Skip to content
Get App

আপনার কতক্ষণ ঘুমানো উচিত? 🤔

সুস্থ থাকার জন্য কতক্ষণ ঘুমানো উচিত এবং ঘুমের বিভিন্ন ধাপ ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা।

Key Takeaways

  • সুস্থ থাকার জন্য বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম অপরিহার্য।
  • ঘুমের ৯০ মিনিটের সাইকেল মেনে ঘুমানো শরীরের জন্য উপকারী।
  • গভীর ঘুম শরীরের পুনরুদ্ধার ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ।
  • নিয়মিত একই সময়ে ঘুমানো ও ওঠা ঘুমের গুণগত মান বাড়ায়।
  • কম ঘুম দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।

What the video covers

  • ঘুম একটানা নয়, এটি ৯০ মিনিটের সাইকেলে বিভক্ত যা তিনটি ধাপ নিয়ে গঠিত।
  • প্রথম ধাপ হলো হালকা ঘুম, যেখানে শরীর ধীরে ধীরে রিল্যাক্স হয় এবং সহজে জাগানো যায়।
  • দ্বিতীয় ধাপ গভীর ঘুম, যা শরীরের ক্ষত সারাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বাচ্চাদের বৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে।
  • তৃতীয় ধাপ স্বপ্নের ঘুম, যেখানে মস্তিষ্ক সারাদিনের তথ্য প্রক্রিয়াকরণ করে।
  • বয়স অনুযায়ী ঘুমের পরিমাণ নির্ধারণ করা হয়েছে: নবজাতক থেকে প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের জন্য আলাদা আলাদা ঘুমের সময়।
  • ঘুমের সাইকেল অনুযায়ী ৬, ৭.৫ বা ৯ ঘণ্টার ঘুম সুপারিশ করা হয় যাতে ঘুম ভাঙার সময় মাথা ভারী না লাগে।
  • ঘুমের দৈর্ঘ্য ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, তাই নিয়মিত একই সময়ে ঘুমানো ও ওঠা গুরুত্বপূর্ণ।
  • কম ঘুম দীর্ঘমেয়াদে হৃদরোগ, ডায়াবেটিস ও মানসিক সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।
  • ঘুমকে শরীরের সবচেয়ে সস্তা ওষুধ হিসেবে বিবেচনা করা উচিত।
  • সুস্থ থাকার জন্য ঘুমের গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়া অপরিহার্য।

Answers

Questions about this video

সুস্থ থাকার জন্য বয়স অনুযায়ী কতক্ষণ ঘুমানো উচিত?

নবজাতকের জন্য ১৪-১৭ ঘণ্টা, ১-২ বছরের শিশুদের জন্য ১১-১৪ ঘণ্টা, ৬-১২ বছর বয়সীদের জন্য ৯-১২ ঘণ্টা, কিশোরদের জন্য ৮-১০ ঘণ্টা এবং প্রাপ্তবয়স্কদের জন্য কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমানো উচিত। ৬০ বছরের উপরে ৭-৮ ঘণ্টা ঘুম সুপারিশ করা হয়।

ঘুমের কোন ধাপটি শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?

গভীর ঘুম বা ডিপ স্লিপ শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় শরীরের ক্ষত সারানো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বাচ্চাদের বৃদ্ধি ঘটে।

ঘুমের সাইকেল কী এবং কেন তা গুরুত্বপূর্ণ?

ঘুমের সাইকেল হলো প্রায় ৯০ মিনিটের একটি পর্যায় যা তিনটি ধাপ নিয়ে গঠিত। এই সাইকেল অনুযায়ী ঘুমালে ঘুম ভাঙার সময় মাথা ভারী হয় না এবং সারাদিন সতেজ থাকা যায়।

Full Transcript — Download SRT & Markdown

00:00
Speaker A
আমাদের অনেকেরই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠার পর মাথাটা ভার ভার লাগে, চোখ জ্বালা করে।
00:06
Speaker A
তো আপনার সুস্থ থাকার জন্য আসলে কতক্ষণ ঘুমানো উচিত?
00:09
Speaker A
আজকে আমরা সেটা জানার চেষ্টা করব।
00:13
Speaker A
তো আমাদের ঘুম কিন্তু আসলে একটানা হয় না।
00:17
Speaker A
ঘুমের মধ্যে আমাদের শরীর বারবার এরকম একটা সাইকেলের মধ্য দিয়ে যায়।
00:20
Speaker A
তো এই প্রতিটা সাইকেল প্রায় 90 মিনিট বা দেড় ঘণ্টার মতো স্থায়ী হয়।
00:24
Speaker A
তো এই সাইকেলে মূলত তিনটা ধাপ আছে।
00:28
Speaker A
প্রথমটা হলো লাইট স্লিপ বা হালকা ঘুম।
00:31
Speaker A
তো এটা দিয়েই আমাদের ঘুমের শুরু হয়।
00:34
Speaker A
এই সময় আমাদের শরীরটা ধীরে ধীরে রিল্যাক্স হতে থাকে।
00:38
Speaker A
তখন যদি আপনাকে কেউ ডাকে, আপনি তখন ঘুম থেকে জেগে যাবেন।
00:41
Speaker A
দ্বিতীয়টা হলো গভীর ঘুম বা ডিপ স্লিপ।
00:44
Speaker A
তো এটাই আমাদের শরীরের জন্য সবচেয়ে দরকারি ঘুম।
00:47
Speaker A
এই সময় শরীরের যে ড্যামেজগুলো রিপেয়ার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং বাচ্চাদের শরীরের গ্রোথ হয়।
00:54
Speaker A
রাতের শুরুর দিকে এই ঘুমটা বেশি হয়ে থাকে।
00:57
Speaker A
আর তৃতীয়টা হলো ভিভিড ড্রিমিং বা স্বপ্নের ঘুম।
00:59
Speaker A
তো এই সময় আমাদের মস্তিষ্ক সারাদিনের সব ঘটনাকে গুছিয়ে নেয়।
01:04
Speaker A
সারাদিনের মেমোরি নিয়ে আবার কাজ করে।
01:06
Speaker A
এই জন্যই দেখবেন আপনার পড়াশোনা বা কাজের পর ভালো ঘুম না হলে আপনার ঠিকঠাক সেটা মনে থাকে না।
01:11
Speaker A
রাত যত গভীর হয়, এই ঘুমটাও কিন্তু তত বেশি আসে।
01:14
Speaker A
তাই আপনি ভোরের দিকে স্বপ্ন বেশি দেখে থাকেন।
01:17
Speaker A
এখন প্রশ্ন, আমাদের সুস্থ থাকার জন্য আসলে কতক্ষণ ঘুমানো উচিত?
01:20
Speaker A
তো শিশুদের জন্য যাদের বয়স শূন্য থেকে তিন মাসের মধ্যে, তাদের জন্য 14 থেকে 17 ঘণ্টা ঘুমাতে হবে।
01:25
Speaker A
এরপরে শিশু যাদের বয়স এক থেকে দুই বছর, তাদের জন্য 11 থেকে 14 ঘণ্টা।
01:30
Speaker A
এবং স্কুলের বাচ্চা যাদের বয়স ছয় থেকে 12 বছর, তাদের জন্য নয় থেকে 12 ঘণ্টা।
01:35
Speaker A
কিশোর বয়সে অর্থাৎ 13 থেকে 17 বছর বয়সে আট থেকে 10 ঘণ্টা।
01:40
Speaker A
এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে কমপক্ষে সাত ঘণ্টা ঘুমাতে হবে।
01:44
Speaker A
আর বয়স যদি 60 এর উপরে হয়, তাহলে উনাদের কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা ঘুমাতে হবে।
01:48
Speaker A
তো এবার সেই আগের মূল কথাটায় ফেরা যাক।
01:51
Speaker A
ঘুমের সাইকেলটা 90 মিনিট বা দেড় ঘণ্টাতে একবার শেষ হয়।
01:54
Speaker A
এই চক্রটা শেষ হলে আবার ঘুরে ঘুরে এই সাইকেলটা বারবার আসে।
01:57
Speaker A
তো আপনি যখন এই সাইকেলটা একবার ঘুরে আবার এই হালকা ঘুমের স্টেজে আসবেন, তখন যদি আপনি ঘুম থেকে উঠেন, তখন আপনার মাথাটা হালকা লাগবে।
02:03
Speaker A
কিন্তু আপনি যদি এই গভীর ঘুমের স্টেজে গিয়ে আপনার ঘুমটা ভেঙে যায়, কোন অ্যালার্মের শব্দে বা কেউ ডেকে উঠালে, তাহলে দেখবেন আপনার সারাদিন একটা ঝিমুনি থাকবে।
02:09
Speaker A
তাই চেষ্টা করবেন এরকম 90 মিনিটের গুণিতক বা দেড় ঘণ্টার গুণিতকে অর্থাৎ ছয় ঘণ্টা, সাড়ে সাত ঘণ্টা কিংবা নয় ঘণ্টা ঘুমাতে।
02:14
Speaker A
আরেকটা কথা মনে রাখবেন, এই 90 মিনিটের হিসাব কিন্তু সবার জন্য সমান নয়।
02:18
Speaker A
কারো একটু বেশি বা কমও হতে পারে।
02:20
Speaker A
কিন্তু এক্ষেত্রে একটাই মূল নিয়ম, আপনি নিয়মিত একই সময় ঘুমাবেন, একই সময় উঠবেন।
02:25
Speaker A
আপনার শরীর নিজেই বুঝে নেবে আপনার সাইকেলটা কত মিনিটের।
02:27
Speaker A
আর কম ঘুম মানে শুধু ক্লান্তি যে এরকম না।
02:30
Speaker A
আপনার যদি দীর্ঘদিন কম ঘুমের সমস্যা থাকে, তাহলে আপনার হৃদরোগ, ডায়াবেটিস এমনকি মানসিক সমস্যার ঝুঁকিও কিন্তু বাড়তে পারে।
02:37
Speaker A
তাই আপনার ঘুমকে কখনো অবহেলা করবেন না।
02:40
Speaker A
এটা আপনার শরীরের জন্য সবচেয়ে সস্তা ওষুধ।
02:42
Speaker A
তো সবাই সচেতন হোন, সুস্থ থাকুন।
Topics:ঘুমসুস্থতাঘুমের ধাপগভীর ঘুমস্বপ্নের ঘুমঘুমের সময়বয়স অনুযায়ী ঘুমস্বাস্থ্যঘুমের গুরুত্বনিয়মিত ঘুম

Get More with the SozAI App

Transcribe recordings, audio files, and YouTube videos — with AI summaries and speaker detection. 30 minutes free.

Or transcribe another YouTube video here →