Skip to content

নীরবতার ডার্ক সাইকোলজি কি? | Dark Psychology of Strategic Withdrawal & Self-Respect | PSYCHELOGER

নীরবতার ডার্ক সাইকোলজি ও স্ট্র্যাটেজিক উইথড্রয়ালের মাধ্যমে আত্মসম্মান ও সম্পর্কের শক্তি নিয়ন্ত্রণ।

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Key Takeaways

  • নীরবতা সম্পর্কের শক্তি নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার।
  • অতিরিক্ত কথা বলা সম্পর্কের মান কমিয়ে দেয় এবং সাবকনশাস মাইন্ডে নেতিবাচক প্রভাব ফেলে।
  • টক্সিক মানুষের সাইলেন্ট ট্রিটমেন্টের বিরুদ্ধে নীরবতা তাদের অস্ত্রকে বিপরীত দিকে ফিরিয়ে দেয়।
  • নিজের মনের শান্তি ও আত্মসম্মান রক্ষার জন্য নীরবতা অপরিহার্য।
  • সঠিক নীরবতা ব্যবহার করলে ব্রেন ধীরে ধীরে রিসেট হয় এবং সম্পর্কের আসল মূল্য বোঝা যায়।

What the video covers

  • সম্পর্কে সবচেয়ে কম পরোয়া করা ব্যক্তি কিভাবে পুরো কন্ট্রোল পায়, সেটি ডার্ক সাইকোলজির মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে।
  • ট্রমা বন্ডিং ও ইমোশনাল অ্যাটাচমেন্টের কারণে মানুষ কেন নীরবতা বা সাইলেন্ট কাটঅফ ব্যবহার করে।
  • ২৪ ঘণ্টার ইমোশনাল ফাস্টিং কৌশল এবং ওভার কমিউনিকেশনের ক্ষতিকর প্রভাব।
  • গ্যাসলাইটিং বাই সাইলেন্স ও টক্সিক মানুষের সাইলেন্ট ট্রিটমেন্টের বিরুদ্ধে নীরবতার শক্তি।
  • নীরবতা মানসিক ও নৈতিক শ্রেষ্ঠত্ব এনে দেয় এবং সম্পর্কের পাওয়ার ডাইনামিক্স পরিবর্তন করে।
  • ব্রেন কেমিস্ট্রি ও নিউরোসাইন্সের দৃষ্টিকোণ থেকে নীরবতার প্রভাব ও গুরুত্ব।
  • টক্সিক মানুষের তিনটি সাইকোলজিক্যাল অস্ত্র: কুভারিং, ফলস অ্যাপোলজি, ও মিথ্যা ক্ষমা।
  • প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট: যে ব্যক্তি সম্পর্ক হারানোর ভয় কম রাখে, সে সবচেয়ে শক্তিশালী।
  • সাইলেন্ট কাটঅফ মেথডের মাধ্যমে নিজেকে রিসেট করা ও প্রকৃত স্বাধীনতা অর্জন।
  • নিজের আত্মসম্মান রক্ষা ও সম্পর্কের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নীরবতার ব্যবহার।

Answers

Questions about this video

নীরবতা কেন সম্পর্কের শক্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ?

নীরবতা সম্পর্কের মধ্যে পাওয়ার ডাইনামিক্স পরিবর্তন করে। যখন কেউ কম পরোয়া করে এবং নীরব থাকে, তখন সে সম্পর্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারে কারণ তার হারানোর ভয় কম থাকে।

২৪ ঘণ্টার ইমোশনাল ফাস্টিং কী এবং এটি কিভাবে কাজ করে?

২৪ ঘণ্টার ইমোশনাল ফাস্টিং হলো কোনো প্রতিক্রিয়া না দেওয়ার কৌশল যা ওভার কমিউনিকেশনের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি দেয় এবং ব্রেনকে রিসেট করতে সাহায্য করে।

টক্সিক মানুষরা নীরবতার বিরুদ্ধে কী ধরনের কৌশল ব্যবহার করে?

টক্সিক মানুষরা কুভারিং, ফলস অ্যাপোলজি এবং মিথ্যা ক্ষমার মতো সূক্ষ্ম সাইকোলজিক্যাল অস্ত্র ব্যবহার করে যাতে তারা নীরবতাকে ভাঙতে পারে এবং সম্পর্কের নিয়ন্ত্রণ ফিরে পায়।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
সাইকোলজিতে এমন একটা ডার্ক রুল আছে, যার কারণে যে মানুষটা সম্পর্কে সবথেকে কম পরোয়া করে, পুরো সম্পর্কের কন্ট্রোল তার হাতেই চলে যায়। এটা আমি আগেই তোমাদেরকে একবার বললাম। কেন এমন হয়? কিভাবে এই ডার্ক সিস্টেমটা কাজ করে? সেটা আমি আজকে বলবো এই
00:18
Speaker A
ভিডিওর মধ্যেই। তোমার এই ইমোশনাল অ্যাটাচমেন্ট আসলে কোন ভালোবাসা নয়। এটা ট্রামা বন্ডিং। তোমার ব্রেন এখন ডোপামিন আর কর্টিজোলের রোলার কোস্টারে আটকে আছে। সে যখন ইগনোর করে, তুমি স্ট্রেস ফিল করো, আর যখন একটু ভালো কথা বলে, তুমি ডোপামিন হিট
00:35
Speaker A
পাও। তুমি আসলে ওই কেমিক্যাল সাইকেল অ্যাডিক্টেড। এখন প্রশ্ন হলো, তুমি যখন চুপ হয়ে যাবে, তখন তারা কি করবে? তারা তোমাকে চুপ থাকতে দেবে না। তারা কোন না কোন ভাবে ব্রেন খাটাবে তোমাকে ব্যবহার করার জন্য, তোমাকে ট্র্যাপে ফেলার জন্য। তারা যখন
00:50
Speaker A
দেখবে তাদের কোন প্রভোকেশন তোমাকে টলাতে পারছে না, তখনই তাদের মনে আসল ভয়টা শুরু হবে। তোমাকে হারানোর ভয়। এবার সময় এসছে সেই রহস্যের উত্তর দেওয়া। যেটা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম। সাইকোলজিতে একে বলা হয় দ্য প্রিন্সিপল অফ লিস্ট ইন্টারেস্ট। আজ
01:08
Speaker A
আমরা কথা বলছি এমন একটা বিষয় নিয়ে যা তোমার জীবনের পাওয়ার ডাইনামিক্স পুরোপুরি বদলে দিতে পারে। আমরা একটা এমন যুগে বাস করি, যেখানে যোগাযোগ বা কমিউনিকেশন খুব সহজ। কিন্তু এই সহজ লভ্যতাই আমাদের সবথেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন
01:27
Speaker A
কারোর উপর রাগ করি বা কারোর ব্যবহারে কষ্ট পাই, আমাদের আঙ্গুলগুলো যেন নিজে থেকেই কিবোর্ডে চলতে শুরু করে। আমরা প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ লিখি। কেন?
01:36
Speaker A
কারণ আমরা চাই সামনের মানুষটা বুঝুক সে আমাদের কতটা কষ্ট দিয়েছে। কিন্তু ট্রাজেডি হলো তুমি যত বেশি শব্দ খরচ করবে, তোমার শব্দের মূল্য তত কমতে থাকে। আজকের এই সেশনে আমি তোমাদের এমন পাঁচটি সাইকোলজিক্যাল সাইলেন্ট ট্রিগার শেখাবো, যা ব্যবহার করলে যে মানুষটা তোমাকে আজ ইগনোর করছে, সে নিজেই নিজের ভিতরে এক
02:01
Speaker A
অদ্ভুত অস্থিরতা অনুভব করতে শুরু করবে। কেন তারা তোমার নীরবতাকে ভয় পায়? সেই রহস্যটা লুকিয়ে আছে আমাদের আদিম মস্তিষ্কে। সেটা আমরা একটু পরেই ডিকোড করব। কিন্তু তার আগে চলো আমাদের প্রথম প্র্যাক্টিক্যাল টুলটা শিখে নেই। ২৪ আওয়ার ইমোশনাল ফাস্টিং। কল্পনা করো তোমার খুব প্রিয় কেউ তোমাকে একটা রুক্ষ কথা বলল
02:25
Speaker A
বা তোমার মেসেজ দেখেও সিন করলো না। তোমার ভিতরে এখন আগ্নয়গিরি জ্বলছে। তুমি চাও এখনই তাকে কিছু একটা বলতে। ঠিক এই মুহূর্তে থেমে যাও। আগামী ২৪ ঘন্টা তুমি কোন প্রতিক্রিয়া দেবে না। একে বলা হয় ইমোশনাল ফাস্টিং। কেন এটা কাজ করে? ওভার কমিউনিকেশন
02:43
Speaker A
এর ফাদ ও ব্রেন কেমিস্ট্রি। আমরা কেন বারবার নিজেদের ব্যাখ্যা করতে চাই? সাইকোলজিতে একে বলা হয় দ্য নিড ফর কগনিটিভ ক্লোজার। আমাদের ব্রেন কোন অসম্পূর্ণ লুপ পছন্দ করে না। যখন তুমি কাউকে ইমপ্রেস করার জন্য বা নিজের গুরুত্ব বোঝানোর জন্য
03:00
Speaker A
অতিরিক্ত কথা বলো, তখন সামনের মানুষটির সাবকনশাস মাইন্ড তোমাকে লো ভ্যালিউ বা ডেসপারেট হিসেবে ক্যাটাগাইজ করে দেয়। এখানে একটা ডার্ক সাইকোলজি কাজ করে। গ্যাসলাইটিং বাই সাইলেন্স। টক্সিক মানুষরা প্রায়ই সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় যাতে তুমি পাগল হয়ে তাদের কাছে ফিরে যাও। কিন্তু যখন তুমি পাল্টা নীরবতার উপহার দাও,
03:23
Speaker A
তখন তাদের ওই অস্ত্রটা তাদের দিকেই ফিরে যায়। তুমি যখন কারো সাথে তর্কে জড়াও, তুমি তাদের লেভেলে নেমে যাও। কিন্তু যখন তুমি চুপ থাকো, তুমি তাদের উপর এক ধরনের নৈতিক এবং মানসিক শ্রেষ্ঠত্ব অর্জন করো। এই নীরবতা তাদের বাধ্য করে নিজের
03:40
Speaker A
ব্যবহারের দিকে তাকাতে। কারণ এখন তোমার দিক থেকে কোন শব্দ নেই যা দিয়ে তারা নিজেদের ডিফেন্ড করতে পারে। আমি জানি এই মুহূর্তে তোমার মনে হচ্ছে নীরব থাকা তো অনেক কঠিন। বুকটা ফেটে যায়। আমি বুঝতে পারছি এই যে তোমার অস্থিরতা এটা আসলে
03:57
Speaker A
তোমার মনের কোন দোষ নয়। এটা পিওর বায়োলজি। তুমি যখন কারো উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ো, তোমার ব্রেনে ঠিক সেই পরিমাণ ডোপামিন ক্ষরণ হয়,
04:20
Speaker A
যা একজন নেশাগ্রস্ত লোকের ক্ষেত্রেও সেম হয়। যখন সেই মানুষটা তোমাকে এটেনশন দেয় না, তখন তোমার ব্রেন উইথড্রল সিমটম শুরু করে দেয়। তোমার মনে হয় আর একটা বার যদি কথা হতো, আর
04:43
Speaker A
একটা মেসেজ যদি আসতো। যাকে ভালোবাসা ভাবছো, তার অনেকটা জুড়েই আছে ট্রামা বন্ড। সে তোমাকে একটু ভালো ব্যবহার দিয়ে ওপরে তুলে রেখেছে। আবার অবহেলা দিয়ে নিচে নামিয়ে দিচ্ছে। এই ওঠানামা তোমার ব্রেনকে পাগল করে দিচ্ছে। সাইলেন্ট কাটঅফ মেথড হলো তোমার এই নেশা কাটানোর রিহ্যাব। প্রথম কয়েকদিন তোমার খুব কষ্ট হবে। তোমার মনে
05:01
Speaker A
হবে দুনিয়া শেষ হয়ে গেছে। কিন্তু তুমি যদি এই নীরবতা বজায় রাখতে পারো, তোমার ব্রেন ধীরে ধীরে নিজেকে রিসেট করতে শুরু করবে। তুমি যখন নিজের আনন্দ বা দুঃখের জন্য অন্যের মেসেজের উপর নির্ভর করা বন্ধ করবে, তখনই তুমি প্রকৃত স্বাধীনতা পাবে।
05:22
Speaker A
টক্সিক মানুষের তিনটি অস্ত্র। সাবধান হও। তুমি যখন সাইলেন্ট হয়ে যাবে, সামনের মানুষটা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না একদমই না। তারা তোমাকে সেই গর্তে ফিরিয়ে আনার চেষ্টা করবে তিনটি সূক্ষ সাইকোলজিক্যাল অস্ত্র ব্যবহার করে। কুভারিং ভ্যাকিউম ক্লিনারের মতো তারা তোমাকে টেনে নিতে চাইবে। হঠাৎ করে একটা পুরনো ছবি
05:41
Speaker A
পাঠাবে বা বলবে কাল রাতে তোমাকে স্বপ্নে দেখলাম। দুই, ফলস অ্যাপোলজি, মিথ্যা ক্ষমা। তারা এমনভাবে সরি বলবে যাতে কোন দায়ভার থাকবে না, যেমন আমি দুঃখিত যদি তুমি কষ্ট পেয়ে থাকো। খেয়াল করো সে নিজের ভুলের জন্য সরি বলছে না, কিন্তু তোমাকে জেলাস ফিল
05:57
Speaker A
করানোর জন্য সোশ্যাল মিডিয়ায় অন্য কারো সাথে ছবি দেবে বা কথা বলবে। এই তিনটি জিনিসের একটাও যদি তোমাকে টলাতে পারে, তবে বুঝবে সে জিতে গেছে। তোমার নীরবতা হতে হবে ব্ল্যাক হোলের মতো। সেখানে থেকে কোন তথ্য বাইরে যেন না যায়। তুমি দেখেছো, তুমি
06:20
Speaker A
বুঝেছো। কিন্তু তুমি রিএক্ট করছো না। প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট এবং পাওয়ারশিপ। আত্মবিশ্বাস বাড়ানোর কথা। এবার সেই রহস্যের কথা বলি যা আমি শুরুতেই বলেছিলাম। যেকোনো সম্পর্কে সেই ব্যক্তিটাই সবথেকে বেশি পাওয়ারফুল, যার ওই সম্পর্কটা হারানোর ভয় সবথেকে কম। তুমি যখন কারোর জন্য কান্নাকাটি করো, তুমি আসলে তাকে
06:38
Speaker A
বুঝিয়ে দাও যে তুমি আমার থেকে অনেক বেশি মূল্যবান। এতে তার ইগো আকাশচুম্বি হয়ে যায় এবং তোমার গুরুত্ব তার কাছে ধুলোয় মিশে যায়। যখনই তুমি কোন ব্যাখ্যা ছাড়াই নিজেকে সরিয়ে নাও, তখন সামনের মানুষটা ভাবতে বাধ্য হয়, ও কি তবে আমার থেকে ভালো
06:54
Speaker A
কাউকে পেয়ে গেল? ও কি তবে জেনে গেল আমি ওর সাথে কি কি করছি? নীরবতা হলো এক ধরনের সাইকোলজিক্যাল মিরর। তুমি যখন কথা বলো না, সামনের মানুষটা নিজের মনের ভিতর নিজের তৈরি করা দানবগুলোকে দেখতে পায়। সে নিজেই নিজের বিচারক হয়ে দাঁড়ায়। আজকের এই পথ
07:15
Speaker A
চলায় আমরা অনেক কিছু জানলাম। আমরা জানলাম কিভাবে আমাদের ব্রেন আমাদের সাথে গেম খেলে, কিভাবে টক্সিক মানুষরা আমাদের ইমোশন নিয়ে ছিনিমিনি খেলে। কিন্তু দিনের শেষে এই নীরবতা কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য নয়। এই নীরবতা হলো তোমার নিজের আত্মসম্মানকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য। যে তোমাকে এক ফোঁটা সম্মান দিতে
07:33
Speaker A
পারে না, তাকে এক সাগর ভালোবাসা দিয়ে তুমি শুধু নিজেকেই ছোট করছো বারবার। আজ আমি চাই আজকের পর থেকে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে, তুমি যেন নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারো, আমি আমার শান্তি অন্য কারোর হাতে দিইনি। কমেন্ট করে জানিও।
07:50
Speaker A
কমেন্টে লিখে জানিও যে আজকে তুমি ফিরে পেলে নিজেকে। যদি সত্যিই এমন ঘটে থাকে, যদি এমন সত্যিই করতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও। আমি আজ স্বাধীন। আমাদের এই সাইকোলজারের পরিবার দিন দিন বড় হচ্ছে। আমি চাই তোমরা একে অপরের শক্তি হও।
08:06
Speaker A
আজকের ভিডিওর কমেন্টে তোমাদের কোন রিলেশনশিপ স্টোরি বলতে হবে না। শুধু একটা বাক্য লেখো, আমি আজ থেকে নিজের শান্তি বেছে নিলাম। তোমার এই একটা লাইন হয়তো অন্য কারোর মনে সাহস জাগাবে। কেন চুপ থাকাই এখন সবথেকে বড় অস্ত্র। আজ থেকে কোন
08:26
Speaker A
এক্সপ্লেনেশন নয়। কোন ভিক্ষা নয়। যে তোমার ভ্যালু বোঝে না, তাকে তোমার নীরবতা উপহার দাও। আজ রাতটা একটু অন্যরকম। আজ আমরা চিৎকার করে কোন সমস্যার সমাধান করবো না। আজ আমরা শিখবো নীরবতার ভাষা। আমাদের চারপাশে সবসময় একটা আওয়াজ, আমাকে বোঝো,
08:46
Speaker A
আমার কথা শোনো। কেন তুমি আমার সাথে এমন করলে? আমরা টেক্সট করি, কল করি, ব্লক করি, আবার আনব্লকও করি। কিন্তু দিনের শেষে ক্ষমতা তার হাতেই থাকে, যে চুপ থাকতে জানে। আজ আমরা জানবো দ্যা সাইলেন্ট কাটঅফ মেথড বা কৌশলগত নীরবতার বিষয়ে। কিন্তু তার আগে
09:05
Speaker A
তোমাদের একটা ছোট্ট কিন্তু ভীষণ শক্তিশালী ট্রিক দিই। সাইকোলজিতে এমন একটা ডার্ক সিক্রেট আছে, একটা এমন নিয়ম আছে যার কারণে যে মানুষটা সম্পর্কে সবচেয়ে কম পরোয়া করে, পুরো সম্পর্কের কন্ট্রোল তার হাতেই চলে যায়। কেন এমন হয়? কিভাবে এই ডার্ক
09:22
Speaker A
লিকুইড পাওয়ার কাজ করে? আর কেন তুমি না চাইতেই তাদের হাতের পুতুল হয়ে যাচ্ছ সেটা আমি এই ভিডিওতেই বলব। পুরুষের মন খুব অদ্ভুতভাবে কাজ করে। তুমি যখন কাউকে বোঝানোর চেষ্টা করছো যে তুমি তাকে কতটা ভালোবাসো, তার ব্রেন কিন্তু সেটাকে
09:41
Speaker A
ভালোবাসা হিসেবে প্রসেস করছে না। তার ব্রেন সেটাকে প্রসেস করছে ডেসপারেশন বা মরিয়া ভাব হিসেবে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন তুমি বারবার ওই মানুষটাকে টেক্সট করো? কেন ব্লক হওয়ার পরেও তুমি ফেক একাউন্ট খুলে তার লাস্ট সিন চেক করো?
10:07
Speaker A
এর উত্তর তোমার ভালোবাসার মধ্যে কিন্তু নেই। এর উত্তর লুকিয়ে আছে তোমার অটাচমেন্ট স্টাইলে। সাইকোলজিতে একটা কথা আছে, উই এক্সেপ্ট দ্য লাভ উই থিংক উই ডিজভ। ছোটবেলায় বা আগের কোন সম্পর্কে যদি আমাদের প্রমাণ করতে হতো যে আমরা ভালোবাসার যোগ্য, তখন আমাদের সাবকনশাস মাইন্ড ধরে নেয় ভালোবাসা মানেই একটা যুদ্ধ। যখন তুমি
10:31
Speaker A
বারবার নিজেকে জাস্টিফাই করো, তুমি অবচেতনভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে দাও।
10:51
Speaker A
ডিপ্লোম্যাটিক্যালি নিজেকে সরিয়ে নিয়েছো। তুমি শুধু এক্সেস বন্ধ করে দিচ্ছো। আমি জানি এটা কতটা কষ্টের। তুমি হয়তো এমন একটা মানুষের জন্য রাতে ঘুমাতে পারো না যাকে তুমি তোমার সবটা দিয়েছো। তুমি হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে একটা মেসেজ ড্রাফট করেছো বা লিখেছো। চোখের জল মুছতে মুছতে ভেবেছো এই মেসেজটা পড়লে
11:16
Speaker A
হয়তো সে বুঝবে হয়তো তার মনে পড়বে আমার কথা। তারপর তুমি সেন্ড করেছো। আর সে সেটা সিন করে রেখে দিয়েছে অথবা একটা ছোট্ট ওকে লিখেছে। সেই মুহূর্তের যে বুকের ভিতরের শূন্যতা যে দম বন্ধ করা কষ্ট নিজের শ্বাস নিতেও যে তখন ব্যথা লাগে সেটা আমি জানি।
11:39
Speaker A
তুমি নিজেকে খুব সস্তা আর মূল্যহীন ভাবতে শুরু করো। মনে হয় ফোনটা ছুড়ে ফেলে দিই। আবার মনে হয় ফোনটা বুকে জড়িয়ে ধরে রাখি। যদি একটা কল আসে। তুমি ভুল মানুষের কাছে সঠিক জিনিসটা খুঁজছো। বন্ধ করো এরকম ভিকটিম গেম। আজ থেকে এখনই তোমার এই
11:58
Speaker A
ইমোশনাল অ্যাটাচমেন্ট আসলে কোন ভালোবাসা নয়। এটা ট্রামা বন্ডিং। সে যখন ইগনোর করে তুমি স্ট্রেস ফিল করো। আর যখন একটু ভালো কথা বলে তুমি ডোপামিন হিট পাও। তুমি আসলে মানুষটাই নয় তুমি ওই কেমিক্যাল সাইকেল এডিক্টেড। তাহলে এই নীরবতাকে তুমি কিভাবে
12:18
Speaker A
ব্যবহার করবে? একটা ব্রেকআপ বা টক্সিক রিলেশনশিপে। তোমার বুঝতে হবে যে টক্সিক মানুষরা তোমার নীরবতা সহ্য করতে পারে না। যখন তুমি চুপ হয়ে যাও তাদের কন্ট্রোল করার ক্ষমতা হারিয়ে যায়। তারা তখন প্যানিক করে। কিন্তু তারা তোমাকে সহজে চুপ থাকতেও দেবে না। তারা কিছু সূক্ষ অস্ত্র ব্যবহার করবে তোমাকে ট্র্যাপে ফেলার জন্য।
12:41
Speaker A
সাইকোলজিতে এর তিনটে স্টেজ আছে। এক, ব্রেডক্রাম্বিং। হঠাৎ করে একটা হাই বা মিম পাঠানো। শুধু চেক করার জন্য তুমি এখনো এভেলেবেল কিনা। দুই, কাভারড ডিভালুয়েশন। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করা যেটা দেখে তোমার ইনসিকিউরিটি ট্রিগার হয় এবং তুমি বাধ্য হও রিএক্ট করতে। তিন, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। হঠাৎ একদিন
13:07
Speaker A
খুব ভালো ব্যবহার করা, পুরনো স্মৃতির কথা বলা যাতে তোমার তৈরি করা বাউন্ডারি ভেঙে যায়। এই তিনটে ফাঁদে পা দিলেই তোমার সাইলেন্ট কাটঅফ ব্যর্থ। তোমার নীরবতা হতে পারে পাথরের মত। ঠান্ডা, শক্ত এবং আনপ্রেডিক্টেবল। এখন তুমি ভাবতে পারো নীরব থাকাটা এত কঠিন কেন? এটা শুধু ইমোশন নয়। এটা পিওর নিউরোসাইন্স। তুমি যখন
13:32
Speaker A
রিজেকশনেরর মধ্যে দিয়ে যাও তোমার ব্রেনের ঠিক সেই অংশগুলোঅক্টিভ হয় যেগুলো একজন নেশাগ্রস্ত ব্রেনে অক্টিভ হয় যখন সে তার নেশার জিনিসটা পায় না। রিজেকশন। হ্যাঁ। রিজেকশন এবং শরীরের ব্যথা বা শারীরিক ব্যথা দুটোই আমাদের ব্রেন একইভাবে প্রসেস করে। তোমার ব্রেন এখন ডোপামিনের জন্য কাঙাল। ওই মানুষটার একটা টেক্সট হলো তোমার
13:58
Speaker A
ডোপামিন ফিক্স। কিন্তু যখন তুমি দা সাইলেন্ট কাটঅফ এপ্লাই করো তুমি আসলে তোমার ব্রেনকে রিওয়ার করছো। প্রথম তিনদিন তোমার মনে হবে তুমি থাকতেই পারছো না। চতুর্থ দিন মনে হবে আর পারছি না। কিন্তু যদি প্রথম সাত দিন নিজেকে আটকে রাখতে পারো
14:17
Speaker A
অষ্টম দিনে ম্যাজিক শুরু হবে। তোমার শরীরে কর্টিজোল বা স্ট্রেস হরমোনের লেভেল কমতে শুরু করবে। তোমার ব্রেন বুঝতে শিখবে ওই মানুষটার টেক্সট ছাড়াও তুমি বেঁচে আছো। অন্যদিকে ওই মানুষটার মনে কি চলছে জানো? যারা সাইকোলজিক্যাল গেম খেলে তাদের মধ্যে অনেক সময় ডার্ক ট্রায়ারড পার্সোনালিটি ট্রেডস দেখা যায়। নার্সিসিজম,
14:41
Speaker A
ম্যাকিয়াভলিয়ানিজম এবং সাইকোপ্যাথি। তারা তোমার চোখের জল দেখে মায়া ফিল করে না। তারা ফিল করে পাওয়ার। তোমার কষ্ট তাদের কাছে নার্সিসিস্টিক সাপ্লাই। কিন্তু যেই মুহূর্তে তুমি সাইলেন্ট কাটঅফ শুরু করো তাদের সাপ্লাই বন্ধ হয়ে যায়। সে হঠাৎ করে একটা শূন্যতা ফিল করবে। সে ভাববে কি হলো? ও কি আমাকে ভুলে গেল? ও কি আমাকে
15:05
Speaker A
আর কেয়ার করে না? তোমার নিরাবতা তাদের ব্রেনে ঠিক সেই প্যানিকটা তৈরি করবে। যেটা তারা তোমার সাথে করতে চেয়েছিল। তুমি এটা তাদের কষ্ট দেবার জন্য করছো না। তুমি করছো নিজের মানসিক শান্তির জন্য। তুমি তাদের এক্সেস ডিনাই করছো। এবার সময় এসছে সেই
15:25
Speaker A
রহস্যের উত্তর দেবার। যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম সেই ডার্ক লিকুইড পাওয়ার। সাইকোলজিতে একে বলা হয় দ্যা প্রিন্সিপল অফ লিস্ট ইন্টারেস্ট। সমাজবিজ্ঞানী উইলার্ড ওয়ালার এটা আবিষ্কার করেন। এই নিয়ম অনুযায়ী যে কোন সম্পর্কে সেই মানুষটার হাতে সবচেয়ে বেশি ক্ষমতা থাকে যে ওই সম্পর্কটা ভেঙে গেলে সবচেয়ে কম লস
15:50
Speaker A
ফিল করবে। অর্থাৎ যার ইন্টারেস্ট কম পাওয়ার তার হাতে বেশি। যখন তুমি সাইলেন্ট কাটঅফ ব্যবহার করো তুমি আসলে ফিজিক্যালি দূরে যাচ্ছ না। তুমি সাইকোলজিক্যালি ডিক্লেয়ার করছো যে আমি তোমাকে ছাড়াই ভালো থাকতে পারি। আমার জীবনে তোমার উপস্থিতি কোন বেসিক নিড নয়। এটা একটা চয়েস এবং আমি সেই চয়েসটা উইথড্র করছি।
16:15
Speaker A
তুমি প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্টকে নিজের ফেভারে ম্যানিপুলেট করছো। যখন সামনের মানুষটা দেখে যে তোমার ভিতর তাকে হারানোর আর কোন ভয় নেই তখন ইকুয়েশনটা পুরোপুরি উল্টে যায় যে এতদিন রানার ছিল সে চেজার হয়ে যায় তাহলে এই সাইলেন্ট কাটঅফ চলাকালীন নিজেকে সামলাবে কিভাবে এখানে আসে দ্যা গ্রে রক মেথড যদি কাজের
16:42
Speaker A
সূত্রে বা বাধ্য হয়ে সেই মানুষটার সাথে কমিউনিকেট করতেও হয় তবে তুমি হয়ে যাবে একটা ধূষর পাথরের মতো বোরিং, ইমোশনলেস, আনইন্টারেস্টিং। তারা যদি তোমাকে রাগানোর চেষ্টা করে তুমি শুধু বলবে ওকে বা হতে পারে নো এক্সপ্লানেশন। তোমার এনার্জি হলো তোমার কারেন্সি। তুমি যাকে তাকে তোমার এনার্জি
17:06
Speaker A
খরচ করতে দিতে পারো না। ব্রেকআপ বা ইগনোরেন্সেরর পর আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো আমরা ক্লোজার খোঁজি। কেন সে এমন করল? মনে রাখবে তাদের ওই খারাপ ব্যবহারটাই হলো তোমার সবথেকে বড় ক্লোজার। অসম্মান কোনদিন ভুল বোঝাবুঝি হতে পারে না।
17:27
Speaker A
অসম্মান একটা পরিষ্কার উত্তর। আমরা আজ একটা দীর্ঘ পথ পেরিয়ে এলাম। এই ভিডিওর যাত্রায় আমরা শিখলাম যে নীরবতা কোন দুর্বলতা নয়। নীরবতা হলো সবথেকে এলিগেন্ট সবথেকে লাউড রেসপন্স। আমরা শিখলাম 24 ঘন্টার রোল ডোপামিনের ডার্ক সাইকেল থেকে বেরিয়ে আসা। আর প্রিন্সিপাল অফ লিস্ট ইন্টারেস্ট। কিন্তু এই সবকিছুর শেষে একটা
17:51
Speaker A
কথা মনে রেখো। এই নীরবতার আসল উদ্দেশ্য তাকে ফিরিয়ে আনা নয়। এই নীরবতার উদ্দেশ্য হলো নিজেকে ফিরিয়ে আনা। নিজের আত্মসম্মানকে ফিরিয়ে আনা। তুমি অনেক দামি। নিজের মূল্যটা এবার নিজে বুঝতে শেখো। আমি চাই এই চ্যানেলটা আমাদের এই সাইকোলজার কমিউনিটি একটা সেফ স্পেস হয়ে উঠুক। একটা জায়গা যেখানে আমরা সবাই
18:15
Speaker A
একসাথে মিলে সবাইকে হিল করব। তাই ভিডিওটা শেষ করার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস চাইছি। কমেন্ট বক্সে তোমাদের কোন কষ্টের কথা লিখতে হবে না। শুধু এমন একটা মুহূর্তের কথা লেখো যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্টকে সবার উপরে রেখেছিলে। যেদিন
18:33
Speaker A
তুমি প্রথমবার কোন টক্সিক মানুষকে না বলতে পেরেছিলে। তোমার ওই ছোট্ট জয়টা তোমার ওই ছোট্ট কমেন্টটা হয়তো আজ রাতে স্ক্রল করতে থাকা অন্য কোন এক ডিপ্রেসড মানুষের জীবন বদলে দিতে পারে তাকে সাহস যোগাতে পারে চলো একে অপরকে সাহায্য করি ভালো থেকো নিজের
18:51
Speaker A
মনে যত্ন নাও কারণ তুমি ছাড়া তোমার আর কেউ নেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল টাটা আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল পুরো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে লিংক আছে নিচে দেখতে পারো
19:08
Speaker A
আর না হলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। নমস্কার।
Topics:ডার্ক সাইকোলজিনীরবতাস্ট্র্যাটেজিক উইথড্রয়ালআত্মসম্মানটক্সিক সম্পর্কসাইলেন্ট কাটঅফট্রমা বন্ডিংইমোশনাল ফাস্টিংগ্যাসলাইটিংপাওয়ার ডাইনামিক্স

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →