নিজেকে পরিবর্তন করার উপায়। NOMAN ALI KHAN | নোমান আলী খান | বাংলা ডাবিং | New Bangla lecture

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
আমাদেরকে সময়ের প্রতি গুরুত্ব দেয়ার কথা বলা হয়েছে, যা প্রতি মুহূর্তেই আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। মুফাসসিরদের বিভিন্ন মন্তব্যের সূক্ষ্ম ব্যবহার বা ব্যাকরণগত পর্যালোচনা আমাদের কাছে কিছুটা কঠিন লাগতে পারে।
00:12
Speaker A
কিন্তু আসুন আমরা ভেবে দেখি, এটা কিভাবে আমাদের কাজে লাগতে পারে।
00:16
Speaker A
আমাদের দিনে ২৪ ঘণ্টা সময় আছে, এর মধ্যে কয় ঘণ্টা আমরা ঘুমিয়ে কাটাই? কয় ঘণ্টা আমরা কাজ করি?
00:22
Speaker A
কয় ঘণ্টা আমরা দুনিয়ায় সঞ্চয়ের কাজে ব্যবহার করি? হয়তো দুনিয়ার বিল পরিশোধ করার কাজে। কিন্তু কয় ঘণ্টা আমরা আখিরাতের বিল পরিশোধ করার কাজে ব্যবহার করি?
00:29
Speaker A
কয় ঘণ্টা আমরা আল্লাহর হিসাব-নিকাশের সামনে দাঁড়ানোর জন্য নিজেদের প্রস্তুত করি? এখানে বাৎসরিক একটা হিসাব আপনাকে দিতে হবে।
00:36
Speaker A
কিন্তু আসল হিসাব সামনে আসছে, যেখানে আমাদের প্রত্যেকটি কাজের হিসাব আমাদের দিতে হবে।
00:41
Speaker A
আমি এটা সবসময় বলে থাকি।
00:43
Speaker A
এই সূরা আসর শব্দটির ব্যবহারের তাৎপর্য হলো, এখানে একটা দিনের অংশ বোঝানো হয়েছে। আল্লাহ আমাদেরকে আমাদের পুরো জীবনকে তুলে ধরেছেন।
00:51
Speaker A
যদিও এটা কেবলমাত্র একটা দিন, মাত্র একদিন।
00:55
Speaker A
আপনি যদি একদিনের জন্য আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি আপনার জীবনকেই পরিবর্তন করলেন।
01:00
Speaker A
কারণ অনেকেই জানেন, অনেক এখানে ফুলটাইম চাকরি করেন, অনেকে ফুলটাইম ছাত্র, অনেকে সবসময় বাসায় থাকেন।
01:08
Speaker A
এই দিনগুলো প্রায় একই রকম হয়ে থাকে।
01:12
Speaker A
একই কাজ, একই রুটিন, একই কাজ বারবার করতে হয়।
01:17
Speaker A
তাহলে আপনি যদি আপনার দিনের একটা অংশকে পরিবর্তন করতে পারেন,
01:23
Speaker A
আপনি আসলে আপনার জীবনের একটা অংশকে পরিবর্তন করলেন।
01:28
Speaker A
আপনি আপনার জীবনের অংশই পরিবর্তন করলেন।
01:32
Speaker A
আর এই পরিবর্তন করার সময়টা চলে যাচ্ছে।
01:36
Speaker A
আমি আপনাদের একটা পরামর্শ দিব।
01:38
Speaker A
এটা তাফসীর নয়, বরং আমার নিজের পরামর্শ।
01:42
Speaker A
তা হলো, রমজানে আমরা আমাদের পরিবর্তন করি।
01:45
Speaker A
আমরা পরিবর্তন করি।
01:47
Speaker A
আমরা ঈদের সময় বিভিন্ন পরিবর্তন আনি।
01:50
Speaker A
আমরা বিশেষ কোন অনুষ্ঠানে আমরা আমাদের নিত্যকার রুটিনের পরিবর্তন আনি।
01:57
Speaker A
হয়তো পরিবারের কোন সদস্যদের মৃত্যুতে, হয়তো সন্তান জন্মের উপলক্ষে।
02:02
Speaker A
ইত্যাদি কারণে আমরা এই পরিবর্তনগুলো আনি।
02:05
Speaker A
এরপরে আমরা আবার আমাদের রুটিনে ফিরে যাই, কারণ আমাদের কোন তাড়াহুড়া কাজ করে না।
02:10
Speaker A
আপনি দেখবেন, আপনি কখনো বলবেন না, আমি আগে ঠিক ৯টায় কাজে যেতাম।
02:15
Speaker A
আমি এভাবে কিছুদিন গিয়েছি।
02:18
Speaker A
কিন্তু এখন আমি কিছুটা অলস হয়ে পড়েছি।
02:21
Speaker A
এখন আমি ১০টায় বা ১১টায় যাই।
02:24
Speaker A
আপনি এমন বলবেন না।
02:26
Speaker A
কারণ আপনি জানেন যে আপনি তাহলে বরখাস্ত হবেন।
02:30
Speaker A
আপনি জানেন যে আপনাকে সেখানে সময়মতো থাকতেই হবে।
02:34
Speaker A
আসলে আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন, যেখানে আপনাকে সময়মতো থাকতেই হবে।
02:39
Speaker A
আপনার প্রতিদিন সেখানে সময়মতো উপস্থিত হওয়া ছাড়া কোন উপায় নেই।
02:44
Speaker A
এছাড়া আপনার কোন পথ নেই।
02:46
Speaker A
এভাবে ভাবার কারণে আপনার ধারাবাহিকতা ধরে রাখা সহজ হয়েছে।
02:51
Speaker A
এখন আর এটা তেমন কোন কঠিন বিষয় নয়।
02:54
Speaker A
আপনাকে এটা করতেই হবে।
02:56
Speaker A
এই নিয়ে দুইবার ভাবার প্রয়োজনও নেই।
02:59
Speaker A
কেউ আপনাকে হয়তো বললো, ভাই।
03:02
Speaker A
তুমি এটা কিভাবে পারো?
03:04
Speaker A
আমাকে এটা করতেই হবে।
03:06
Speaker A
কিভাবে পারি জানি না।
03:07
Speaker A
আমাকে শুধু এটা এভাবেই করতে হয়।
03:10
Speaker A
আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি, যেভাবে আমরা বিশ্বাস করি যে আমরা যদি সময়মতো উপস্থিত হতে না পারি, তাহলে আমরা চাকরি হারাবো।
03:17
Speaker A
আমরা যদি সত্যি সত্যি বিশ্বাস করি, আমরা একটা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি।
03:21
Speaker A
আর এখানে এমন কিছু আচরণ আছে যা আমাদের মধ্যে আনতে হবে।
03:27
Speaker A
যেমন নামাজে নিয়মিত হওয়া।
03:30
Speaker A
উদাহরণস্বরূপ খারাপ কাজ থেকে বিরত থাকা।
03:33
Speaker A
যদি আমরা সত্যিই বিশ্বাস করি যে আমাদের আচরণের পরিবর্তন না হয়, তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাবো।
03:40
Speaker A
যেভাবে আমরা চাকরি হারাই।
03:42
Speaker A
আপনি দেখবেন, কোন ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানুষ দেরি করে না।
03:47
Speaker A
সেখানে মানুষ দুই ঘণ্টা আগে গিয়ে বসে থাকে।
03:50
Speaker A
তারা হয়তো আগের রাত থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকে।
03:55
Speaker A
কারণ হয়তো সেখানে ভোরে ৬টায় যেতে হবে।
03:59
Speaker A
তাই হয়তো সে রাতে ঘুমাবেও না।
04:01
Speaker A
সে আগে আগে যাবে।
04:03
Speaker A
কারণ সে নিজেকে জানে, সে যদি দেরি করে, তাহলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে।
04:08
Speaker A
আমরা যদি সত্যিকার অর্থে বিশ্বাস করি যে এমন আচরণ আমাদেরকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে,
04:15
Speaker A
তাহলে একটা দিন পরিবর্তন করা আসলে পুরো জীবনকে পরিবর্তন করাই খুব সহজ হয়ে যায়।
04:21
Speaker A
কিন্তু কখন এটা সহজ হয়?
04:24
Speaker A
যখন সেখানে বিশ্বাস থাকে।
04:26
Speaker A
এজন্যই যখন আল্লাহ খুসুর নিয়ে বলছেন, সর্বপ্রথম কোন ব্যতিক্রম নিয়ে তিনি বলছেন?
04:31
Speaker A
কারা? যারা বিশ্বাস করে।
04:33
Speaker A
এটা কিন্তু সাধারণভাবে বলা নয়।
04:36
Speaker A
আচ্ছা যারা বিশ্বাস করলো তারা বেঁচে গেল।
04:39
Speaker A
না।
04:40
Speaker A
আমরা এখানে এমন সাধারণ বিশ্বাসের কথা বলছি না।
04:44
Speaker A
এটা হচ্ছে সত্যিকার গভীর আস্থা।
04:47
Speaker A
আমি যা করছি তা সরাসরি আমার সফলতার সাথে যুক্ত।
04:52
Speaker A
সরাসরি আমার ব্যর্থতার সাথে যুক্ত।
04:56
Speaker A
তার চেয়ে ভালো আমি আমাকে পরিবর্তন করি।
04:59
Speaker A
তার চেয়ে ভালো আমি তাই করি যা আমার করা উচিত।
05:03
Speaker A
এটা শুধুমাত্র আসর শব্দে এমন বোধ আসা উচিত।
05:06
Speaker A
এটা যেভাবে চিপে বের করে দেয়, নিঃশেষ করে দেয়।
05:10
Speaker A
আর আমার এত সময় নেই।
05:12
Speaker A
এখানে যারা ছাত্র আছেন, আপনারা হয়তো কোন অ্যাসাইনমেন্ট আছে।
05:16
Speaker A
আর আপনি সেটা ভুলে গিয়েছেন।
05:19
Speaker A
আর সময় চলে যাচ্ছে।
05:21
Speaker A
একজন ছাত্রের মধ্যে তখন যে ধরনের তাড়াহুড়া দেখা যায়।
05:27
Speaker A
ফাইনাল পরীক্ষার আগে যে ধরনের ব্যস্ততা দেখা যায়।
05:31
Speaker A
ট্যাক্সের সময় একজন একাউন্টেন্টের মধ্যে যে ধরনের ব্যস্ততা দেখা যায়।
05:37
Speaker A
যে ব্যস্ততা আপনি দেখবেন, উদাহরণস্বরূপ আপনি যদি কাজে দেরি করেন।
05:41
Speaker A
আপনি বাসায় যে ধরনের আচরণ করবেন, আপনার আচরণ পুরো পাল্টে যাবে।
05:46
Speaker A
আপনি কোনভাবেই দেরি করতে চাইবেন না।
05:49
Speaker A
আপনি সবার সাথে এমন আচরণ করবেন যেন কাউকেও আপনি পাত্তা দেন না।
05:54
Speaker A
আপনি সকালের খাবার কিছুরই তোয়াক্কা করছেন না।
05:57
Speaker A
আপনি চলে যান।
05:58
Speaker A
কারণ আপনার ব্যস্ততা আছে।
06:00
Speaker A
আপনি জানেন যে আপনি যদি না যান, তাহলে আপনি সমস্যায় পড়বেন।
06:04
Speaker A
আপনি পুরোপুরি জানেন।
06:06
Speaker A
আমাদেরকে এই আস্থা নিজের দ্বীনের ব্যাপারেও আনতে হবে।
06:10
Speaker A
আপনার বস যদি আপনাকে বলে, আমি কসম করে বলছি, তোমার সমস্যা হবে।
06:15
Speaker A
যদি আপনার বস এটা বলে?
06:17
Speaker A
সে যদি বলে আমি কসম করছি।
06:20
Speaker A
সে হয়তো অফিসে আসলো।
06:22
Speaker A
সে আপনাকে নির্দিষ্ট করে বললো না।
06:24
Speaker A
সে বললো, প্রত্যেক কর্মচারীর বিশাল ক্ষতি হবে, আমি কসম করছি।
06:30
Speaker A
তোমাদের প্রত্যেকেরই ক্ষতি হবে।
06:32
Speaker A
এবার অনেক বড় লোকসান হবে।
06:34
Speaker A
আপনি কি মনে করেন?
06:35
Speaker A
সে যখন চলে যাবে।
06:38
Speaker A
আপনাদের মধ্যে কি কেউ বলবে?
06:41
Speaker A
হ্যাঁ, আমার কিছু হবে না।
06:43
Speaker A
আমি ঠিক আছি।
06:45
Speaker A
না।
06:47
Speaker A
সে নির্দিষ্ট করে কিছু বলেনি।
06:51
Speaker A
সে বলেনি কিছু কর্মচারীর ক্ষতি হবে।
06:54
Speaker A
সে বলেনি ওই যে তার ক্ষতি হবে।
06:57
Speaker A
তিনি বলেছেন প্রত্যেকেরই ক্ষতি হবে।
06:59
Speaker A
আপনাদের সবার ক্ষতি হবে।
07:01
Speaker A
আর আপনারা অচিরেই লক্ষ্য করবেন যে সময় চলে যাচ্ছে।
07:06
Speaker A
ক্ষতির সময় এগিয়ে আসছে।
07:08
Speaker A
আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন যে আপনারা কতটা ক্ষতির মধ্যে আছেন।
07:13
Speaker A
এখন যখন আপনি এটা শুনবেন।
07:16
Speaker A
এই দুনিয়ায় আপনার জন্য একটা ব্যস্ততা কাজ করবে।
07:20
Speaker A
আপনার মনে হবে।
07:22
Speaker A
ও আল্লাহ।
07:23
Speaker A
আমার এখন কি করা উচিত?
07:25
Speaker A
তিনি কি করতে চান?
07:27
Speaker A
তিনি কেন রেগে আছেন?
07:29
Speaker A
এমন কিছু কি আছে যা আমরা করছি না?
07:31
Speaker A
এখন চিন্তা করুন, যখন আপনার একটা চাকরি থাকে।
07:35
Speaker A
বলে রাখি আমি আপনাদের এই উদাহরণগুলো দিচ্ছি যাতে আপনারা এই সূরাটি আরো ভালোভাবে বুঝতে পারেন ইনশাআল্লাহ।
07:42
Speaker A
মুসলিম জীবনে এটা একটা গুরুত্ববহ সূরা।
07:46
Speaker A
এটা একজন মুসলিমের জন্য এমন একটা উপহার যা আল্লাহ মাত্র তিনটা আয়াতের মাধ্যমে দিয়েছেন।
07:53
Speaker A
যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে।
07:56
Speaker A
তিনি আমাদেরকে পুরো কোরআন মুখস্ত করতে বলেননি।
08:00
Speaker A
শুধু সূরা আসরটা মনে রাখবেন।
08:02
Speaker A
সুবহানাল্লাহ।
08:03
Speaker A
দেখবেন এটা কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করে দেয়।
08:07
Speaker A
এখন চিন্তা করুন, আপনি একটা চাকরি পেলেন।
08:11
Speaker A
আপনার বস আপনাকে বললো তোমার কাজ চারটি।
08:14
Speaker A
প্রতিদিন আপনার কয়টি কাজ আছে?
08:16
Speaker A
চারটি।
08:18
Speaker A
মাঝেমধ্যে আপনার বস আপনাকে এমন কাজ দিবে যে আপনি খুব সহজেই পারবেন।
08:22
Speaker A
আবার মাঝেমধ্যে আপনার এমন কাজ থাকবে যা আপনার করতে ভালো লাগবে না।
08:26
Speaker A
কিন্তু যেহেতু আপনি এই চাকরিটি করছেন, আপনার কয়টি কাজ করতে হবে? সবগুলোই।
08:32
Speaker A
আপনার হয়তো দুইটি করতে ভালো লাগে, কিন্তু আপনাকে চারটিই করতে হবে।
08:37
Speaker A
দুইটি আপনার ভালো লাগে, দুইটি আপনার ভালো লাগে না।
08:40
Speaker A
কিন্তু চারটি কাজই আপনি করেন।
08:42
Speaker A
এখন যদি কেউ মনে করে, বা আমি যদি মনে করি, আমি শুধু দুইটি কাজ করবো।
08:48
Speaker A
কারণ আমি এই দুইটি খুবই ভালো পারি।
08:51
Speaker A
আমি বাকি দুইটি নিয়ে চিন্তা করবো না।
08:53
Speaker A
আমি এমনকি এগুলো ছুঁয়েও দেখবো না।
08:55
Speaker A
বস যখন দেখবে, আমি এই দুইটি কতটা ভালোভাবে করেছি।
09:00
Speaker A
সে কি বাকি দুইটির কথা ভুলে যাবে?
09:02
Speaker A
এগুলো নিয়ে কোন সমস্যা হবে না?
09:04
Speaker A
তাহলে আপনি বাকি দুইটি কাজ করলেন না।
09:06
Speaker A
আপনার বস এক সপ্তাহ পর আসলো।
09:09
Speaker A
কতদূর করেছো?
09:11
Speaker A
কাজের অগ্রগতি কি?
09:12
Speaker A
আমি প্রথম কাজ দুটি শতভাগ করেছি।
09:16
Speaker A
ও আচ্ছা।
09:17
Speaker A
বাকি দুইটির কি অবস্থা?
09:19
Speaker A
আসলে আমি এই দুইটি করবো না।
09:21
Speaker A
কিন্তু দেখুন আমি এই প্রথম দুইটি কত ভালোভাবে করেছি।
09:24
Speaker A
এই লোকের কি অবস্থা হবে?
09:26
Speaker A
আপনাদের কি মনে হয়?
09:27
Speaker A
সে কি তার চাকরিটা ধরে রাখতে পারবে?
09:30
Speaker A
আপনি যদি সম্পূর্ণভাবে সেগুলো নাও করেন।
09:33
Speaker A
আপনাকে যে চারটি কাজ দেয়া হয়েছে।
09:37
Speaker A
সে চারটি কাজ আপনাকে করতেই হবে।
09:40
Speaker A
আপনি হয়তো শতভাগ করতে পারেননি, কিন্তু আপনাকে প্রত্যেকটির অন্তত ৭০ ভাগ কাজ হলেও করতে হবে।
09:45
Speaker A
এটা কোন একটা কাজের ১০০% করার চেয়েও ভালো।
09:49
Speaker A
বুঝতে পারছেন?
09:51
Speaker A
তাহলে যখন আল্লাহ চারটি কাজের কথা বলছেন।
09:54
Speaker A
ইল্লাল্লাজিনা আমানু, ওয়া আমিলুস সালিহাত, ওয়া তাওয়াসাও বিল হাক্ক, ওয়া তাওয়াসাও বিস সবর।
10:02
Speaker A
তখন আমরা বলি, ঈমান।
10:05
Speaker A
হুম, আমাদের ঈমান নিয়ে কাজ করতে হবে।
10:07
Speaker A
কিছু ভালো কাজ।
10:10
Speaker A
আর, আর বাকিগুলো?
10:13
Speaker A
ওগুলো তো আলেমদের জন্য।
10:15
Speaker A
ওগুলো শায়েখদের কাজ।
10:17
Speaker A
ওগুলো দায়ীদের কাজ।
10:18
Speaker A
ওগুলো অন্যরা করবে।
10:20
Speaker A
এগুলো আমার কাজ নয়।
10:21
Speaker A
তাহলে আপনি এখানে কি করছেন? আল্লাহ বলেন এই চারটি কাজ যারা করবে না।
10:26
Speaker A
তাদের প্রত্যেকেই বিশাল ক্ষতির মধ্যে আছে।
10:30
Speaker A
কিন্তু আপনি শুধু দুইটা করছেন।
10:33
Speaker A
বা একটা।
10:34
Speaker A
বা তিনটা।
10:35
Speaker A
ব্যাপারটা এমনই।
10:36
Speaker A
আপনি এর মধ্য থেকে বাছাই করছেন যা আপনাকে ক্ষতির মধ্যে নিয়ে যাবে।
10:40
Speaker A
এর কোন ফলাফল পাবেন না।
10:42
Speaker A
এই সূরার মাধ্যমে।

Get More with the Söz AI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries, speaker detection, and unlimited transcriptions.

Or transcribe another YouTube video here →