এত শান্ত থাকুন যে মানুষ ভয় পায় – The Ancient Science of… — Transcript

নীরবতার শক্তি ও প্রাচীন তান্ত্রিক বিজ্ঞান সম্পর্কে গভীর আলোচনা, যা আত্মসংযম ও শান্তির মাধ্যমে জীবনের শক্তি বাড়ায়।

Key Takeaways

  • নীরবতা একটি শক্তিশালী অস্ত্র যা আত্মসংযম ও শক্তি সংরক্ষণে সাহায্য করে।
  • রাগ ও অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া শক্তি অপচয় করে, যা জীবনের লক্ষ্য পূরণে বাধা দেয়।
  • মৌনতা ও ধ্যানের মাধ্যমে বাকসিদ্ধি ও মহাজাগতিক শক্তি অর্জন সম্ভব।
  • শান্ত থাকা মানে আবেগ নিয়ন্ত্রণ করে নিজের শক্তিকে প্রভু হওয়া, যা সম্মান ও ভয় সৃষ্টি করে।
  • প্রাচীন তান্ত্রিক ও ঋষিরা মৌনব্রতকে সর্বোচ্চ সাধনা হিসেবে বিবেচনা করতেন।

Summary

  • নীরবতা শুধুমাত্র দুর্বলতা নয়, এটি একটি শক্তিশালী অস্ত্র যা শত্রুকে বিনা স্পর্শেই ধ্বংস করতে পারে।
  • প্রাচীন যোগী, তান্ত্রিক ও ঋষিরা মৌনব্রত পালন করতেন কারণ এটি মহাজাগতিক শক্তি অর্জনের পথ।
  • রাগ ও প্রতিক্রিয়া দেখালে শরীরের প্রাণশক্তি ক্ষয় হয় এবং জীবনের বড় লক্ষ্য পূরণে ব্যাঘাত ঘটে।
  • শান্ত থাকার মানে আবেগকে দাস না করে তার প্রভু হওয়া, যা জীবনের ঝড় মোকাবেলায় সাহায্য করে।
  • মহাবিশ্বের পাঁচ উপাদানের মধ্যে আকাশতত্ত্ব সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী, যা মানুষের ভেতরে শান্তি আনে।
  • মৌনতার মাধ্যমে শক্তি সঞ্চয় হয় এবং বাকসিদ্ধি অর্জিত হয়, যার ফলে কথার পেছনে মহাজাগতিক শক্তি কাজ করে।
  • শান্ত মানুষের চোখে গভীর স্থিরতা থাকে যা অন্যদের মনে ভয় ও সম্মান সৃষ্টি করে।
  • প্রাচীন তান্ত্রিকরা বলতেন নিজের মন্ত্র, ইষ্ট ও কষ্ট গোপন রাখা উচিত, যা রহস্যময়তা ও শক্তি বাড়ায়।
  • নীরব প্রত্যাখ্যান শত্রুর জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক এবং শান্ত থাকা মানে নিজের শক্তি ধরে রাখা।
  • কালভৈরবসহ দেবতাদের উগ্র রূপের পেছনেও গভীর নীরবতা ও শক্তি কাজ করে।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
এক মুহূর্তের জন্য সবকিছু থামিয়ে দিন। একদম চুপ হয়ে যান। কল্পনা করুন কেউ আপনাকে সবার সামনে অপমান করছে। কেউ আপনাকে এমন কিছু বলছে যা আপনার আত্মসম্মানে আঘাত করছে। আপনার ভেতরের আগের আগুন জ্বলে উঠছে, মনে হচ্ছে এখনই এর করা জবাব দিয়ে দিই।
00:20
Speaker A
কিন্তু ঠিক সেই মুহূর্তে আপনি যদি একটি শব্দ উচ্চারণ না করে চোখের পলক না ফেলে শুধু শান্ত দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকেন। তবে [মিউজিক] কি হবে জানেন? কয়েক সেকেন্ডের মধ্যেই সামনের মানুষটির বুকের ভেতর এক অজানা ভয় জন্ম নেবে। তার গলা
00:38
Speaker A
শুকিয়ে আসবে। কারণ সে আপনার দুর্বলতা খুঁজছিল, কিন্তু পেল এক অতল মহাসাগর। আপনি কি জানেন প্রাচীনকালের যোগী, তান্ত্রিক এবং ঋষিরা কেন বছরের পর বছর হিমালয়ের নির্জন গুহায় মৌনব্রত পালন করতেন? তারা কি বোকা ছিলেন? নাকি তারা এমন এক গোপন মহাজাগতিক শক্তির সন্ধান
01:00
Speaker A
পেয়েছিলেন যা সাধারণ মানুষ ধারণাই করতে পারে না? আজ আমরা কোন সাধারণ মোটিভেশন নিয়ে কথা বলবো না। আজ আমরা প্রবেশ করব তন্ত্র বেদ এবং প্রাচীন ঋষিদের [মিউজিক] সেই গোপন বিজ্ঞানে যা জানলে আপনি বুঝতে পারবেন আপনার নীরবতা কোন দুর্বলতা নয় বরং
01:18
Speaker A
এটি এমন এক ভয়ঙ্কর অস্ত্র যা আপনার শত্রুকে বিনা স্পর্শেই ধ্বংস করে দিতে পারে। আজকের পর থেকে মানুষ আপনার সাথে কথা বলার আগে ১০০ বার ভাববে। শুধু ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। দুনিয়ায় দুর রকমের মানুষ আছে। প্রথম দল হলো তারা যারা
01:37
Speaker A
কথায় কথায় প্রতিক্রিয়া দেখায়। কেউ একটু প্রশংসা করলে তারা আকাশে ওড়ে আর কেউ একটু নিন্দা করলেই তারা ভেঙে পড়ে। এই মানুষগুলোর নিজের ওপর কোন নিয়ন্ত্রণ নেই। এদের সুখ এবং দুঃখের রিমোট কন্ট্রোল সমাজের হাতে। তান্ত্রিক ভাষায় এদের প্রাণবাজু অত্যন্ত দুর্বল। আর দ্বিতীয় দল
02:00
Speaker A
তারা হলো সেইসব মানুষ যারা শুধু দেখে শোনে বোঝে কিন্তু [মিউজিক] প্রতিক্রিয়া দেখায় না। তারা তখনই মুখ খোলে যখন তাদের কথার ওজন পাথরের মত [মিউজিক] ভারী হয়। প্রাচীন স্বরোদয় বিজ্ঞান বা শ্বাসপশ্বাসের বিজ্ঞান বলছে যখন আপনি রেগে গিয়ে চিৎকার করেন বা অন্যের কথায় প্রতিক্রিয়া দেখান।
02:20
Speaker A
তখন আপনার শরীরের প্রাণ এবং উদান বাজু দ্রুত ক্ষয়ে যেতে থাকে। আপনার ভেতরের যে শক্তি [মিউজিক] দিয়ে আপনি জীবনে বড় কিছু করতে পারতেন তা ওই ফালতু তর্কে নষ্ট হয়ে যায়। যে মানুষ আপনাকে রাগিয়ে দিল সে আসলে আপনার শক্তিটা চুরি [মিউজিক] করে নিল। সে
02:38
Speaker A
আপনার মালিক হয়ে বসলো। কিন্তু আপনি যদি শান্ত থাকেন, আপনি যদি শুধু মুচকি হেসে তাকে এড়িয়ে যান, তখন আপনি আপনার শক্তি নিজের কাছেই রেখে দিলেন। আর সেই মানুষটি নিজের ছোড়া বিষে নিজেই জ্বলতে থাকবে। সে ভয় পেয়ে যাবে। কারণ সে বুঝতেই পারবে না যে
02:58
Speaker A
আপনার মনের ভেতর কি [মিউজিক] চলছে। আমাদের সনাতন ধর্মে এবং প্রাচীন যোগবিজ্ঞানে মহাবিশ্বের পাঁচটি উপাদানের কথা বলা হয়েছে। ক্ষিতি, অপতেজ, মরুত এবং দেয়ম বা আকাশতত্ত্ব। এই আকাশ বা মহাশূন্য হলো সবচেয়ে শান্ত, সবচেয়ে নীরব। আপনি মহাশূন্যে যতই চিৎকার করুন, যতই পাথর ছুড়ুন, শূন্যের কি কোন
03:20
Speaker A
[মিউজিক] ক্ষতি হয়? শূন্য কি কোন প্রতিক্রিয়া দেখায়? কিন্তু এই শূন্যের বুকে লুকিয়ে আছে লক্ষ লক্ষ গ্যালাক্সি, নক্ষত্র এবং ব্ল্যাক হোল। যিনি নিজের ভেতরে এই আকাশতত্ত্ব জাগ্রত করতে পারেন [মিউজিক] তিনি পরম শান্ত হয়ে যান। দেবাদিদেব মহাদেবের দিকে তাকান। তিনি যখন [মিউজিক] কৈলাশে ধ্যানমগ্ন থাকেন,
03:42
Speaker A
তখন তিনি একদম স্থির শান্ত। তার এই নির্বতার মাঝেই লুকিয়ে থাকে সৃষ্টির বীজ [মিউজিক] এবং ধ্বংসের প্রলয়। মহাদেবের এই স্থির রূপ দেখেই দেব-দানব সবাই তার সামনে মাথা নত করে। কারণ তারা জানে এই নীরবতা কোন সাধারণ নীরবতা নয়। এটি হলো পূর্ণতার
04:01
Speaker A
লক্ষণ। ঠিক একইভাবে আপনি যখন মানুষের কথায় প্রতিক্রিয়া না দেখিয়ে [মিউজিক] নিজের ভেতরে শান্ত থাকেন, তখন আপনি মহাদেবের সেই স্থিরতাকে নিজের জীবনে ধারণ করেন। আপনার চারপাশের মানুষ আপনার এই শান্ত রূপ দেখে বিভ্রান্ত হয়ে যায়। তারা ভয় পায় এই ভেবে যে এই মানুষটিকে তো কোনভাবেই তলানো
04:21
Speaker A
যাচ্ছে না। এর ভেতর নিশ্চয়ই এমন কোন গভীর শক্তি আছে যা আমি দেখতে পাচ্ছি না। আর ঠিক এই অজানা রহস্যই মানুষের মনে আপনার প্রতি এক গভীর [মিউজিক] সম্মান ও ভয় সৃষ্টি করে। সবচেয়ে বিপদজনক মানুষকে জানেন? যে অনেক কথা বলে সে নয়। যে অনেক বেশি
04:40
Speaker A
প্রদর্শন করে সে ও নয়। সবচেয়ে বিপদজনক মানুষ হলো সে যে খুব কম কথা বলে। যে মানুষ নিজের সব কথা, নিজের সব দুর্বলতা, নিজের সব পরিকল্পনা সবাইকে বলে দেয়, সমাজ তাকে খুব সহজেই পড়ে ফেলতে পারে। আর যাকে সহজে পড়া যায় তাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা
05:00
Speaker A
যায়। কিন্তু যে মানুষ রহস্যময়, যে নিজের দুঃখ কষ্ট বা আনন্দের কথায় কথায় সবাইকে বলে বেড়ায় না, তাকে কেউ পড়তে পারে না। প্রাচীন তান্ত্রিকরা বলতেন নিজের মন্ত্র, নিজের ইষ্ট এবং নিজের কষ্ট কখনো সবাইকে দেখাতে নেই। যখন আপনি শান্ত থাকেন তখন
05:20
Speaker A
আপনার চোখ কথা বলতে শুরু করে। একজন শান্ত মানুষের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত স্থিরতা এবং গভীরতা থাকে। যখন আপনি কোন কথা না বলে শুধু স্থির দৃষ্টিতে কারো দিকে তাকিয়ে থাকেন, তখন মনে হয় আপনি তার আত্মাকে পড়ে ফেলছেন। আপনার এই তীক্ষ্ণ দৃষ্টির সামনে
05:39
Speaker A
মিথ্যেবাদী এবং অহংকারী মানুষরা [মিউজিক] নিজেদের পোশাকবিহীন মনে করে। তারা আপনার সামনে কথা বলতে ভয় পায়। কারণ তারা জানে তাদের চালাকি আপনার নীরবতার সামনে টিকবে না। অনেকে মনে করেন শান্ত থাকার মানে হলো নিজের আবেগকে গলা টিপে মেরে ফেলা। কেউ অপমান করলেও তা মুখ বুঝে [মিউজিক]
05:58
Speaker A
সহ্য করা। এটি সম্পূর্ণ ভুল ধারণা। প্রাচীন ঋষিরা কখনোই অন্যায় মুখ বুঝে সহ্য [মিউজিক] করতে বলেননি। শান্ত থাকার অর্থ হলো আবেগের দাস না হয়ে আবেগের প্রভু হওয়া। রাগ আসা খুব স্বাভাবিক। কিন্তু রাগের মাথায় সাথে সাথে কোন সিদ্ধান্ত নেওয়া বা কোন কথা বলে ফেলা
06:19
Speaker A
হলো বোকামি। একজন বুদ্ধিমান এবং আধ্যাত্মিক মানুষ যখন অপমানিত হন, তিনিও রাগ অনুভব করেন। কিন্তু তিনি সেই রাগকে সাথে সাথে বাইরে বের করেন না। তিনি এক মুহূর্তের বিরতি নেন। তিনি সেই রাগের আগুনকে নিজের ভেতরে গ্রহণ করেন। তাকে হজম করেন এবং সেই আগুনকে নিজের জীবনের লক্ষ্য
06:40
Speaker A
পূরণের জ্বালানি হিসেবে ব্যবহার করেন। যখন কেউ আপনার সাথে বেইমানী করবে, তার ওপর চিৎকার করবেন না। তাকে গালি দেবেন না। তাকে নিজের চরিত্র প্রমাণের জন্য কোন সাফাই দেবেন না। কারণ যে সাফাই [মিউজিক] দেয় সে প্রমাণ করে যে সে দুর্বল। আপনি
06:59
Speaker A
শুধু শান্ত থাকুন। তাকে জীবন থেকে নীরবে সরিয়ে দিন। আপনার এই নীরব প্রত্যাখ্যান তার কাছে হাজারটা চরের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হবে। সে সারাজীবন ছটফট করবে এই ভেবে যে আপনি কেন কোন জবাব দিলেন না। সবশেষে একটি কথা মনে রাখবেন। সবচেয়ে
07:19
Speaker A
শান্ত মানুষ সে নয় যে জীবনে কোনদিন কষ্ট পায়নি। সবচেয়ে শান্ত এবং [মিউজিক] স্থির মানুষ হলো সে যে জীবনের সবচেয়ে বড় ঝড়গুলো পার হয়ে এসেছে। যে মানুষটি বিশ্বাসঘাতকতার আগুনে পুড়ে খাঁটি শোনা হয়েছে, তাকে রাস্তার সাধারণ ধুলোবালি আর কি ভয় দেখাবে? তাই আজ থেকে এখন থেকে
07:39
Speaker A
নিজের ভেতরের সেই আকাশতত্ত্বকে অনুভব করুন। বাইরের পৃথিবীর সমস্ত সোরগোল থেকে নিজের আত্মাকে সরিয়ে আনুন। এত গভীর, এত শান্ত এবং এত স্থির হয়ে যান। [মিউজিক] যেন কেউ আপনার দিকে তাকানোর আগে, আপনার সাথে কথা বলার আগে ১০০ বার ভাবে। কারণ
07:58
Speaker A
আপনি এখন আর সাধারণ কেউ নন। আপনি হলেন নীরবতার চাদরে মোড়ানো এক জীবন্ত আগ্নেয়গিরি। আসুন এবার আমরা এই নীরবতার গভীরে প্রবেশ করি এবং বোঝার চেষ্টা করি প্রাচীন তান্ত্রিক ও ঋষিরা কেন মৌনব্রতকে এত বড় সাধনা মনে করতেন। তন্ত্রশাস্ত্রে একটি অত্যন্ত শক্তিশালী শক্তির কথা বলা হয়েছে
08:19
Speaker A
যাকে বলা হয় বাকসিদ্ধি। আপনি কি জানেন এই বাকসিদ্ধি কি? সহজ ভাষায় বলতে গেলে বাকসিদ্ধি হলো এমন এক আধ্যাত্মিক অবস্থা যেখানে একজন মানুষ যা বলেন তা ঈশতে পরিণত হয়। তিনি যদি কাউকে আশীর্বাদ করেন, তবে তার ভালো হতে বাধ্য। আর তিনি যদি রাগের মাথায়
08:40
Speaker A
কাউকে কিছু বলেন, তবে তাই ঘটে [মিউজিক] যায়। কিন্তু এই ভয়ঙ্কর শক্তি কিভাবে অর্জিত হয়? এটি কোন জাদু বা অলৌকিক ঘটনা নয়। এটি হলো খাঁটি শক্তি বিজ্ঞান। যখন আপনি সাধারণ মানুষের মত সারাদিন অপ্রয়োজনীয় কথা বলেন, পরনিন্দা করেন [মিউজিক] কিংবা তুচ্ছ বিষয়ে তর্ক করেন,
09:00
Speaker A
তখন আপনার কন্ঠনালীতে থাকা বিশুদ্ধ চক্র বা ত্রোট [মিউজিক] চক্রের শক্তি চারদিকে ছড়িয়ে পড়ে এবং নষ্ট হয়ে যায়। তান্ত্রিক সাধকেরা বলেন, প্রতিটি শব্দের পেছনে আমাদের জীবনী শক্তি বা ওজ শক্তি খরচ হয়। যে ব্যক্তি নিজের শক্তিকে এভাবে অপচয় করে তার কথার কোন মূল্য থাকে না।
09:19
Speaker A
তার উপস্থিতি [মিউজিক] কাউকে প্রভাবিত করতে পারে না। কিন্তু একজন ঋষি বা তান্ত্রিক যখন দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ মৌন হয়ে যান, তখন তার সেই অপচয় হওয়া শক্তি ভেতরের দিকে প্রবাহিত হতে শুরু করে। সেই শক্তি তার বিশুদ্ধ চক্রে জমা হতে হতে
09:35
Speaker A
একসময় ঘনিভূত আগুনের রূপ নেয়। যখন তিনি দীর্ঘ মৌনতার পর একটি মাত্র শব্দ উচ্চারণ করেন, সেই শব্দের পেছনে মহাজাগতিক শক্তি কাজ করে। আপনি যখন এই সমাজ, এই সংসার বা আপনার চারপাশের মানুষের উস্কানিমূলক কথার জবাবে চুপচাপ থেকে নিজের শক্তিকে ভেতরে
09:54
Speaker A
ধরে রাখবেন, তখন আপনার ভেতরেও সেই তান্ত্রিক [মিউজিক] শক্তির সঞ্চার হবে। আপনার নীরবতা সামনের মানুষের মনে এক অদ্ভুত অস্বস্তি তৈরি করবে। তারা বুঝতেই পারবে না যে আপনি কি ভাবছেন। আর এই রহস্যময়তাই তাদের মনে ভয়ের জন্ম দেবে। আমাদের সনাতন সংস্কৃতিতে দেবতাদের দুটি
10:14
Speaker A
রূপ [মিউজিক] দেখানো হয়েছে। একটি অত্যন্ত সৌম্য ও শান্ত আর অন্যটি উগ্র ও বিনাশকারী। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখতে পাবেন যে এই উগ্র রূপের পেছনেও কিন্তু এক পরম নিস্তব্ধতা কাজ করে। দেবাদিদেব মহাদেবের অন্যতম ভয়ঙ্কর রূপ হল [মিউজিক] কালভৈরব।
10:33
Speaker A
তান্ত্রিক সাধনায় কালভৈরবকে সময়ের এবং ভয়ের [মিউজিক] দেবতা বলা হয়।
10:53
Speaker A
বিনাশের পেছনে থাকে এক গভীর মহাজাগতিক [মিউজিক] নীরবতা। ঠিক একইভাবে দশমহাবিদ্যার অন্যতম দেবী ছিন্নমস্তা। তার রূপ অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু তার মুখমন্ডলে রয়েছে এক পরম আধ্যাত্মিক শান্তি ও স্থিরতা। এই [মিউজিক] সমস্ত তান্ত্রিক প্রতীক আমাদের এটাই শেখায় যে সত্যিকারের ক্ষমতা কখনো চিৎকারে থাকে না।
11:16
Speaker A
চিৎকার হলো দুর্বলতার লক্ষণ। যখন কেউ আপনার উপর চিৎকার করছে তার মানে সে ভেতর থেকে অত্যন্ত দুর্বল। সে নিজের ভয়কে লুকানোর [মিউজিক] জন্য শব্দের আওয়াজ বাড়াচ্ছে। কিন্তু আপনি যখন মহাদেব বা ভৈরবের মত নিজের ভেতরে এক গভীর নিস্তব্ধতা ধারণ করবেন [মিউজিক]
11:34
Speaker A
তখন আপনার চারপাশের নেতিবাচক মানুষগুলো আপনার সামনে আসার সাহস পাবে না। তারা জানবে যে এই মানুষকে উত্তেজিত করে নিজের কোন ফায়দা তোলা যাবে না। আপনার এই শান্ত রূপের পেছনে তারা এক অদৃশ্য রুদ্র রূপ দেখতে পাবে যা তাদের মনে এক পবিত্র
11:51
Speaker A
[মিউজিক] খোফ বা ভয়ে সৃষ্টি করবে। পূর্বের অংশে আমরা সংক্ষেপে আকাশ তত্ত্বের কথা জেনেছিলাম। এবার আসুন একে সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ [মিউজিক] থেকে ব্যাখ্যা করা যাক। আমাদের এই শরীর তৈরি হয়েছে পাঁচটি উপাদান দিয়ে। মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। এর মধ্যে
12:11
Speaker A
প্রথম চারটি উপাদানকে আমরা ছুতে পারি, দেখতে পারি বা অনুভব করতে পারি। কিন্তু পঞ্চম উপাদান অর্থাৎ আকাশতত্ত্ব বা ইথার একে খালি চোখে দেখা যায় না। এটি হল এক অন্তহীন শূন্যতা। ঋষিরা বলেন, এই ব্রহ্মান্ডের যা কিছু সৃষ্টি হয়েছে তা এই শূন্যতা বা আকাশ
12:31
Speaker A
থেকেই এসেছে এবং ধ্বংসের পর আবার এই শূন্যতাতেই বিলীন হয়ে যাবে। আপনি যখন নিজের মনের সমস্ত চিন্তা, রাগ এবং প্রতিক্রিয়াকে থামিয়ে দিয়ে একদম শান্ত হয়ে যান তখন আপনার শরীরে এই আকাশতত্ত্বের পরিমাণ বাড়তে শুরু করে। ধ্যানের সর্বোচ্চ অবস্থাকে বলা হয় সমাধি। সমাধিতে একজন
12:51
Speaker A
যোগী সম্পূর্ণ স্তব্ধ [মিউজিক] হয়ে যান। তার শ্বাস-প্রশ্বাস স্থির হয়ে আসে। হৃদয়স্পন্দন কমে যায় এবং মন একদম শান্ত হোদের মত স্থির হয়ে পড়ে। এই অবস্থায় তিনি ব্রহ্মান্ডের পরম শক্তির সাথে যুক্ত হন। আপনি যখন বাস্তব জীবনে কারো অপমানের জবাবে বা কোন কঠিন পরিস্থিতিতে নিজেকে
13:11
Speaker A
শান্ত রাখেন তখন আপনি আসলে এক প্রকারের মিনি সমাধি বা ছোট ধ্যানের অনুশীলন করছেন। আপনি আপনার ভেতরের আকাশতত্ত্বকে প্রসারিত করছেন। সামনের মানুষটি যতই বিষাক্ত কথা বলুক না কেন তা আপনার এই ভেতরের শূন্যতায় [মিউজিক] এসে হারিয়ে যাবে। সে আপনার কোন ক্ষতি করতে
13:30
Speaker A
পারবে না। উল্টো সে নিজেই ক্লান্ত হয়ে পড়বে এবং আপনার এই অদ্ভুত স্থিরতা দেখে নিজের ভেতরে লজ্জিত অভিত বোধ করবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আমি তো কোন হিমালয়ের গুহায় থাকা ঋষি বা তান্ত্রিক নই। আমি একজন সাধারণ মানুষ যাকে প্রতিদিন
13:49
Speaker A
সংসার চাকরি বা ব্যবসার প্রয়োজনে শত শত মানুষের সাথে কথা বলতে হয়। তবে আমি কিভাবে এই গভীর শান্তি ও ভয়ঙ্কর স্থিরতা নিজের জীবনে প্রয়োগ করব। ঋষিরা এর জন্য খুব সহজ এবং অত্যন্ত শক্তিশালী কিছু উপায় বলে গেছেন যা আপনি আজ থেকেই [মিউজিক]
14:06
Speaker A
আপনার জীবনে শুরু করতে পারেন। তিন সেকেন্ডের নিয়ম আজ থেকে যখনই কেউ আপনাকে কোন করা কথা বলবে বা এমন কিছু বলবে যা শুনে আপনার রাগ হতে পারে সাথে সাথে জবাব দেবেন না। [মিউজিক] মনে মনে এক দুই তিন গুন। এই তিন সেকেন্ডে একটি গভীর শ্বাস নিন
14:24
Speaker A
এবং নিজেকে বলুন এই মানুষের আচরণ তার নিজের ভেতরের অশান্তির প্রমাণ আমার নয় এই তিন সেকেন্ডের বিরতি আপনাকে পশুর মত প্রতিক্রিয়া দেখানো থেকে বাঁচাবে [মিউজিক] এবং একজন মানুষের মত সঠিক উত্তর দেওয়ার ক্ষমতা দেবে। শক্তি সংরক্ষণ বা এনার্জি অডিট প্রতিদিন রাতে ঘুমানোর আগে
14:43
Speaker A
একবার ভাবুন আজকে আপনি কতগুলো অপ্রয়োজনীয় কথা বলেছেন। কত জায়গায় ফালতু তর্ক করেছেন। যেখানে আপনার কোন দরকার ছিল না সেখানে কেন নিজের মতামত দিতে গেছেন। যখন আপনি প্রতিদিন নিজের এই [মিউজিক] শক্তির অপচয়কে ধরতে পারবেন তখন আস্তে আস্তে আপনার অবচেতন মন আপনাকে
15:03
Speaker A
অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবে। দৃষ্টি স্থিরতা বা চাক্ষুসী বিদ্যা প্রাচীন তান্ত্রিক সাধনায় চোখের দৃষ্টিকে [মিউজিক] স্থির করার একটি পদ্ধতি রয়েছে। যখন কেউ আপনার সাথে কথা বলছে বা আপনাকে লাগানোর চেষ্টা করছে তখন আপনার চোখের পাতা ঘন ঘন ফেলবেন না। স্থির এবং [মিউজিক]
15:22
Speaker A
শান্ত দৃষ্টিতে তার দুই ভ্রুর মাঝখানে বা তার চোখের দিকে তাকিয়ে থাকুন। আপনার এই চোখের স্থিরতাই প্রমাণ করবে যে আপনি ভেতর থেকে কতটা শক্তিশালী। সামনের মানুষটি আপনার এই তীক্ষণ দৃষ্টি বেশিক্ষণ সহ্য করতে [মিউজিক] পারবে না। যখন আপনি এই অভ্যাসগুলো প্রতিদিন করতে শুরু করবেন তখন
15:42
Speaker A
আপনার ব্যক্তিত্বে এক অভূতপূর্ব পরিবর্তন আসবে। মানুষ আপনার সামনে এসে ফালতু কথা বলার সাহস পাবে না। [মিউজিক] আপনার উপস্থিতি এমন এক শক্তির বলয় তৈরি করবে যেখানে কেবল সম্মান এবং এক পবিত্র ভয়ের অস্তিত্ব থাকবে। মনে রাখবেন আপনি এই পৃথিবীর কোন পুতুল নন যে কেউ এসে সুতো
16:03
Speaker A
নাড়ালেই আপনি নাচতে শুরু করবেন। আপনি হলেন সেই পরম চেতনার অংশ যা শান্ত, স্থির এবং অপরাজয়। নিজের [মিউজিক] এই রূপটিকে চিনুন এবং শান্ত থাকুন।
Topics:নীরবতাশান্তিতান্ত্রিক বিজ্ঞানমৌনব্রতযোগআধ্যাত্মিকতাবাকসিদ্ধিআকাশতত্ত্বমহাদেবআত্মসংযম

Frequently Asked Questions

নীরবতা কেন একটি শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচিত হয়?

নীরবতা শত্রুর আগ্রাসন বা অপমানের সময় প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের শক্তি সংরক্ষণ করে। এটি শত্রুকে বিভ্রান্ত ও ভয় পেতে বাধ্য করে, কারণ তারা আপনার ভেতরের শক্তি বুঝতে পারে না।

প্রাচীন তান্ত্রিকরা মৌনব্রত কেন পালন করতেন?

তান্ত্রিকরা মৌনব্রতকে মহাজাগতিক শক্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ সাধনা হিসেবে দেখতেন। দীর্ঘ মৌনতা শক্তির অপচয় রোধ করে, শক্তিকে ভেতরে সঞ্চিত করে এবং বাকসিদ্ধি অর্জনে সাহায্য করে।

শান্ত থাকার আসল অর্থ কী এবং এটি কিভাবে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে?

শান্ত থাকা মানে আবেগের দাস না হয়ে তার প্রভু হওয়া। রাগ আসা স্বাভাবিক হলেও তা সঙ্গে সঙ্গে প্রকাশ না করে বিরতি নিয়ে আবেগকে নিয়ন্ত্রণ করা বুদ্ধিমানের কাজ, যা শক্তি সংরক্ষণ ও জীবনের লক্ষ্য পূরণে সহায়ক।

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →