Skip to content

আপনার সবচেয়ে বড় শত্রু কি আপনার নিজের চিন্তা? The Art of Not overthinking Explained

ওভারথিংকিং কীভাবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে এবং কীভাবে ভয়, সন্দেহ ও পারফেকশনিজম আমাদের ওভারথিংকিং এর ফাঁদে ফেলে।

Ask about this video. Answers come from its transcript only — with the timestamp, so you can check them.

Generated from the transcript and can be wrong — check the timestamp.

Key Takeaways

  • ওভারথিংকিং চিন্তার চক্র যা আমাদের এগোতে বাধা দেয়, তাই চিন্তা ও ওভারথিংকিং এর পার্থক্য বুঝতে হবে।
  • মস্তিষ্কের কাজ বিপদ থেকে রক্ষা করা, কিন্তু আধুনিক জীবনে এটি কল্পিত বিপদের দিকে বেশি মনোযোগ দেয়।
  • ফিয়ার, সেলফ ডাউট এবং পারফেকশনিজম ওভারথিংকিং এর মূল চালিকা শক্তি।
  • নিজেকে নিয়ে কঠোর সমালোচনা ও নেতিবাচক চিন্তা আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং ওভারথিংকিং বাড়ায়।
  • প্রতিটি চিন্তা সত্য নয়, চিন্তাকে নিয়ন্ত্রণ করলেই ওভারথিংকিং থেকে মুক্তি সম্ভব।

What the video covers

  • ওভারথিংকিং মানে একই বিষয় নিয়ে বারবার চিন্তা করা কিন্তু কোন নতুন সমাধান না পাওয়া।
  • মস্তিষ্ক বিপদ থেকে রক্ষা করার জন্য তৈরি হলেও আধুনিক জীবনে এটি কল্পিত বিপদের গল্প তৈরি করে।
  • ওভারথিংকিং আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং সিদ্ধান্তহীনতার মধ্যে আটকে রাখে।
  • অনিশ্চয়তা ও নেতিবাচক কল্পনা ওভারথিংকিং এর প্রধান কারণ।
  • ফিয়ার, সেলফ ডাউট এবং পারফেকশনিজম একসঙ্গে কাজ করে ওভারথিংকিং এর মানসিক জাল তৈরি করে।
  • নিজেকে নিয়ে অতিরিক্ত সমালোচনা ও নিজের প্রতি সন্দেহ ওভারথিংকিং কে বাড়িয়ে দেয়।
  • প্রতিটি চিন্তা সত্য নয়, চিন্তাকে নিয়ন্ত্রণ করাই ওভারথিংকিং থেকে মুক্তির পথ।
  • ওভারথিংকিং আমাদের বর্তমান মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে অতীত ও ভবিষ্যতের চিন্তায় আটকে রাখে।
  • বইটি শেখায় কিভাবে চিন্তার চক্র থেকে বেরিয়ে এসে আত্মবিশ্বাস গড়ে তোলা যায়।
  • নিখুত হওয়ার চেষ্টা অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়।

Answers

Questions about this video

ওভারথিংকিং কী এবং এটি আমাদের জীবনে কী প্রভাব ফেলে?

ওভারথিংকিং মানে একই বিষয় নিয়ে বারবার চিন্তা করা কিন্তু কোন নতুন সমাধান না পাওয়া। এটি আমাদের সময়, শক্তি ও মানসিক শান্তি কেড়ে নিয়ে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং সিদ্ধান্তহীনতার মধ্যে আটকে রাখে।

কেন আমাদের মস্তিষ্ক ওভারথিংকিং করে?

মস্তিষ্ক হাজার বছর আগে বিপদ থেকে বাঁচার জন্য বিকশিত হয়েছে, তাই এটি সম্ভাব্য বিপদ আগে থেকে খুঁজে বের করতে চায়। আধুনিক জীবনে বাস্তব বিপদ কম হলেও মস্তিষ্ক কল্পিত বিপদের গল্প তৈরি করে, যা ওভারথিংকিং এর কারণ।

ওভারথিংকিং থেকে মুক্তি পাওয়ার জন্য কী করা উচিত?

প্রতিটি চিন্তা সত্য নয় বুঝে চিন্তাকে নিয়ন্ত্রণ করা জরুরি। নিজেকে নিয়ে কঠোর সমালোচনা কমানো এবং ফিয়ার, সেলফ ডাউট ও পারফেকশনিজমের প্রভাব কমানো ওভারথিংকিং থেকে মুক্তির পথ।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
ওভারথিংকিং আসলে কি? কেন এটি আমাদের জীবনকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে? ভাবুন তো, রাত দুটো। পুরো পৃথিবী যেন ঘুমিয়ে আছে। কিন্তু আপনার মাথার ভেতর যেন এক অদৃশ্য স্বভাব এসেছে। আপনি হয়তো বারবার ভাবছেন, আজ ওভাবে কথা বলা ঠিক হলো তো? যদি
00:20
Speaker A
আমি ব্যর্থ হই। যদি সবাই আমাকে ভুল বোঝে। অদ্ভুত ব্যাপার হলো সমস্যাগুলো অনেক সময় বাস্তবে নয়। সমস্যা তৈরি হয় আমাদের মনের ভেতর। এখান থেকেই শুরু হয় ওভারথিংকিং। ওভারথিংকিং মানে শুধু বেশি চিন্তা করা নয় বরং একই বিষয় নিয়ে বারবার বারবার কোন
00:42
Speaker A
নতুন সমাধান ছাড়া ঘুরে বেড়ানো। চিন্তা তখন আর সাহায্য করে না। বরং শক্তি, সময় আর মানসিক শান্তি কেড়ে নিতে শুরু করে। বইটির মূল বক্তব্য হলো আমাদের মস্তিষ্ক আমাদের রক্ষা করার জন্য তৈরি। বিপদ আগে থেকে কল্পনা করা, সম্ভাব্য ঝুঁকি খুঁজে বের
01:00
Speaker A
করা, এসবই তার স্বাভাবিক কাজ। কিন্তু আধুনিক জীবনে এই একই ক্ষমতা অনেক সময় উল্টো আমাদের বিরুদ্ধে কাজ করে। বাস্তব বিপদ না থাকলেও মন কল্পিত বিপদের গল্প বানাতে শুরু করে। ধরুন, আপনি একটি ইন্টারভিউ দিয়েছেন। বাড়ি ফিরে আপনি ভাবতে শুরু করলেন, ওই প্রশ্নটার উত্তর আরো
01:20
Speaker A
ভালোভাবে দিতে পারতাম। তারপর হয়তো তারা আমাকে অপছন্দ করেছে। হয়তো আমি কোনদিনই ভালো চাকরি পাবো না। দেখুন একটি ছোট ঘটনা থেকে মন কিভাবে পুরো ভবিষ্যৎ নিয়ে ভয়ের গল্প তৈরি করে ফেলল। এটাই ওভারথিংকিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটি বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি গুরুত্ব দেয়। আরেকটি
01:44
Speaker A
গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেকেই মনে করেন আমি বেশি চিন্তা করি তাই আমি দায়িত্বশীল। কিন্তু বইটি এই ধারণাকে চ্যালেঞ্জ করে। কারণ দায়িত্বশীল মানুষ সমস্যার সমাধান খুঁজে। আর ওভারথিংকার একই সমস্যাকে শতবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে কিন্তু খুব কমই এগোয়ে। চিন্তা আর ওভারথিংকিং এর মধ্যে এই
02:05
Speaker A
পার্থক্যটি বোঝা জরুরি। চিন্তা আপনাকে সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। ওভারথিংকিং আপনাকে সিদ্ধান্তহীনতার মধ্যে আটকে রাখে। এই কারণেই অনেক মানুষ অসাধারণ আইডিয়া থাকা সত্ত্বেও কখনো শুরু করতে পারে না। তারা কাজের আগে সম্ভাব্য ব্যর্থতা নিয়ে এত বেশি ভাবতে থাকে যে প্রথম পদক্ষেপটাই
02:23
Speaker A
আর নেওয়া হয় না। ধীরে ধীরে এটি আত্মবিশ্বাস কমিয়ে দেয়। কারণ প্রতিবারই মন আপনাকে বলে এখনই নয়। আরো প্রস্তুতি দরকার। যদি ভুল হয়। শুনতে এগুলো যুক্তিসঙ্গত মনে হলেও এগুলো অনেক সময় ভয়ের অন্যরূপ। বইটি আরো একটি সূক্ষ বিষয় তুলে ধরে। ওভারথিংকিং আমাদের বর্তমান
02:44
Speaker A
মুহূর্ত থেকে বিচ্ছিন্ন করে দেয়। আপনি হয়তো পরিবারের সঙ্গে বসে আছেন কিন্তু মন পড়ে আছে গতকালের ভুলে। অথবা ভবিষ্যতের এমন একটি ঘটনার চিন্তায় যা হয়তো কখনো ঘটবেই না। ফলে বাস্তব জীবন ধীরে ধীরে হাতছাড়া হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক ওভারথিংকার বুঝতেই পারেন
03:04
Speaker A
না যে তারা ওভারথিংক করছেন। তাদের কাছে মনে হয় আমি তো শুধু ভাবছি। কিন্তু যদি কোন চিন্তা আপনাকে বারবার একই জায়গায় ফিরিয়ে আনে, কাজ করতে না দেয়, শান্তি কেড়ে নেয় এবং কোন নতুন সমাধান না দেয় তাহলে সেটি আর কার্যকর চিন্তা নয়। সেটি
03:21
Speaker A
ওভারথিংকিং। এই অধ্যায়ের মূল শিক্ষা হলো আমাদের শত্রুর চিন্তা নয়। শত্রু হলো এমন চিন্তার চক্র যা আমাদের সামনে এগোতে বাধা দেয়। মন যখন নিয়ন্ত্রণ হারায় তখন ছোট সমস্যাও পাহাড়ের মত মনে হয়। কিন্তু যখন আমরা বুঝতে শিখি যে প্রতিটি চিন্তাই সত্য নয়
03:40
Speaker A
তখনই আমরা সেই চক্র থেকে বেরিয়ে আসার প্রথম পদক্ষেপ নিতে পারি। পরবর্তী পর্বে আমরা দেখবো কেন আমাদের মস্তিষ্ক একই চিন্তা বারবার ঘোরায় এবং কেন কখনো কখনো আমরা নিজের অজান্তেই নিজের সবচেয়ে বড় বাধা হয়ে উঠি। কেন আমাদের মস্তিষ্ক একই চিন্তা বারবার ঘোরায়। আগের অংশে আমরা
04:01
Speaker A
জানলাম ওভারথিংকিং শুধু বেশি চিন্তা করা নয়। এটি এমন এক মানসিক চক্র যা আমাদের এগোতে দেয় না। কিন্তু প্রশ্ন হলো আমাদের মস্তিষ্ক এমনটা কেন করে? আমরা কি জন্মগতভাবেই ওভারথিংকার নাকি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মন এই অভ্যাস তৈরি করে?
04:18
Speaker A
বইটির অন্যতম গুরুত্বপূর্ণ ধারণা হলো মস্তিষ্কের প্রধান কাজ আপনাকে সুখী করা নয়। আপনাকে বাঁচিয়ে রাখা। হাজার হাজার বছর আগে মানুষকে প্রতিদিন বাস্তব বিপদের মুখোমুখী হতে হতো। বন্যপ্রাণী, খাদ্যের অভাব, শত্রুর আক্রমণ। এসব থেকে বাঁচতে হলে সবসময় সতর্ক থাকতে হতো। তাই মানুষের
04:39
Speaker A
মস্তিষ্ক এমনভাবে বিকশিত হয়েছে, যাতে সে সবসময় সম্ভাব্য বিপদ আগে খুঁজে বের করতে পারে। সমস্যা হলো আজ পৃথিবী বদলে গেছে কিন্তু আমাদের মস্তিষ্কের সেই পুরনো সতর্কতা ব্যবস্থা এখনো আগের মতোই কাজ করছে। এখন বাঘ আমাদের তারা করে না কিন্তু একটি
04:57
Speaker A
ইমেইল, একটি পরীক্ষার ফল, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট বা কারো ছোট্ট মন্তব্য মস্তিষ্ক অনেক সময় সেগুলোকেও বিপদ হিসেবে ধরে নেয়। ফলে শুরু হয় বিশ্লেষণ, তারপর আরো বিশ্লেষণ। সেই বিশ্লেষণেই পরিণত হয় ওভারথিংকিং। ধরুন আপনি একজন বন্ধুকে একটি বার্তা পাঠালেন। ঘন্টাখানেক হয়ে গেল কোন উত্তর
05:20
Speaker A
নেই। হতে পারে সে ব্যস্ত। কিন্তু ওভারথিংকিং শুরু হলে মন বলতে থাকে হয়তো সে আমার উপর রেগে আছে। হয়তো আমি এমন কিছু লিখেছি যা তার খারাপ লেগেছে। হয়তো আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে। একটি উত্তর না পাওয়া থেকে কয়েক মিনিটের মধ্যেই মন পুরো
05:39
Speaker A
একটি গল্প তৈরি করে ফেলে। এখানে আরেকটি বিষয় কাজ করে। অনিশ্চয়তা। মানুষ অনিশ্চয়তা খুব কমই পছন্দ করে। কোন উত্তর না থাকলে মন নিজেই উত্তর বানিয়ে নেয়। আর আশ্চর্যের বিষয় সেই উত্তরগুলো প্রায় নেতিবাচক হয়। কারণ মস্তিষ্ক মনে করে খারাপ কিছুর জন্য আগে থেকে প্রস্তুত
05:59
Speaker A
থাকাই নিরাপদ। বইটি ইঙ্গিত করে যে অনেক সময় আমরা ভাবি আমি যদি আরো একটু ভাবি তাহলে নিশ্চয়ই নিখুত সিদ্ধান্ত নিতে পারব। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। বেশি ভাবতে ভাবতে আমাদের সামনে এত সম্ভাবনা চলে আসে যে কোনটি বেছে নেব সেটাই
06:18
Speaker A
আর বুঝতে পারি না। এটাকে অনেকেই এনালিসিস প্যারালিসিস বলে। অর্থাৎ এত বেশি বিশ্লেষণ যে শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তই নেওয়া যায় না। এটি শুধু বড় সিদ্ধান্তে নয়। ছোট বিষয়ও দেখা যায়। কোন বই পড়বো, কোন কোর্স করবো, কোন ভিডিও বানাবো, কোন কাজটা
06:36
Speaker A
আগে শুরু করব। আমরা সিদ্ধান্ত নেয়ার বদলে সিদ্ধান্ত নিয়েই চিন্তা করতে থাকি। এর সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বিষয় নিজেকে নিয়ে অতিরিক্ত সমালোচনা। একজন ওভারথিংকার প্রায়ই নিজের সবচেয়ে কঠোর সমালোচক। একটি ছোট ভুলের জন্য সে নিজেকে এমনভাবে বিচার করে যেভাবে সে কখনো তার অন্য কাউকে বিচার
06:58
Speaker A
করে না। সে ভাবে আমি যথেষ্ট ভালো নই। আমি আবার ভুল করব। মানুষ আমাকে ব্যর্থ ভাববে। এই ভেতরের কন্ঠস্বর ধীরে ধীরে আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। তারপর শুরু হয় একটি দুষ্টচক্র। আত্মবিশ্বাস কমে তাই আরো বেশি চিন্তা হয়। আর বেশি চিন্তা
07:19
Speaker A
আত্মবিশ্বাসকে আরো কমিয়ে দেয়। এভাবেই ওভারথিংকিং নিজের শক্তি বাড়াতে থাকে। বইটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সব চিন্তা সত্য নয়। শুধু কোন চিন্তা মাথায় এসেছে বলেই সেটি বাস্তবতার প্রতিফলন নয়। মনের কাজ হলো চিন্তা তৈরি করা। কিন্তু কোন চিন্তাকে গুরুত্ব দেব আর কোনটিকে শুধু
07:41
Speaker A
একটি ক্ষণস্থায়ী ভাবনা হিসেবে দেখবো সেই সিদ্ধান্ত আমাদের। যেদিন আমরা বুঝতে পারি যে আমার প্রতিটি চিন্তাই সত্য নয় সেদিন থেকেই ওভারথিংকিং এর উপর আমাদের নিয়ন্ত্রণ বাড়তে শুরু করে। এই অংশের মূল শিক্ষা মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সম্ভাব্য বিপদ খুঁজে বেড়ায়। অনিশ্চয়তা। ওভারথিংকিং এর অন্যতম বড় জ্বালানি।
08:05
Speaker A
অতিরিক্ত বিশ্লেষণ অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেই দুর্বল করে দেয়। নিজের সঙ্গে কঠোর আচরণ ওভারথিংকিং কে আরো শক্তিশালী করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তা বাস্তবতা নয়। চিন্তা হলো কেবল একটি মানসিক ঘটনা। পরবর্তী অংশে আমরা আলোচনা করবো কিভাবে ফিয়ার, সেলফ ডাউট এবং
08:24
Speaker A
পারফেকশনিজম একসঙ্গে কাজ করে আমাদের ওভারথিংকিং এর ফাঁদে আটকে রাখে। এবং কেন নিখুত হওয়ার চেষ্টা অনেক সময় আমাদের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। ফিয়ার, সেলফ ডাউট এবং পারফেকশনিজম যে তিনটি শক্তি আমাদের ওভারথিংকিং এর ফাঁদে আটকে রাখে আমরা প্রায়ই ভাবি ওভারথিংকিং আমাদের মূল
08:45
Speaker A
সমস্যা। কিন্তু যদি একটু গভীরে তাকাই তাহলে দেখা যাবে ওভারথিংকিং আসলে একটি লক্ষণ। এর পেছনে কাজ করে তিনটি শক্তিশালী অনুভূতি: ফিয়ার, সেলফ ডাউট এবং পারফেকশনিজম। এই তিনটি একসঙ্গে এমন একটি মানসিক জাল তৈরি করে যেখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন হয়ে যায়। চলুন প্রথমে ফিয়ার
09:08
Speaker A
অর্থাৎ ভয়ের কথা বলি। ভয় সবসময় খারাপ নয়। বাস্তব বিপদের সামনে ভয় আমাদের সতর্ক করে। সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভয় পাই। ধরুন আপনি একটি নতুন ব্যবসা শুরু করতে
09:26
Speaker A
চান। কাজ শুরু করার আগেই আপনার মাথায় বিভিন্ন প্রশ্ন আসতে থাকে। যদি আমি লস করে ফেলি, যদি সবাই হাসাহাসি করে, যদি আমি ব্যর্থ হই। লক্ষ্য করুন এগুলোর কোনটাই এখনো ঘটেনি। তবুও আপনার মস্তিষ্ক এমনভাবে প্রতিক্রিয়া দিচ্ছে যেন সবকিছু ইতিমধ্যেই সত্যি হয়ে গেছে। এভাবেই ফিয়ার
09:49
Speaker A
ওভারথিংকিং কে খাওয়াতে থাকে। এবার আসি সেলফ ডাউট অর্থাৎ নিজের প্রতি সন্দেহে। অনেক মানুষ বাইরে সমালোচনার চেয়ে নিজের ভেতরের কন্ঠস্বরের কাছে বেশি হেরে যায়। সেই কন্ঠস্বর বলে তুমি যথেষ্ট ভালো নও। তুমি এটা পারবে না। অন্যরা তোমার চেয়ে অনেক বেশি যোগ্য। এই কথাগুলো এতবার শুনতে
10:13
Speaker A
শুনতে মানুষ একসময় এগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। বইটির একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো নিজেকে নিয়ে সন্দেহ থাকা মানেই আপনি অযোগ্য নন। বরং অনেক সময় যোগ্য মানুষরাই নিজের সীমাবদ্ধতা বেশি বুঝতে পারে। কিন্তু যখন সে সন্দেহ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়
10:32
Speaker A
তখন সেটি আর বিনয় থাকে না। সেটি হয়ে যায় একটি মানসিক বাধা। ফলে আমরা নতুন কিছু শেখার আগেই হাল ছেড়ে দেই। চেষ্টা করার আগেই নিজ
10:50
Speaker A
গুণ। কারণ এটি মানুষকে নিখুঁত কাজ করতে উৎসাহ দেয়। কিন্তু বইটি দেখায় অতিরিক্ত পারফেকশনিজম অনেক সময় অলসতার থেকেও বেশি ক্ষতিকর। কেন? কারণ একজন অলস মানুষ কাজ শুরুই করে না। আর একজন পারফেকশনিস্ট কাজ শুরু করতে চায় কিন্তু শুরু করার আগে
11:08
Speaker A
সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষা করতে থাকে। সে ভাবে আরেকটু শিখি আরেকটু প্রস্তুতি নিই আরেকবার পরিকল্পনা করি ফলে দিন যায় মাস যায় কিন্তু কাজ আর শুরু হয় না মজার বিষয় হলো পারফেকশনিজম এর পেছনেও লুকিয়ে থাকে ভয় নিখুত হওয়ার ইচ্ছা নয় বরং ভুল
11:29
Speaker A
করার ভয় সমালোচিত হওয়ার ভয় প্রত্যাখ্যাত হওয়ার ভয় এই কারণেই অনেক শিল্পী তাদের কাজ প্রকাশ করতে পারেন না অনেক লেখক বই শেষ করেও প্রকাশ করেন অনেক উদ্যোক্তা অসাধারণ আইডিয়া নিয়েও ব্যবসা শুরু করেন না। কারণ তারা অপেক্ষা করেন সেই পারফেক্ট মোমেন্টেরর জন্য। কিন্তু
11:49
Speaker A
বাস্তবতা হলো পারফেক্ট মোমেন্ট বলে কিছু নেই। এখন লক্ষ্য করুন এই তিনটি কিভাবে একসঙ্গে কাজ করে। প্রথমে আসে ফিয়ার। ফিয়ার থেকে জন্ম নেয় সেলফ ডাউট। সেলফ ডাউট আপনাকে বিশ্বাস করায় যে আপনি যথেষ্ট নন। তারপর আপনি ভাবেন তাহলে আমাকে নিখুত
12:09
Speaker A
হতে হবে। সেখান থেকে শুরু হয় পারফেকশনিজম। আর পারফেকশনিজম আপনাকে কাজের বদলে চিন্তা করতে বাধ্য করে। এভাবেই তৈরি হয় ওভারথিংকিং এর এক অন্তহীন চক্র। ফিয়ার থেকে সেলফ ডাউট, সেলফ ডাউট থেকে পারফেকশনিজম, পারফেকশনিজম থেকে ওভারথিংকিং এবং ওভারথিংকিং থেকে আরো বেশি ফিয়ার। এই
12:30
Speaker A
চক্র যতদিন চলতে থাকে, ততদিন আমরা একই জায়গায় আটকে থাকি। বইটির সবচেয়ে শক্তিশালী উপলব্ধিগুলোর একটি হলো, সাহস মানে ভয় না থাকা নয়। সাহস মানে ভয় থাকা সত্ত্বেও প্রয়োজনীয় কাজটি করে ফেলা। একজন আত্মবিশ্বাসী মানুষও ভয় পায়। পার্থক্য শুধু এতটুকুই, সে ভয়ের কারণে
12:50
Speaker A
থেমে থাকে না। সে জানে আত্মবিশ্বাস কাজ করার আগে আসে না। আত্মবিশ্বাস তৈরি হয় কাজ করতে করতে। একটি ছোট পদক্ষেপ। তারপর আরেকটি। তারপর আরো একটি। এভাবেই সন্দেহের জায়গায় ধীরে ধীরে বিশ্বাস জন্মাতে শুরু করে। এই অংশের মূল শিক্ষা। ওভারথিংকিং এর
13:11
Speaker A
পেছনে প্রায়ই থাকে ফিয়ার, সেলফ ডাউট এবং পারফেকশনিজম। বেশিরভাগ ভয় বাস্তব ঘটনার নয়। ভবিষ্যতের কল্পনার। নিজের ভেতরে সমালোচককে সবসময় সত্য ধরে নেওয়া উচিত নয়। নিখুত হওয়ার অপেক্ষা অনেক সময় সফলতার সবচেয়ে বড় শত্রু। অসম্পূর্ণভাবে শুরু করা নিখুত হওয়ার অপেক্ষায় বসে থাকার চেয়ে অনেক
13:34
Speaker A
বেশি শক্তিশালী। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে অতীতের অনুশোচনা এবং ভবিষ্যতের উদ্বেগ আমাদের বর্তমান মুহূর্ত থেকে দূরে সরিয়ে দেয় এবং কিভাবে বর্তমানেই ফিরে আসা ওভারথিংকিং থেকে মুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হতে পারে। অতীতের অনুশোচনা ও ভবিষ্যতের উদ্বেগ যে দুই দিক
13:54
Speaker A
আমাদের বর্তমানকে কেড়ে নেয়। একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আপনি শেষ কবে এমন একটি দিন কাটিয়েছেন যেদিন আপনার শরীর এবং মন ছিল বর্তমান মুহূর্তে। হয়তো আপনি পরিবারের সঙ্গে বসে আছেন কিন্তু মনে পড়ছে পাঁচ বছর আগের একটি ভুল। অথবা আপনি আজকের
14:12
Speaker A
কাজ করছেন কিন্তু মাথায় ঘুরছে যদি আগামীকাল সবকিছু খারাপ হয়ে যায়। আমাদের শরীর বর্তমানেই থাকে। কিন্তু ওভারথিংকিং আমাদের মনকে টেনে নিয়ে যায়। কখনো অতীতে, কখনো ভবিষ্যতে। আর এই দুই দিকেই লুকিয়ে আছে আমাদের মানসিক অস্থিরতার বড় দুটি উৎস। প্রথমটি হলো অতীতের অনুশোচনা। আমরা
14:34
Speaker A
সবাই জীবনে ভুল করি। কিন্তু ভুল করা আর ভুলের মধ্যে আটকে থাকা এই দুটি এক জিনিস নয়। অনেক মানুষ বছরের পর বছর ধরে একটিমাত্র ঘটনার ভার বহন করে বেড়ায়। হয়তো একটি সম্পর্ক ভেঙে গেছে। হয়তো একটি সুযোগ হাতছাড়া হয়েছে। হয়তো কোন
14:50
Speaker A
সিদ্ধান্ত ভুল ছিল। ঘটনাটি অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু মন সেটিকে শেষ হতে দেয় না। সে বারবার একই দৃশ্য চালায়। যদি সেদিন আমি অন্যভাবে কথা বলতাম। যদি আমি ওই সিদ্ধান্ত না নিতাম। যদি আমি আরেকটু সাহসী হতাম। এভাবে আমরা এমন একটু একটি অতীতকে
15:11
Speaker A
পরিবর্তন করার চেষ্টা করি যেটি আর কখনোই বদলানো সম্ভব নয়। এটাই অনুশোচনার সবচেয়ে বড় ফাঁদ। এটি আমাদের শেখায় না বরং আমাদের আটকে রাখে। বইটির একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো অতীত একটি শিক্ষক হতে পারে কিন্তু কখনোই কারাগার হওয়া উচিত নয়। যদি একটি ভুল থেকে আপনি শিক্ষা নেন
15:31
Speaker A
তাহলে সেই ভুলের মূল্য আছে। কিন্তু যদি একই ভুলকে প্রতিদিন মনে করে শুধু নিজেকেই শাস্তি দেন তাহলে সেটি আর শিক্ষা নয়। সেটি আত্মনিপীড়ন। এবার আসি ভবিষ্যতের উদ্বেগে। ভবিষ্যৎ নিয়ে ভাবা স্বাভাবিক। পরিকল্পনা করা দরকার। লক্ষ্য নির্ধারণ করাও জরুরি। কিন্তু পরিকল্পনার উদ্বেগ এক জিনিস নয়।
15:52
Speaker A
পরিকল্পনা আপনাকে প্রস্তুত করে। উদ্বেগ আপনাকে ক্লান্ত করে। ধরুন আগামী সপ্তাহে আপনার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে। আপনি যদি পড়াশোনা করেন সময় ভাগ করে প্রস্তুতি নেন এটি পরিকল্পনা। কিন্তু যদি সারাদিন শুধু ভাবেন যদি ফেল করি যদি সবাই হতাশ হয়। যদি আমার ভবিষ্যৎ শেষ হয়ে যায়
16:14
Speaker A
তাহলে আপনি প্রস্তুতি নিচ্ছেন না। আপনি কেবল নিজের ভয়কে আরো বড় করে তুলছেন। ওভারথিংকিং এর একটি বড় সমস্যা হলো এটি সম্ভাবনাকে নিশ্চিত সত্যে পরিণত করে। একটি ছোট সম্ভাবনা মনের ভেতরে ধীরে ধীরে একটি নিশ্চিত ভবিষ্যতে রূপ নেয়। বাস্তবে কিছুই ঘটেনি। তবুও শরীর উদ্বিগ্ন হয়ে পড়ে।
16:34
Speaker A
হৃদস্পন্দন বেড়ে যায়। মন অস্থির হয়ে যায়। কারণ শরীর অনেক সময় বাস্তব বিপদ আর কল্পিত বিপদের মধ্যে পার্থক্য করতে পারে না। আরেকটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই। আমাদের জীবনের বেশিরভাগ ভয় কোনদিনই সত্যি হয় না। তবুও আমরা সেই ভয়গুলোর জন্য
16:52
Speaker A
বর্তমানে শান্তি হারিয়ে ফেলি। একটি সুন্দর বিকেল। প্রিয় মানুষের সঙ্গে কাটানোর সময়, নতুন সুযোগ, সবকিছু হারিয়ে যায়। শুধু এই ভেবে যদি খারাপ কিছু হয়। বইটি আমাদের একটি সহজ কিন্তু গভীর সত্যের কথা মনে করিয়ে দেয়। জীবন সবসময় বর্তমান মুহূর্তেই ঘটে। গতকাল এখন আর নেই।
17:12
Speaker A
আগামীকাল এখনো আসেনি। আমাদের হাতে আছে কেবল এই মুহূর্ত। আপনি এখন যে সিদ্ধান্তটি নিতে পারেন, যে কাজটি এখন শুরু করতে পারেন, যে মানুষটির সঙ্গে এখন কথা বলতে পারেন, সেটিই বাস্তব। বাকিটা কেবল স্মৃতি অথবা কল্পনা। একটি ছোট উদাহরণ ভাবুন। আপনি
17:31
Speaker A
গাড়ি চালাচ্ছেন যদি সারাক্ষণ শুধু রিয়ার ভিউ মিররে তাকিয়ে থাকেন তাহলে সামনে দুর্ঘটনা ঘটবে। আবার যদি শুধু দূরের রাস্তা দেখেন কিন্তু সামনে কি আছে তা না দেখেন তাহলেও বিপদ। জীবনও ঠিক তেমন। অতীত থেকে শিক্ষা নিতে হবে। ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। কিন্তু চোখ রাখতে হবে
17:52
Speaker A
বর্তমানের উপর। কারণ গাড়ি চলে সামনের রাস্তা দেখেই। এই অংশের মূল শিক্ষা। অতীতের ভুল থেকে শিক্ষা নিন কিন্তু সেখানে বসবাস করবেন না। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন কিন্তু কল্পিত ভয়ের কাছে আত্মসমর্পণ করবেন না। অনুশোচনা পরিবর্তন আনে না শিক্ষা আনে। উদ্বেগ ভবিষ্যৎকে নিরাপদ করে
18:13
Speaker A
না। শুধু বর্তমানের শান্তি নষ্ট করে। যে মানুষ বর্তমানকে হারায় সে শেষ পর্যন্ত অতীতও বদলাতে পারে না। ভবিষ্যতেও নিয়ন্ত্রণ করতে পারে না। পরবর্তী অংশে আমরা আলোচনা করব কিভাবে নিজের উপর বিশ্বাস গড়ে তোলা। ওভারথিংকিং থেকে বেরিয়ে আসার অন্যতম শক্তিশালী উপায় এবং কেন
18:32
Speaker A
আত্মবিশ্বাস কোন জন্মগত গুণ নয়। বরং প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে গড়ে ওঠা একটি অভ্যাস। নিজের উপর বিশ্বাস গড়ে তোলা। ওভারথিংকিং থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এখন পর্যন্ত আমরা বুঝেছি ওভারথিংকিং এর পেছনে কাজ করে ভয়, আত্মসন্দেহ এবং নিখুঁত হওয়ার চাপ। কিন্তু প্রশ্ন হলো, এই চক্র
18:55
Speaker A
ভাঙ্গা শুরু হবে কোথা থেকে? বইটি একটি সরল, কিন্তু গভীর উত্তর দেয়। নিজের উপর বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে। অনেকেই মনে করেন, আত্মবিশ্বাস এমন একটি জিনিস, যা কিছু মানুষের জন্মগতভাবে থাকে। কেউ জন্ম থেকেই সাহসী, কেউ জন্ম থেকেই আত্মবিশ্বাসী। কিন্তু বাস্তবতা ভিন্ন।
19:15
Speaker A
আত্মবিশ্বাস নিয়ে খুব বড় একটি ভুল ধারণা হলো যেদিন আমি আত্মবিশ্বাসী হব সেদিন কাজ শুরু করব। কিন্তু সত্যিটা ঠিক উল্টো। আপনি কাজ করেন বলেই আত্মবিশ্বাস তৈরি হয়। কাজের আগে আত্মবিশ্বাস আসে না, কাজের পর আসে। ভাবুন, একটি ছোট শিশু প্রথমবার হাঁটা
19:34
Speaker A
শিখছে। সে একবার পড়ে যায়। তারপর আবার উঠে দাঁড়ায়। আবার পড়ে আবার উঠে। সে কখনো বসে ভাবতে শুরু করে না আমি হয়তো হাঁটার জন্য তৈরি নই। লোকজন কি ভাববে? আরো ছয় মাস গবেষণা করে দেখি। সে শুধু চেষ্টা করে। এই ধারাবাহিক চেষ্টাই একসময় তার
19:53
Speaker A
বিশ্বাস তৈরি করে। আমি পারি। আমাদের বড় হওয়ার পর সমস্যাটা এখানেই। আমরা ফলাফলের আগে নিজের যোগ্যতা বিচার করতে শুরু করি। ওভারথিংকিং আমাদের বলে যদি ব্যর্থ হও। কিন্তু আত্মবিশ্বাস বলে হতে পারে তবুও আমি চেষ্টা করবো। এই দুটি মানসিকতার পার্থক্যই একজন মানুষকে এগিয়ে
20:15
Speaker A
দেয়। আমরা প্রায় নিজেদের মূল্য নির্ধারণ করি ফলাফল দিয়ে। পরীক্ষায় ভালো নম্বর পেলাম আমি ভালো। চাকরি পেলাম আমি সফল। ব্যবসা সফল হলো আমি যোগ্য। কিন্তু যদি ব্যর্থ হই তাহলে কি আমি মূল্যহীন? এখানেই সমস্যা। একটি ব্যর্থ সিদ্ধান্ত আপনার পরিচয় নয়। একটি ভুল আপনার পুরো
20:36
Speaker A
ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করে না। কারণ মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শেখা মানুষই এগিয়ে যায়। নিজের উপর বিশ্বাস তৈরি করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটি হলো নিজের কাছে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করা। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন 20 মিনিট বই
20:54
Speaker A
পড়বেন অথবা প্রতিদিন সকালে 10 মিনিট হাঁটবেন। এই কাজগুলো খুব ছোট মনে হতে পারে। কিন্তু প্রতিবার আপনি নিজের কথা রাখলে আপনার মস্তিষ্ক একটি নতুন বার্তা পায়। আমি নিজের উপর ভরসা করতে পারি। আত্মবিশ্বাসের ভিত্তি এখানেই বড় সাফল্যে নয়। ছোট ছোট ধারাবাহিক কাজের মধ্যে।
21:15
Speaker A
আরেকটি বিষয় হলো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা। আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন শত শত মানুষের সাফল্য দেখি। কেউ নতুন গাড়ি কিনেছে কেউ ব্যবসায় সফর হয়েছে কেউ লাখো মানুষের সামনে কথা বলছে আমরা তাদের সাফল্যের শেষ অধ্যায় দেখি কিন্তু তাদের সংগ্রামের প্রথম অধ্যায় দেখি না ফলে
21:34
Speaker A
নিজের জীবনকে অসম্পূর্ণ মনে হয় ওভারথিংকিং তখন ফিসফিস করে বলে তুমি অনেক পিছিয়ে কিন্তু সত্যি হলো আপনার জীবনের পথ অন্য কারো মতো হওয়ার কথা নয় আপনার প্রতিযোগিতা গতকালের আপনার সঙ্গে অন্য কারো সঙ্গে নয় নিজের ভেতরে সমালোচকের সঙ্গে যেভাবে কথা বলেন, সেভাবে কি আপনি
21:56
Speaker A
আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলতেন? যদি উত্তর না হয়, তাহলে আপনি নিজের প্রতি অন্যায় করছেন। নিজের ভুল দেখুন। কিন্তু নিজেকে অপমান করবেন না। কারণ আত্মসম্মান ভেঙে দিয়ে কখনো আত্মবিশ্বাস তৈরি হয় না। শেষ পর্যন্ত আত্মবিশ্বাস মানে এই নয় যে আপনি কখনো ভয়
22:14
Speaker A
পাবেন না। আত্মবিশ্বাস মানে ভয় থাকবে, সন্দেহও থাকবে। তবুও আপনি থেমে থাকবেন না। কারণ আপনি জানেন প্রতিটি পদক্ষেপ আপনাকে আরো শক্তিশালী করবে। এই অংশের মূল শিক্ষা। আত্মবিশ্বাস কাজের আগে নয় কাজের মাধ্যমে তৈরি হয়। ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করা আত্মবিশ্বাস গড়ে তোলে। নিজেকে অন্যের
22:37
Speaker A
সঙ্গে নয় গতকালের নিজের সঙ্গে তুলনা করুন। ব্যর্থতা আপনার পরিচয় নয়। এটি শেখার একটি অংশ। যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখতে শেখে ওভারথিংকিং ধীরে ধীরে তার উপর নিজের ক্ষমতা হারাতে শুরু করে। অ্যাকশন বনাম ওভারথিংকিং। কেন কাজই সবচেয়ে বড় ওষুধ? একটি প্রশ্ন দিয়ে শুরু
22:57
Speaker A
করা যাক। আপনার জীবনে এমন কতগুলো কাজ আছে যেগুলো আপনি অনেকদিন ধরে করতে চাইছেন। হয়তো একটি বই লেখা। হয়তো একটি ইউটিউব চ্যানেল শুরু করা। হয়তো নতুন একটি দক্ষতা শেখা। হয়তো কাউকে নিজের মনের কথা বলা। কিন্তু প্রতিবারই আপনি নিজেকে বলেন আগামী
23:14
Speaker A
সপ্তাহ থেকে শুরু করব। আরেকটু প্রস্তুতি নেই। এখনো সময় ঠিক হয়নি। শুনতে খুব যুক্তিসঙ্গত লাগে। কিন্তু বইটি আমাদের একটি কঠিন সত্যের সামনে দাঁড় করায়। অনেক সময় আমরা প্রস্তুতির অভাবে নয়, অতিরিক্ত চিন্তার কারণে থেমে থাকি। ওভারথিংকিং এর সবচেয়ে বড় ক্ষতি হলো, এটি আমাদের এমন
23:33
Speaker A
একটি অনুভূতি দেয় যা আমরা কিছু করছি। আমরা পরিকল্পনা করছি, বিশ্লেষণ করছি। সব সম্ভাবনা যাচাই করছি। কিন্তু বাস্তবে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি চিন্তা আমাদের ব্যস্ত রাখে। কিন্তু কাজই আমাদের এগিয়ে নিয়ে যায়। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারা খুব জরুরি। ধরুন আপনি
23:54
Speaker A
সাতার শিখতে চান। আপনি সাতারের উপর 10টি বই পড়লেন। শত শত ভিডিও দেখলেন। পানির বৈজ্ঞানিক ব্যাখ্যাও শিখে ফেললেন। কিন্তু যদি কখনো পানিতেই নামেন তাহলে কি আপনি সাতার শিখতে পারবেন? অবশ্যই না। জীবনের অনেক ক্ষেত্রেও ঠিক এমনই। কিছু বিষয় শুধু ভাবার মাধ্যমে শেখা যায় না। সেগুলো শেখা
24:15
Speaker A
যায় কাজ করার মাধ্যমে। বইটি বলছে মানুষ প্রায় ব্যর্থতার ভয়ে কাজ শুরু করে না। কিন্তু একটি বিষয় আমরা ভুলে যাই। কাজ না করাও একটি সিদ্ধান্ত। আর সেই সিদ্ধান্তেরও একটি মূল্য আছে। আপনি যদি আজ শুরু না করেন তাহলে এক বছর পরও হয়তো আপনি একই জায়গায়
24:32
Speaker A
থাকবেন। তখন আফসোস হবে। ইস যদি সেদিন শুরু করতাম। অর্থাৎ ব্যর্থতার ভয়ে যে কাজটি এড়িয়ে গেলেন সেটি পরে আরো বড় অনুশোচনার কারণ হয়ে দাঁড়ালো। আরেকটি বড় সমস্যা হলো আমরা প্রায় বড় পরিবর্তনে অপেক্ষা করি। ভাবি একদিন আমি পুরোপুরি বদলে যাব।
24:52
Speaker A
একদিন আমি খুব মোটিভেটেড অনুভব করব। একদিন সবকিছু সহজ লাগবে। কিন্তু বাস্তবতা হলো মোটিভেশন আসে এবং চলে যায়। যে জিনিসটি স্থায়ী হতে পারে সেটি হলো অভ্যাস। তাই বইটির মূল বার্তাগুলোর একটি হলো বড় লক্ষ্য নিয়ে বসে থাকার চেয়ে ছোট একটি
25:11
Speaker A
কাজ দিয়ে শুরু করুন। যদি 100 পৃষ্ঠা পড়তে না পারেন পাঁচ পৃষ্ঠা পড়ুন। যদি এক ঘন্টা ব্যায়াম করতে না পারেন 10 মিনিট হাঁটুন। যদি পুরো বই লিখতে না পারেন শুধু একটি অনুচ্ছেদ দিয়ে শুরু করুন। এই ছোট পদক্ষেপগুলোই একদিন বড় পরিবর্তনের ভিত্তি
25:29
Speaker A
হয়ে ওঠে। ওভারথিংকিং সবসময় আপনাকে ভবিষ্যতে কথা ভাবায়।অশন অ্যাকশন আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। আপনি যখন কাজ শুরু করেন তখন আপনার মন আর কল্পনার মধ্যে আটকে থাকে না। সে বাস্তবতার সঙ্গে কাজ করতে শুরু করে। আর বাস্তবতা প্রায়ই আমাদের ভয়ের চেয়ে অনেক সহজ হয়। একটি
25:50
Speaker A
সুন্দর কথা আছে। আপনি পুরো সিঁড়িটা দেখতে না পেলেও প্রথম ধাপটি নিতে পারেন। জীবনও ঠিক তেমন। সব উত্তর জানা লাগবে না। সব পরিকল্পনা নিখুত হওয়া লাগবে না। শুধু প্রথম পদক্ষেপটি নেওয়া দরকার। কারণ চলতে শুরু করলে পরের পথ ধীরে ধীরে স্পষ্ট হয়ে
26:09
Speaker A
যায়। বইটি আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কাজ করলে দুটি ফলের একটি হবেই। হয় আপনি সফল হবেন নয়তো আপনি শিখবেন। কিন্তু যদি কিছুই না করেন তাহলে না সফল হবেন না শিখবেন। শুধু একই জায়গায় আটকে থাকবেন। এই অংশের মূল শিক্ষা।
26:28
Speaker A
অতিরিক্ত চিন্তা কখনোই কাজের বিকল্প নয়। নিখুত মুহূর্তের অপেক্ষা না করে ছোট একটি পদক্ষেপ দিয়ে শুরু করুন। মোটিভেশনের চেয়ে অভ্যাস অনেক বেশি শক্তিশালী। কাজ করলে হয় সফলতা আসে। নয়তো শিক্ষা আসে। ওভারথিংকিং এর সবচেয়ে কার্যকর প্রতিষেধক হলো অ্যাকশন। শান্ত মন তৈরির ব্যবহারিক
26:50
Speaker A
অভ্যাস। কিভাবে ধীরে ধীরে ওভারথিংকিং এর উপর নিয়ন্ত্রণ ফিরে পাবেন। এখন পর্যন্ত আমরা জেনেছি ওভারথিংকিং কেন হয়? কিভাবে এটি আমাদের আটকে রাখে? আর কেন কাজই এর সবচেয়ে কার্যকর প্রতিষেধক। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো বাস্তব জীবনে আমরা কি করতে পারি? কিভাবে
27:11
Speaker A
প্রতিদিনে জীবনে এমন কিছু অভ্যাস গড়ে তুলবো যা ধীরে ধীরে আমাদের মনকে শান্ত করবে। বইটি কোন জাদুকরী সমাধানের প্রতিশ্রুতি দেয় না। বরং এটি মনে করিয়ে দেয় মনকে শান্ত করা একটি অভ্যাস কোন একদিনে ঘটে যাওয়া অলৌকিক পরিবর্তন নয়। নিজের চিন্তাকে সত্য নয়। পর্যবেক্ষণের
27:32
Speaker A
বিষয় হিসেবে দেখুন। আমরা প্রায়ই ভাবি যা ভাবছি সেটাই সত্য। কিন্তু বাস্তবতা হলো আমাদের মাথায় প্রতিদিন অসংখ্য চিন্তা আসে। সবগুলোই সত্য নয়। সবগুলো গুরুত্বপূর্ণও নয়। এটি নেতিবাচক চিন্তা মাথায় আসতেই পারে আমি পারবো না। কিন্তু সঙ্গে সঙ্গে সেটিকে সত্য ধরে নেওয়ার
27:53
Speaker A
দরকার নেই। বরং নিজেকে প্রশ্ন করুন। এটি কি সত্যিই একটি বাস্তব তথ্য নাকি এটি শুধু আমার মনের একটি অনুমান। এই ছোট্ট প্রশ্নই অনেক সময় ওভারথিংকিং এর গতি কমিয়ে দেয়। সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন। ওভারথিকিং এর একটি বড় কারণ হলো আমরা এমন বিষয় নিয়েও চিন্তা
28:14
Speaker A
করি যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। মানুষ কি ভাববে আগামীকাল কি হবে? ভাগ্যে কি আছে? এসবের উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই। কিন্তু আমরা কি বলবো? আজ কি কাজ করব?
28:28
Speaker A
কিভাবে প্রতিক্রিয়া জানাবো? এসব পুরোপুরি আমাদের হাতে। যেদিন আপনি নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয় ছেড়ে নিজের কাজের দিকে মন দেবেন সেদিন থেকেই মানসিক চাপ কমতে শুরু করবে। বর্তমান মুহূর্তে ফিরে আসার অভ্যাস করুন। ওভারথিংকিং সবসময় আপনাকে অতীত বা ভবিষ্যতে নিয়ে যায়। তাই নিজেকে
28:49
Speaker A
বারবার বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনার চেষ্টা করুন। যখন হাঁটছেন হাঁটার অনুভূতিতে মন দিন। যখন বই পড়ছেন শুধু বই পড়ুন। যখন প্রিয় মানুষের সঙ্গে কথা বলছেন ফোনের স্ক্রিন নয় তাদের কথায় মন দিন। জীবনকে অনুভব করার এই ছোট ছোট মুহূর্তগুলোই মনকে স্থির করে। নিজের সঙ্গে
29:10
Speaker A
কথা বলার ভাষা বদলান। আমরা অন্য কাউকে যেভাবে উৎসাহ দিই নিজেদের সঙ্গে প্রায়ই সেভাবে কথা বলি না। একটি ভুল হলেই বলি আমি কিছুই পারি না। আমি সবসময় ব্যর্থ। কিন্তু যদি আপনার কোন বন্ধু একই ভুল করতো আপনি কি তাকে এভাবে বলতেন? সম্ভবত না। তাহলে
29:30
Speaker A
নিজেকেও সেই একই সহানুভূতি দিন। কঠোর সমালোচনার চেয়ে সৎ কিন্তু দয়ালু আত্মকথন অনেক বেশি শক্তিশালী। ছোট ছোট জয়কে গুরুত্ব দিন। আমরা সবসময় বড় সাফল্যের অপেক্ষায় থাকি। কিন্তু জীবন বদলে যায় ছোট ছোট জয়ের মাধ্যমে। আজ 10 মিনিট পড়েছেন এটাও একটি জয়। আজ ভয়ের মধ্যেও
29:53
Speaker A
একটি গুরুত্বপূর্ণ ফোন করেছেন। এটাও একটি জয়। আজ গতকালের চেয়ে একটু কম ওভারথিংক করেছেন। এটিও একটি অগ্রগতি। এই ছোট অর্জনগুলোই ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস গড়ে তোলে। বিশ্রামকে অলসতা মনে করবেন না। অনেক মানুষ মনে করেন সবসময় ব্যস্ত থাকায় সফলতার চিহ্ন। কিন্তু ক্লান্ত মন কখনো
30:16
Speaker A
পরিষ্কারভাবে ভাবতে পারে না। পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো প্রকৃতির মাঝে কিছুক্ষণ থাকা। এসব কোন বিলাসিতা নয়। এসব মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। যখন মন বিশ্রাম পায় তখন অপ্রয়োজনীয় চিন্তার শব্দও ধীরে ধীরে কমে আসে। অগ্রগতিকে নিখুঁততার চেয়ে বেশি মূল্য
30:39
Speaker A
দিন। এটি সম্ভবত পুরো বইটির অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। নিজেকে প্রতিদিন নিখুঁত হতে বাধ্য করবেন না। বরং প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করুন। মাত্র এক শতাংশ উন্নতিও দীর্ঘ সময়ে বিশাল পরিবর্তন এনে দিতে পারে। কারণ জীবন একদিনে বদলায় না। জীবন বদলায় প্রতিদিনের ছোট ছোট
31:01
Speaker A
সিদ্ধান্তে। এই অংশের মূল শিক্ষা। প্রতিটি চিন্তাকে সত্য বলে বিশ্বাস করবেন না। যা নিয়ন্ত্রণ করতে পারেন সেখানে শক্তি ব্যয় করুন। বর্তমান মুহূর্তে বাঁচার অভ্যাস করুন। নিজের সঙ্গে সম্মান ও সহানুভূতির ভাষায় কথা বলুন। ছোট অগ্রগতিকে উদযাপন করুন। বিশ্রাম এবং মানসিক যত্নকে গুরুত্ব দিন। নিখুত হওয়ার
31:26
Speaker A
চেয়ে প্রতিদিন একটু এগিয়ে যাওয়াই আসল সাফল্য। শেষ কথা ওভারথিংকিং থেকে মুক্তি নয়। চিন্তার সঙ্গে নতুন সম্পর্ক। এখন একটি প্রশ্ন দিয়ে শেষ করা যাক। যদি আজ থেকে আপনার জীবনে কোন ভয় না থাকতো তাহলে আপনি প্রথম কোন কাজটি করতেন? এক মুহূর্ত
31:45
Speaker A
ভেবে দেখুন। হয়তো আপনি নিজের স্বপ্নের কাজ শুরু করতেন। হয়তো এমন কাউকে ক্ষমা করে দিতেন যার জন্য এতদিন মনে কষ্ট জমে আছে। হয়তো নিজের প্রতিভাকে পৃথিবীর সামনে তুলে ধরতেন অথবা শুধু একটু শান্তিতে বাঁচতে চাইতেন। কিন্তু এতদিন আপনাকে কে থামিয়ে
32:03
Speaker A
রেখেছিল? পরিস্থিতি? মানুষ নাকি আপনার নিজের মন? এই পুরো যাত্রায় আমরা একটি বিষয় বারবার দেখেছি। ওভারথিংকিং কোন শত্রু নয়। এটি আমাদের মনের একটি অভ্যাস। আর যেহেতু এটি একটি অভ্যাস তাই এটিকে ধীরে ধীরে বদলানো সম্ভব। অনেকেই মনে করেন ওভারথিংকিং থেকে মুক্তি মানে মাথায় আর কোন চিন্তা
32:25
Speaker A
আসবে না। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। কারণ মানুষের মন চিন্তা করবেই? আসল প্রশ্ন হলো আপনি কি আপনার চিন্তার নিয়ন্ত্রণে থাকবেন? নাকি আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করবে? এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বইটির মূল শিক্ষা আমাদের একটি গভীর সত্যের সামনে দাঁড় করায়। জীবনে নিশ্চিত কিছু
32:47
Speaker A
খুব কমই আছে। আপনি কখনোই ভবিষ্যতের প্রতিটি ঘটনা নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি কখনোই সবার মন জয় করতে পারবেন না। কখনোই এমন একটি জীবন পাবেন না যেখানে কোন ভুল হবে না। কিন্তু আপনি একটি বিষয় অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারেন। আজ আপনি কি
33:04
Speaker A
সিদ্ধান্ত নেবেন? আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? আপনি নিজের সঙ্গে কেমন আচরণ করবেন? একবার ভাবুন আপনি যদি প্রতিদিন মাত্র একটি ছোট কাজও করেন এক পৃষ্ঠা বই পড়েন 10 মিনিট হাঁটেন একটি নতুন দক্ষতা শেখেন একটি অসমাপ্ত কাজ শেষ করেন অপ্রয়োজনীয় ভয়কে
33:25
Speaker A
চ্যালেঞ্জ করেন তাহলে এক বছর পরে আপনি আজকের মানুষটি থাকবেন না বড় পরিবর্তন কখনো একদিনে আসে না এটি আসে ছোট ছোট সিদ্ধান্তের ধারাবাহিকতায় ওভারথিংকিং আপনাকে সবসময় একটি মিথ্যা প্রতিশ্রুতি দেয় সে বলে আরেকটু ভাবো তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা
33:45
Speaker A
হলো অতিরিক্ত চিন্তা খুব কমই সমস্যা সমাধান করে। বরং এটি আমাদের শক্তি সময় এবং মানসিক শখ শান্তি কেড়ে নেয়। অন্যদিকে ছোট একটি পদক্ষেপ প্রায় এমন পরিবর্তন এনে দেয় যা শতচিন্তাও আনতে পারে না। বইটির সবচেয়ে শক্তিশালী বার্তাগুলোর একটি হতে পারে এই কথাটি। আপনি আপনার
34:05
Speaker A
চিন্তা নন। আপনার মাথায় কোন ভয় এসেছে বলেই আপনি ভীতু নন। কোন সন্দেহ এসেছে বলেই আপনি অযোগ্য নন। কোন ব্যর্থতা এসেছে বলেই আপনি ব্যর্থ মানুষ নন। চিন্তা আসে চিন্তা যায়। কিন্তু আপনি সেই মানুষ যিনি সিদ্ধান্ত নেন কোন চিন্তাকে গুরুত্ব দেবেন
34:24
Speaker A
আর কোনটিকে যেতে দেবেন। শেষ পর্যন্ত শান্ত জীবন মানে এমন জীবন নয় যেখানে কোন সমস্যা নেই। শান্ত জীবন হলো এমন জীবন যেখানে সমস্যা থাকলেও আপনার মন প্রতিটি সমস্যাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে না। যেখানে ভয় থাকলেও আপনি সামনে এগিয়ে যান। যেখানে ভুল
34:45
Speaker A
হলেও আপনি নিজেকে ঘৃণা না করে শিখতে থাকেন এবং যেখানে ভবিষ্যতের অনিশ্চয়তা আপনার আজকের আনন্দকে চুরি করতে পারে না। পুরো বইটির সারমর্ম এক বাক্যে। আপনি যত কম নিজের কল্পিত ভয়ের কাছে আত্মসমর্পণ করবেন আর যত বেশি সচেতনভাবে কাজ করবেন ততই
35:04
Speaker A
ওভারথিংকিং এর শিকল দুর্বল হতে থাকবে। আজকের এই ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটি ছোট চ্যালেঞ্জ দিতে চাই। আজই এমন একটি কাজ করুন যেটি আপনি অনেকদিন ধরে শুধু ভেবে যাচ্ছেন ছোট হোক অসম্পূর্ণ হোক কিন্তু শুরু করুন| কারণ অনেক সময় জীবনের
35:23
Speaker A
সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় মাত্র একটি ছোট সাহসী পদক্ষেপ থেকে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরো বইভিত্তিক গভীর বিশ্লেষণ পেতে গল্পের আয়না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন জীবন বদলায় না যখন
35:43
Speaker A
আমরা শুধু ভাবি। জীবন বদলাতে শুরু করে যখন আমরা কাজ করি। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী বইয়ের আয়নায়। আল্লাহ হাফেজ।
Topics:ওভারথিংকিংচিন্তাআত্মবিশ্বাসভয়সেলফ ডাউটপারফেকশনিজমমানসিক শান্তিনিখুত সিদ্ধান্তঅনিশ্চয়তামস্তিষ্ক

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →