষ্য না থাকা মানুষকে কমই গুরুত্ব দেয়া হয়। নিজের স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ব্যস্ত হও।
  • সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, অর্জন করতে হয়। তাই নিজেকে সম্মান করতে শিখো।
  • অলসতা ছেড়ে পরিশ্রমী হওয়া ও নিজেকে উন্নত করার মাধ্যমে আকর্ষণ তৈরি হয়।
  • নিজেকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছো কিনা নিজেকে প্রশ্ন করো, কারণ নিজের মূল্য বুঝলে অন্যরাও তা বুঝবে।
  • নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করলে অন্যরাও তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে।
  • সবাইকে খুশি করার চেষ্টা করে নিজের গুরুত্ব হারানো উচিত নয়।
  • অন্যদের জীবনের পরিবর্তে নিজের জীবনের উন্নতিতে মনোযোগ দাও।
  • ভিডিওর তৃতীয় পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেখানে সবচেয়ে বড় ভুল হয়।

Answers

Questions about this video

কেন নিজেকে গুরুত্ব দেওয়া গুরুত্বপূর্ণ?

নিজেকে গুরুত্ব না দিলে অন্যরাও তোমাকে গুরুত্ব দেবে না। নিজের কাজ, কথা ও সময়কে মূল্য দিয়ে সম্মান অর্জন করতে হয়।

সবসময় সবাইকে পাওয়া গেলে কী সমস্যা হয়?

যখন তুমি সবসময় সবাইকে পাওয়া যাবে, তখন তোমার মূল্য ধীরে ধীরে কমে যায় কারণ মানুষেরা সহজে পাওয়া জিনিসের মূল্য কম দেয়।

জীবনে লক্ষ্য না থাকলে কী হয়?

লক্ষ্যহীন মানুষকে কম মানুষই গুরুত্ব দেয় কারণ সে নিজের জীবনের পরিবর্তে অন্যদের জীবনে ব্যস্ত থাকে, যা তাকে আকর্ষণীয় করে তোলে না।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
তুমি কি কখনো খেয়াল করেছো? তুমি মেসেজ দিলে রিপ্লাই আসে ঘন্টার পর ঘন্টা পরে। তুমি কোন কথা বললে তোমাকে তেমন কেউ গুরুত্বই দেয় না। তুমি কোন আইডিয়া দিলে সবাই চুপ হয়ে থাকে। কিন্তু ওই একই কথা অন্য কেউ বললে সবাই তাকে বাহবা দেয়। তখন
00:14
Speaker A
মনে হয় সমস্যাটা কি আমার মধ্যেই রয়েছে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন তিনটি কঠিন সত্য বলব যেগুলি হয়তো তোমার শুনতে ভালো নাও লাগতে পারে। কিন্তু এগুলিই তোমার জীবনের বাস্তবতাকে বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওর
00:29
Speaker A
তিন নম্বর পয়েন্টটি ভুলেও মিস করবে না। কারণ বেশিরভাগ মানুষ সেখানেই সবচেয়ে বড় ভুল করে। সো লেটস স্টার্ট। নাম্বার এক, তুমি নিজেই নিজেকে গুরুত্ব দাও না। তোমাকে একটা প্রশ্ন করি। তুমি কি সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করো? কেউ একবার ডাকলে
00:44
Speaker A
ছুটে চলে যাও? কেউ সাহায্য চাইলে নিজের কাজ ফেলে দিয়ে তার সাহায্য করতে ছুটে যাও। কেউ তোমাকে অসম্মান করলে তুমি তাকে কিছুই বলো না। যদি তাই হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। যে মানুষ তোমাকে গুরুত্ব দেয় না। কারণ পৃথিবীর একটা অদ্ভুত নিয়ম আছে।
00:58
Speaker A
মানুষ সাধারণত তোমাকে ততটাই মূল্য দেয় যতটা তুমি নিজেকে মূল্য দাও। যদি তুমি নিজেই নিজের কাজ, নিজের কথা, নিজের সময়কে গুরুত্ব না দাও তাহলে অন্যরা কেন দেবে?
01:09
Speaker A
মনে রাখবে সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না। সম্মান অর্জন করতে হয়। তাই আজ থেকে কে তোমাকে গুরুত্ব দিচ্ছে এটা না দেখে আজ থেকে নিজেই নিজেকে গুরুত্ব দেওয়া শুরু করো। তারপরে দেখবে সবাই তোমাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। নাম্বার দুই তুমি
01:23
Speaker A
সবসময় এভেলেবল থাকো। যখনই কেউ তোমাকে ফোন করে তখন তুমি তোমার কাজে ব্যস্ত থাকলেও তুমি সেই ফোনটি ধরো। যখন কেউ ডাকে তুমি যাও। যখনই কেউ তোমার সঙ্গে কিছু চায় তখন তুমি কোন কিছু না ভেবেই তাকে সেই জিনিসটা দিয়ে দাও। এই কথাগুলি শুনতে তোমার খুব
01:39
Speaker A
ভালো লাগছে তাই না? কিন্তু বাস্তবতা হলো যে জিনিস সবসময় পাওয়া যায় তার মূল্য ধীরে ধীরে কমে যায়। তাই আসল কথা হলো তুমি যত মানুষের কাছে এভেলেবেল থাকবে তত তোমার মূল্য ধীরে ধীরে কমে যাবে। তার মানে এটা নয় যে তুমি অহংকারী হবে। আমি বলতে চাচ্ছি
01:54
Speaker A
তোমার সময়ের একটা মূল্য আছে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্ব হারিয়ে ফেলো না। তাই আজ থেকে তুমি সবার জন্য এভেলেবেল থাকবে না। আর আজ থেকে তুমি নিজের সময়ের ভ্যালু করা শুরু করো। নাম্বার তিন তোমাকে কেউ গুরুত্ব দেয় না। এর তিন নম্বর
02:10
Speaker A
কারণটি হলো তোমার জীবনে কোন লক্ষ্য নেই। একটা কথা সবসময় মনে রাখবে যে মানুষের জীবনে কোন লক্ষ্য নেই তাকে খুব কম মানুষই গুরুত্ব দেয়। কারণ সে নিজের জীবনের চাইতে অন্যের জীবনে কি চলছে সেই নিয়েই ব্যস্ত থাকে। কে কি করছে, কে কার সাথে ঘুরছে, কার
02:25
Speaker A
কি হলো এইসব করে সে পুরো দিনটাই কাটিয়ে দেয়। কিন্তু যে মানুষ নিজের স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকে নিজেকে উন্নত করতে ব্যস্ত থাকে [মিউজিক] তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা আকর্ষণ তৈরি হয়। মনে রাখবে মানুষ ব্যস্ত মানুষকে সম্মান করে। অলস মানুষকে নয়। তাই আজ থেকে এই অলসতা ছেড়ে নিজের
02:42
Speaker A
একটা লক্ষ্য সেট করো এবং সেই লক্ষ্যের পেছনে প্রতিনিয়ত পরিশ্রম করো। আর আজ থেকে তোমার এই সময়টা অন্যের পিছনে ব্যয় না করে নিজেকে উন্নত করতে কাজে লাগাও। আর যদি তোমার মনে হয় কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না তাহলে অন্যকে দোষ দেয়ার আগে নিজেকে
02:56
Speaker A
একটা প্রশ্ন করো যে আমি কি নিজেকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি? মনে রাখবে তুমি যেদিন থেকে নিজের মূল্য নিজে বুঝতে শুরু করবে সেদিন থেকে এই পৃথিবীও তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। আর তোমাকে এখনকার [মিউজিক] চাইতে আরো বেশি মূল্য দেবে। তো
03:10
Speaker A
আজকে এই পর্যন্তই। যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো আমি আজ থেকে নিজের মূল্য বুঝবো।
Topics:নিজেকে গুরুত্ব দেওয়াসম্মানলক্ষ্য নির্ধারণনিজের মূল্যসময় ব্যবস্থাপনাআত্মউন্নতিবাংলা মোটিভেশনWith RT Motivationব্যক্তিগত উন্নতিআত্মসম্মান

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →