নিজের মনকে লোহার মতো শক্তিশালী করার জন্য চাণক্যের পাঁচটি গোপন নিয়ম ও মানসিক শক্তি বৃদ্ধির উপায়।
Key Takeaways
- একাকিত্ব মানসিক শক্তি গঠনের জন্য অপরিহার্য।
- অপমান ও ব্যর্থতাকে শক্তির উৎস হিসেবে গ্রহণ করতে হবে।
- আবেগ নিয়ন্ত্রণে ১০ সেকেন্ড রুল অনুসরণ করা উচিত।
- মৃত্যুকে স্মরণ করলে জীবনের ভয় দূর হয় এবং কাজের প্রতি মনোযোগ বাড়ে।
- দৈনন্দিন জীবনে আরাম থেকে বের হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করাই মানসিক শক্তি বাড়ায়।
What the video covers
- নিজের মনকে শক্তিশালী করতে প্রথমে একা থাকতে শেখো, কারণ একাকিতেই শক্তি তৈরি হয়।
- অপমান ও ব্যর্থতাকে হজম করে এগুলোকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে হবে।
- আবেগ নিয়ন্ত্রণ করা জরুরি, ইমোশনকে মালিকানা নিতে শেখো, সিদ্ধান্ত ইমোশনের বাইরে নাও।
- মৃত্যুকে স্মরণ করে ভয়কে পরাস্ত করতে হবে, কারণ মৃত্যুর ভয় জয় করলে অন্য কোনো ভয় থাকবে না।
- আরামকে শত্রু বানিয়ে কষ্টকে আলিঙ্গন করতে হবে, দৈনন্দিন জীবনে নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে চ্যালেঞ্জ নিতে হবে।
- চাণক্যের জীবন থেকে শিক্ষা নিয়ে মানসিক শক্তি গড়ে তোলা সম্ভব।
- নিজের সময়কে মূল্যবান করে মেহনত ও পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে।
- নিজের দায়িত্ব নিজে নিতে হবে, অন্যকে দোষারোপ না করে কাজ করতে হবে।
- মানসিক শক্তি থাকলে হাজারবার পড়েও উঠে দাঁড়ানো যায়।
- ভিডিওটি মানসিক শক্তি বৃদ্ধির জন্য প্রেরণামূলক ও বাস্তবিক পরামর্শ প্রদান করে।
Chapters
- 00:00পরিচিতি ও মানসিক শক্তির গুরুত্ব
- 01:05মনের লোহার মতো শক্ত হওয়ার গোপন নিয়ম
- 02:31একাকিত্বের শক্তি ও চাণক্যের জীবন
- 03:49অপমানকে শক্তিতে পরিণত করা
- 05:13আবেগ নিয়ন্ত্রণ ও ১০ সেকেন্ড রুল
- 08:01মৃত্যুকে স্মরণ করে ভয় পরাস্ত করা
- 10:32আরাম থেকে বের হয়ে কষ্টকে আলিঙ্গন করা
- 13:06নিজের দায়িত্ব নেওয়া ও পরিশ্রমের গুরুত্ব
Full Transcript — Download SRT & Markdown
Speaker A
এটা নিয়ে ভাবতে যেও না। [মিউজিক] যে অন্যরা ভালো নাকি খারাপ। বরং এটা নিয়ে ভাবো যে তুমি কি করছো? তুমি কোথায় আছো?
Speaker A
তুমি কেমন? আচ্ছা, তোমারও কি এমনটা মনে হয় যে জীবন তোমাকে ভেঙে দিচ্ছে? লোকে কথা শোনাচ্ছে। ব্যর্থতার শেষ নেই। একা লাগছে। হাত [মিউজিক] পা ছেড়ে দিতে ইচ্ছে করছে। তাহলে শোনো, এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আসলে কি জানো?
Speaker A
শরীরের শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায় না। মনের শক্তি দিয়ে যুদ্ধ জেতা যায়। হ্যাঁ। লোহার তরোয়াল ভেঙে যায়। কিন্তু লোহার মত মন কখনোই ভাঙ্গে না। আজকের দুনিয়ার সবচেয়ে বড় অস্ত্র কি যেন? মানসিক শক্তি। টাকা যাবে আসবে, লোক যাবে আসবে, কিন্তু মন
Speaker A
যদি শক্ত থাকে, তুমি হাজারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারবে। আজ আমি তোমাকে এমন কিছু গোপন নিয়ম বলবো যা ফলো করলে তোমার মন লোহার মত শক্ত হয়ে যাবে। কেউ তোমাকে ভাঙতে পারবে না। অপমান, ধোকা, হেরে যাওয়া, একাকিত্ব—এই সবকিছু সহ্য করার ক্ষমতা এসে যাবে।
Speaker A
তোমার ভেতরের ভয়কে মেরে ফেলবে। তাই ভিডিওটি সেভ করো। কারণ দুর্বল মন নিয়ে বেঁচে থাকা মানে [মিউজিক] প্রতিনিয়ত মরা। চাণক্য বলেছিলেন, যে নিজের মনকে জয় করে সে দুনিয়াকে জয় করে। আমাদের প্রথম উপায় একা থাকতে শেখো। চাণক্য বলতেন যে সিংহ সবসময় একা জলে আর
Speaker A
কুকুর দল বেধে। তুমি সবসময় ভিড় চাও, বন্ধু চাও, সঙ্গ চাও। একা হলেই ভয় পাও। ফোন ঘাটো, রিলস দেখো। এটাই তোমার দুর্বলতা। মানসিকভাবে শক্ত মানুষ একা থাকতে ভয় পায় না কারণ সে জানে যে একাকিত হলো শক্তি বানানোর কারখানা। যখন তুমি একা থাকো তখন তোমার ব্রেন
Speaker A
[মিউজিক] চিন্তা করে, প্ল্যান করে। নিজের সাথে কথা বলে। আর দুর্বল মানুষরা ভিড়ের মধ্যে নিজেকেই হারিয়ে ফেলে। অন্যদিকে শক্ত মানুষ একা থেকে নিজেকে খুঁজে পায়। চাণক্য নিজে জঙ্গলে বছর বছর কাটিয়েছেন। [মিউজিক] একা সেখানেই তিনি অস্ত্রশাস্ত্র লিখেছেন। সেখানেই তিনি মৌর্য সাম্রাজ্য তৈরির
Speaker A
প্ল্যান করেছেন। তোমাকে কি করতে হবে? রোজ এক ঘন্টা একা থাকো। ফোন অফ। কোন গান না, কোন লোক না। শুধু তুমি আর তোমার [মিউজিক] চিন্তা। হ্যাঁ। প্রথমে কষ্ট হবে। ভয় লাগবে, মনে হবে পাগল হয়ে যাব, কিন্তু এক মাস পর ম্যাজিক
Speaker A
দেখবে। তোমার সেলফ টক শুরু হবে। তুমি বুঝবে তুমি কি চাও। [মিউজিক] ভিড়ের আওয়াজ বন্ধ হলে নিজের আওয়াজ শুনতে পাবে। চাণক্য বলেছিলেন যে নিজের সাথে থাকতে পারে না সে দুনিয়ার সাথে কিভাবে থাকবে। তাই ভিড়কে [মিউজিক] ছাড়ো। একা একা হাটো, একা ভাবো, একা লড়াই
Speaker A
করো। যখন তুমি একা জিততে শিখবে, তখন তোমাকে কেউ হারাতে পারবে না। আমাদের দ্বিতীয় উপায় অপমানকে হজম করা শেখো। চাণক্য বলতেন, লোহাকে যত পেটাবে তত ধারালো হবে। তোমাকে কেউ অপমান করছে, গালি দিচ্ছে, নিচু দেখাচ্ছে। ভালো। এটা তোমার জন্য আশীর্বাদ।
Speaker A
দুর্বল মানুষ অপমান পেলে ভেঙে পড়ে, কাঁদে, রিভেঞ্জ নিতে চায়। আর শক্ত মানুষ অপমান পেলে চুপ থাকে। আর ভেতরে আগুন জ্বালায়। সেই আগুন দিয়ে নিজের ভবিষ্যৎ শেকে। [মিউজিক] একবার চাণক্যকে নন্দরাজা অপমান করেছিলেন। সভা থেকে চুল ধরে বার করে দিয়েছিলেন।
Speaker A
চাণক্য তখন কি করলেন? কাঁদলেন না। প্রতিজ্ঞা করলেন। শিখা খোলা রাখলেন। বললেন নন্দবংশ ধ্বংস না করা পর্যন্ত তিনি চুল বাঁধবেন না। বাকিটা ইতিহাস। অপমান হলো সবচেয়ে বড় মোটিভেশন। লোকে বলছে তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার মত অনেক এসেছে অনেক গেছে। তুমি
Speaker A
পারবে না। তাদের প্রমাণ করে দাও। সফল হয়ে দেখিয়ে দাও। তোমাকে কি করতে হবে? [মিউজিক] তিনটি স্টেপ। এক, অপমানিত হলে সাথে সাথে রিএক্ট করো না। চুপ থাকো। হজম করো। দুই, সেই অপমান লিখে রাখো ডায়রিতে, দেয়ালে। তিন, রোজ সকালে সেটা পড়ো আর নিজেকে
Speaker A
[মিউজিক] প্রমিস করো। আজ আরেকটু কাজ করব। অপমানকে ঘৃণা করো না। ধন্যবাদ জানাও। কারণ আরাম তোমাকে দুর্বল করে। কিন্তু অপমান তোমাকে শক্তিশালী করে তোলে। চাণক্য বলেছিলেন যে বিষকে হজম করতে পারে সে মহাদেব হয়। তৃতীয় উপায় হলো আবেগকে লাগাম টানো।
Speaker A
ইমোশনকে কন্ট্রোল করো। তুমি কি করো? রাগ উঠলে চিৎকার করো। দুঃখ পেলে ভেঙে পড়ো। খুশি হলে লাফিয়ে ওঠো। ভয় পেলে পালিয়ে যাও। তোমার ইমোশন তোমার মালিক। তুমি [মিউজিক] তার গোলাম। কিন্তু যে মানুষ মেন্টালি স্ট্রং সে অপোজিট। সে ইমোশনের মালিক। তার রাগ আসে কিন্তু সে
Speaker A
চুপ থাকে। দুঃখ আসে কিন্তু সে হাসে। ভয় আসে কিন্তু সে সামলে যায়। কারণ সে জানে ইমোশনস হলো ওয়েদার। আসবে যাবে। আর ডিসিশন ওয়েদার দেখে নিতে নেই। চাণক্য বলেছিলেন যে ক্রোধে নেওয়ার সিদ্ধান্ত আর খুশিতে দেওয়া প্রতিশ্রুতি দুটোই বরবাদ করে দেয়।
Speaker A
কিভাবে কন্ট্রোল করবে? 10 সেকেন্ড রুল। রাগ উঠলে মাত্র 10 সেকেন্ড চুপ থাকো। লম্বা শ্বাস নাও। 10 থেকে উল্টো গনো। 10 সেকেন্ড পর ব্রেন লজিক্যাল হয়ে যায়। যাকে বলে ইমোশনালি ব্রেন অফ। তখন ডিসিশন নাও। দুই, স্ট্রাইক প্র্যাকটিস করো। প্রতিদিন নিজেকে বলো যে আমার কন্ট্রোলের
Speaker A
বাইরে যা আছে তা নিয়ে আর ভাববো না। যেমন লোকে কি বলল, ট্রাফিক, ওয়েদার, অন্যের বিহেভিয়ার—এগুলো তোমার হাতে নেই। ছেড়ে দাও। শুধু নিজের কাজ, নিজের রিএকশন, নিজের চেষ্টা এগুলো [মিউজিক] তোমার হাতে আছে। তাই এগুলো নিয়ে ভাবো। তিন, পেইনকে ওয়েলকাম করো। ব্যথাকে স্বাগত
Speaker A
জানাও। জিম করলে যেমন পেইন হয়, তেমন মাসেলসও হয়। আর জীবনে যত পেইন হবে, ততই মেন্টাল মাসেলস হবে। জীবনে যত ব্যথা আসবে, ততই তোমার মেন্টাল স্ট্রেন্থ তৈরি হবে। [মিউজিক] তাই পালিয়ে যেও না। চাণক্য বলেছেন যে আগুনে পড়ে না সে সোনা হয় না।
Speaker A
আমাদের চতুর্থ উপায় সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে পাওয়ারফুল। তুমি কিসে ভয় পাও? লোকে কি বলবে?
Speaker A
সমালোচনা করবে। চাকরি চলে যাবে, বিজনেসে ফেল করবে, একা হয়ে যাবে। [মিউজিক] এইসব ভয়ের শেষ কোথায় জানো? মৃত্যু। আর মৃত্যু তো একদিন হবেই। [মিউজিক] তাহলে ভয় কিসের? মেন্টালি স্ট্রং মানুষ রোজ সকালে মৃত্যুকে স্মরণ করে। সে ভাবে আজ যদি শেষ দিন হয় তাহলে আমি কি
Speaker A
করবো? ভয় পাবো না, কাজ করবো কারণ হারানোর তো কিছুই নেই। [মিউজিক] কি নিয়ে এসেছি আমরা? জীবনে যা কিছু পাচ্ছি সবকিছুই তো বোনাস। চাণক্য বলেছেন মৃত্যুর ভয় সবচেয়ে বড় আর সেটা জয় করলে দুনিয়ার কোন ভয়ে ভয়ই থাকে না। তোমাকে কি করতে হবে? রোজ পাঁচ মিনিট চোখ
Speaker A
বন্ধ করো, ভাবো তুমি মরে গেছো, সব শেষ। এবার ভাবো আফসোস কি নিয়ে হচ্ছে? কোন কাজটা না করে মরলে কোন স্বপ্নটা পূরণ হলো না। [মিউজিক] এবার চোখ খোলো, তুমি বেঁচে আছো, সেকেন্ড চান্স পেয়েছো। এখন যাও সেই কাজটা করো। এই
Speaker A
প্র্যাকটিস তোমার ভেতরের ভয়কে মেরে ফেলবে। রিজেকশনের ভয়, ফেলিয়ারের ভয়, লোকের ভয়—সবকিছু। কারণ যে মরতে রাজি তাকে কেউ হারাতে পারে না। চাণক্য [মিউজিক] বলেছিলেন, জীবন একবারই। ভয়ে ভয়ে মরো না। বীরের মত বাঁচো। আমাদের পঞ্চম উপায় আরামকে শত্রু বানাও।
Speaker A
কষ্টকে আলিঙ্গন করো। চাণক্য বলতেন যেই গাছ রোদে পড়ে, ঝরে, ভাঙ্গে সেই গাছের শিকর সবচেয়ে শক্ত হয়। গ্রীন হাউসের গাছ [মিউজিক] প্রথম বাতাসেই পড়ে যায়। তুমি কি করো? এসি [মিউজিক] চাও, নরম বিছানা চাও, সহজ কাজ চাও, রিস্ক নিতে চাও
Speaker A
না, কষ্ট পেতে চাও না, কষ্ট সহ্য করতে চাও না। এটাই তোমাকে দুর্বল বানাচ্ছে। [মিউজিক] মানসিক শক্তি তৈরি হয় কষ্টের মাধ্যমে। রোজ নিজেকে আনকমফর্টেবল সিচুয়েশনে ফেলো। ঠান্ডা জলে স্নান করো। পাঁচ কিলোমিটার দৌড়াও। রিজেক্ট হও। ব্যর্থ হও। যত কষ্ট, তত শক্তি। চাণক্য নিজে জঙ্গলে [মিউজিক]
Speaker A
থাকতেন। মাটিতে ঘুমোতেন। কন্দমূল খেতেন। কেন? কারণ তিনি জানতেন আরাম মানুষকে গাধা তৈরি করে। তার কষ্ট মানুষকে রাজা বানায়। তোমাকে কি করতে হবে? যা তোমার আনকমফর্টেবল লাগছে। [মিউজিক] কাজ করছো, কিন্তু কিছুক্ষণ পর পর আরাম করছো। এগুলো করা যাবে না। তোমাকে ডেইলি
Speaker A
ডিসকমফরট [মিউজিক] চ্যালেঞ্জ করতে হবে। রোজ একটা কঠিন কাজ করো। যেটা করতে মন চাইছে [মিউজিক] না। আসলে কমফর্ট জোন হলো ডেঞ্জার জোন। ওখানেই স্বপ্নরা মরে যায় আর পূরণ হয় না। একটা কথা মনে রেখো যে নিজের সাহায্য নিজে করে না। দেবতাও তার সাহায্য করে না। তাই
Speaker A
কাউকে কমপ্লেন করো না। কাউকে ব্লেম দিও না। নিজেকে এমন তৈরি করো। নিজেকে এমন বানাও যেন যারা একসময় তোমাকে ভরসা করতো না, তুচ্ছ মনে করত, পাত্তা দিত না। তারা আফসোস করে। [মিউজিক] তাই নো কমপ্লেনিং, নো ব্লেমিং, অনলি ডুইং। চাণক্য বলেছিলেন,
Speaker A
নিজের ভাগ্যের লেখক নিজে হও। অন্যের হাতে পেন দিও না। অন্যকেই তোমাকে চালানোর সুযোগ করে দিও না। তাহলে আমাদের মানসিকভাবে লোহার মত শক্ত হওয়ার প্রথম উপায় একা থাকতে শেখো। দুই, অপমানকে জ্বালানি বানাও। তিন, আবেগ [মিউজিক] কন্ট্রোল করো। চার, মৃত্যুকে মনে রাখো।
Speaker A
পাঁচ, কষ্টকে আলিঙ্গন করো। দেন নিজের দায়িত্ব [মিউজিক] নিজে নাও। এই নিয়মগুলো তোমার মনকে স্থিল বানিয়ে দেবে। তারপর দুনিয়ার কোন ঝড়ই তোমাকে ভাঙতে পারবে না। একটা কথা মনে রেখো। তোমার সময়ের অনেক মূল্য আছে। যখন তুমি এই মূল্যবান সময়কে হেলায় হারাও। যখন তুমি এই সময়ের অপচয়
Speaker A
করে যাও। তখন তুমি নিজেই নিজের ভবিষ্যৎ ধ্বংসের কারণ হয়ে ওঠো। তুমি যা পেতে [মিউজিক] চাও, যা হতে চাও। তোমার কি মনে হয় না যে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, নিজের তরফ থেকে 100 পারসেন্ট দিতে হবে? তোমার কি মনে হয় না আমরা আমাদের
Speaker A
উপরওয়ালার কাছে, আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে সবকিছু চাই যে আমার এটা লাগবে, আমাকে এটা দাও? [মিউজিক] আমার জীবনটা সুন্দর করে দাও। আমি আর সহ্য করতে পারছি না। আমার জীবনে কেন এত ব্যর্থতা?
Speaker A
কিন্তু অন্যদিকে আমরা পরিশ্রম [মিউজিক] করতে চাই না। রাত দিন অলসতার বসের সময়কে ব্যয় করে যাচ্ছি। আর আশা করে আছি একদিন ভালো সময় আসবে। আমার জীবনটাও একদিন সুন্দর হবে। আমিও একদিন সফল হব। দেখো, আমি বলবো না যে এই চিন্তাগুলো খারাপ। এগুলো
Speaker A
খারাপ নয়। ম্যানিফেস্টেশন জরুরি। কিন্তু ম্যানিফেস্টেশন শুধু করলেই হবে না। তোমাকে তার সাথে সাথে কাজে করে দেখাতে হবে। তুমি শুধু পজিটিভ চিন্তা করলে কিন্তু কাজের বেলা কিছুই করলে না। অলসতার বস।
Speaker A
এগুলো করা যাবে না। তোমাকে এফর্ট [মিউজিক] দিতে হবে। কাজ করতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে। তুমি এমনভাবে স্মার্ট ওয়ার্ক করো, এমনভাবে হার্ড ওয়ার্ক করো যাতে তোমার কাছে সময় অপচয় করার মত সময় না থাকে। যেন দিন শেষে তুমি এটা ফিল করো যে আজকে ফোনটা
Speaker A
কম [মিউজিক] স্ক্রল করেছো। সোশ্যাল মিডিয়াতে অনেকটা কম সময় কাটিয়েছো। আজ [নাক ডাকা] তুমি খুবই এনার্জেটিক মুডে ছিলে। তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তুমি তোমার আগামী দিনগুলোতে আরো বেটার ফিল করবে। পজিটিভ ফিল করবে। তোমার মধ্যে অটোমেটিক ম্যানিফেস্টেশন কাজ করতে শুরু
Speaker A
করবে। তোমাকে একটা কথা বলি। আমাদের উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা। তিনি কিন্তু মেহনতশীল ব্যক্তিদের বা পরিশ্রমী ব্যক্তিদের অধিক পছন্দ করেন। আর প্রথমে তো ব্যর্থতা থাকবেই। ব্যর্থতা তো আমাদের কঠোর বানাতে আসে। আমাদের কঠিন সময়গুলোতে আমাদের মেন্টালি স্ট্রং করতে আসে। তুমি যে কোন সফল ব্যক্তিকেই ফলো করো
Speaker A
না কেন এমন কোন সফল ব্যক্তি নেই [মিউজিক] যে তার জীবনে কখনো ব্যর্থতা আসেনি। সে কখনো ব্যর্থ হয়নি। এমন কোন ব্যক্তি তুমি খুঁজে পাবে না। কারণ তার জীবনে যদি ব্যর্থতা না আসতো সে আজ সফল হতে পারতো না। কারণ ব্যর্থতাই আমাদের মধ্যে জেদ তৈরি
Speaker A
করে। আর জেদ আমাদের সফল হতে বাধ্য করে। আমাদেরকে মোটিভেট করে। জেদ আমাদের অসম্ভব জিনিসগুলোকে সম্ভব করে তোলে। তাই নিজের দায়িত্ব নিজে নিতে শেখো। কষ্টকে আলিঙ্গন করো। আর ব্যর্থতাকে একসেপ্ট করো। আর যদি এই ভিডিওটা তোমার মনে একচিলতে আলোর রেখা দিয়ে থাকে। তবে একটা লাইক দিয়ে
Speaker A
কমেন্টে জানিও তোমাদের বক্তব্য। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, পজিটিভ থাকো। ধন্যবাদ সবাইকে।
Topics:মানসিক শক্তিমোটিভেশনাল স্পিচচাণক্যবাংলা মোটিভেশনআত্মবিশ্বাসঅপমান মোকাবেলাআবেগ নিয়ন্ত্রণভয় পরাস্ত করাকষ্ট সহ্য করাসফলতা






![컴활 1급 필기::3과목 요약[균쌤] — Transcript](https://i.ytimg.com/vi/_G-vmbVGwXk/maxresdefault.jpg)
![[남서울_유치부_2023] 0521_새생명전도축제 인형극 — Transcript](https://i.ytimg.com/vi/UjH7l63Zet4/maxresdefault.jpg)



