**চোখের সামনে আব্বার বয়স বাড়তেছিলো, আর আমি খালি ফর্ম পূরণ করতেছিলাম | — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/watching-father-age-while-filling-forms/

২৪ বছরের এক তরুণ ঢাকায় চাকরি খোঁজার সময় গ্রামে বাবার বয়স বাড়া, ত্যাগ ও হঠাৎ মৃত্যুর গল্প। চাকরি পেয়ে বাবার ঋণ শোধের কাহিনি।

## Key Takeaways

- সন্তানের জন্য বাবা-মায়ের নীরব ত্যাগ প্রায়ই অদৃশ্য থাকে
- বেকারত্ব ও আর্থিক চাপ পরিবার ও ব্যক্তি উভয়কেই মানসিকভাবে ক্ষতবিক্ষত করে
- অনেক সময় সন্তান পরিস্থিতি বুঝতে দেরি করে, তাই পরিবারের সঙ্গে নিয়মিত সংযোগ জরুরি
- দায়িত্বপূর্ণ আয় ও পরিবারের প্রতি কর্তব্যবোধ জীবনের বড় শিক্ষা হয়ে ওঠে

## What the video covers

- বক্তা ঢাকায় মেসে থেকে মাস্টার্স শেষে চাকরি খুঁজছেন এবং টিউশনি করছেন
- বাড়িতে বাবা মুদি দোকান চালিয়ে ছেলের পড়াশোনার জন্য ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন
- কোরবানির ঈদে বাবার বুকে ব্যথা হলে তিনি গ্যাসের ব্যথা বলে এড়িয়ে যান এবং ঘড়ি বিক্রির তথ্য সামনে আসে
- চাকরির আবেদন ফি ও পরীক্ষার খরচ মেটাতে গিয়ে তিনি মেসের বকেয়া ও বাবাকে টাকা পাঠানোর সামর্থ্য হারান
- বাবা দুপুরের খাবার বাদ দেন এবং চা ছেড়ে দেন যাতে সামান্য টাকা বাঁচে
- একটি ইন্টারভিউয়ের দিনে বাবা দোকানে হার্ট অ্যাটাকে মারা যান
- বাবার ক্যাশবাক্সের খাতায় ছেলের খরচ ও ঋণ শোধের পরিকল্পনা লেখা ছিল
- মৃত্যুর পর ছেলের চাকরি হয় এবং তিনি প্রথমে বাবার ঋণ ও পরে মায়ের খরচ বহন করেন
- মায়ের চুল রাতারাতি সাদা হয়ে যাওয়ার মতো শোক ও পরিবারের ত্যাগের চিত্র উঠে আসে
- গল্পের শেষে লেখকের নিজের চুলও পাকতে শুরু করে

## Chapters

1. 00:00 ভূমিকা: বাবার বয়স বাড়ছে, ছেলের চাকরির সন্ধান
2. 00:20 মায়ের সাদা চুল ও বাবার মুদি দোকান
3. 00:37 ঋণ, কিস্তি ও বাবার আশ্বাস
4. 00:57 কোরবানির ঈদে বাবার অসুস্থতা ও ঘড়ি বিক্রির রহস্য
5. 01:18 চাকরির লড়াই ও আর্থিক টানাপোড়েন
6. 01:57 বাবার আত্মত্যাগ: চা ছাড়া ও না খাওয়া
7. 02:14 ইন্টারভিউয়ের দিনে বাবার মৃত্যু
8. 02:51 ক্যাশবাক্সের খাতা ও চাকরির খবর

Answers

## Questions about this video

বাবা কেন ঋণ নিয়েছিলেন?

বাবা ছেলের ঢাকায় পড়াশোনার খরচ চালানোর জন্য ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। প্রতি মাসে সাড়ে হাজার টাকা কিস্তি দিতে হতো।

বাবার মৃত্যুর কারণ কী ছিল?

ডাক্তারের মতে বাবার মৃত্যু হয়েছিল হার্ট অ্যাটাকে। দোকানে বসে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

ছেলের চাকরি পাওয়ার পর কী করেন?

চাকরি পাওয়ার পর তিনি প্রতি মাসে প্রথমে বাবার নামের ব্যাংক ঋণের কিস্তি দেন এবং তারপর মায়ের কাছে টাকা পাঠান।

## Full Transcript — Download SRT & Markdown

00:01

Speaker A

চোখের সামনে আব্বার বয়স বাড়তেছে। আম্মার চুল সাদা হইতেছে। আর আমি খালি একটার পর একটা চাকরির ফর্ম পূরণ করতেছি। আমার বয়স 24। মাস্টার্স শেষ হইছে এক বছর আগে। ঢাকায় একটা মেসে থাকি। দুইটা টিউশনই করি আর চাকরির পরীক্ষা দেই। [মিউজিক] আম্মার

00:20

Speaker A

চুলগুলা কবে সাদা হইলো? আমি টের পাই নাই। টের পাইলাম এক রাতে। যখন আম্মা আমার ইন্টারভিউ এর শার্টটা স্ত্রী করতেছিলেন। মাথা নিচু করতেই আঁচলের নিচ থেকে একগোছা চুল বাইর হইয়া আসলো। পুরা সাদা। আব্বার বাজারে একটা ছোট মুদি দোকান। [মিউজিক]

00:37

Speaker A

ফজরের পর সাইকেল চালাইয়া দোকান খোলেন। এশার পর বন্ধ করেন। আমারে ঢাকায় পড়াইতে আব্বা ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিছিলেন। প্রতি মাসে কিস্তি যায় সাড়ে হাজার। আমি প্রতি সপ্তাহে বাড়িতে ফোন দিতাম। আব্বা একটা কথাই কইতেন। চিন্তা করিস না বাবা। আমি আছি। প্রথম ধাক্কাটা

00:57

Speaker A

খাইলাম কোরবানির ঈদে বাড়ি গিয়া। আব্বা দোকান থাকা ফিরা উঠানে সাইকেলটা রাখতে গিয়া একবার থামলেন। বুকে হাত দিয়া দাঁড়াইয়া রইলেন কিছুক্ষণ। [মিউজিক] আমি দৌড়াইয়া গেলাম। আব্বা হাসলেন। গ্যাসের ব্যথা। ভাত খাইলেই ঠিক। আমি দেখলাম আব্বার কবজির ঘড়িটা নাই। যেই ঘড়ি আব্বা 20 বছর

01:18

Speaker A

পড়ছেন। আম্মারে [মিউজিক] জিগাইলাম। আম্মা চোখ নামাইয়া কইলেন, কিস্তির মাসে টাকা কম পড়ছিল। [মিউজিক] ঢাকায় ফিরা আমি আরো জোরে চাকরি খুঁজতে লাগলাম। সার্কুলার দেখলেই আবেদন করতাম। প্রতিটা আবেদনে ফি 500, 700, হাজার পরীক্ষা দিতাম, ভাইবা দিতাম। কোথাও কইতো অভিজ্ঞতা লাগবে। কোথাও কইতো ভাই সিট

01:39

Speaker A

তো আগেই ঠিক হইয়া গেছে। প্রতিবার ফোনে আব্বা জিগাইতেন, কি হইলো বাবা? আমি কইতাম রেজাল্ট দেয় নাই আব্বা। আব্বা কইতেন দিব। [মিউজিক] আল্লাহ ভরসা। একদিন আম্মা ফোনে কইলেন, আব্বা এখন দুপুরে বাড়ি আসেন না। দোকানেই একটা রুটি খাইয়া থাকেন। [মিউজিক]

01:57

Speaker A

চা খাওয়াও ছাইড়া দিছেন। 10 টাকা বাঁচে। আমি তখন মেসের খাবারের টাকা দিতে পারি না। তিন মাসের বাকি। [মিউজিক] টিউশনের টাকায় আবেদনের ফি দেই। আব্বারে এক টাকাও পাঠাইতে পারি না। [মিউজিক] আয়নায় নিজের দিকে তাকাইতে পারতাম না। ফাল্গুন মাসের এক

02:14

Speaker A

বৃহস্পতিবার। আমি একটা প্রাইভেট কোম্পানির ভাইভা দিয়া বাইর হইলাম। [মিউজিক] ভালো হইছিল। ম্যানেজার সাহেব কইছিলেন, সোমবার জানাবো। আমি ঠিক করলাম আজকে রাতে আব্বারে ফোন দিয়া কমু। এইবার মনে হয় হইবো। বিকালচারটায় ছোট চাচার ফোন আসলো। [মিউজিক] আব্বা দোকানে বইসা ক্যাশবাক্সের উপর মাথা

02:32

Speaker A

রাইখা পইড়া গেছেন। বাজারের লোকজন হাসপাতালে নিছিল। [মিউজিক] ডাক্তার কইছেন, হার্ট অ্যাটাক। নেওয়ার আগেই শেষ। আমি রাতের বাসে বাড়ি পৌঁছাইলাম ভোরে। আব্বারে উঠানে শোয়াইয়া রাখছে। পাশে আম্মা বইসা আছেন। [মিউজিক] মাথায় কাপড় নাই। এক রাতে আম্মার মাথার সব চুল যেন সাদা [মিউজিক]

02:51

Speaker A

হইয়া গেছে। জানাজার পর দোকানের চাবি আর ক্যাশ বাক্স আমার হাতে আসলো। ক্যাশবাক্সের ভিতরে একটা ছোট খাতা। [মিউজিক] শেষ পাতায় আব্বার হাতে লেখা একটা হিসাব। খোকার মেস ভাড়া, খোকার ফর্মের টাকা, খোকার ঢাকা যাওয়ার ভাড়া। [মিউজিক] একদম নিচে লেখা খোকার চাকরি হইলে লোন শোধ হইবো

03:10

Speaker A

ইনশাআল্লাহ। [মিউজিক] সোমবার কোম্পানি থাকা ফোন আসলো। চাকরিটা হইছে। আমি ফোন রাইখা অনেকক্ষণ আব্বার খাতাটার দিকে তাকাইয়া রইলাম। [মিউজিক] যেই খবরটার জন্য আব্বা চা খাওয়া ছাড়ছিলেন, ঘড়ি বেচছিলেন, সেই খবরটা আসলো আব্বার কুলখানির দিন। এখন প্রতি মাসের এক তারিখে বেতন পাই।

03:29

Speaker A

সবার আগে ব্যাংকের কিস্তিটা দেই। আব্বার নামের লোন। তারপর আম্মারে টাকা পাঠাই। আম্মা প্রতিবার ফোনে একটা কথাই কন। তোর আব্বা থাকলে কত খুশি হইতো। কাল সকালে দাড়ি কাটার সময় আয়নায় দেখলাম কানের পাশে প্রথম সাদা চুলটা উঠছে। আমার বয়স 25।

Topics: বাবার ত্যাগ চাকরির সংগ্রহ ঢাকায় মেস জীবন পারিবারিক আবেগ বাবা-ছেলের সম্পর্ক ঋণ ও সংসার বাংলা গল্প আবেগঘন কাহিনি

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/flashcard-maker/#from=transcript&id=97219)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/#from=transcript&id=97219)
- [Crossword from this video](https://sozai.app/tools/crossword-maker/#from=transcript&id=97219)
- [Word search from this video](https://sozai.app/tools/word-search-maker/#from=transcript&id=97219)
- [Study guide from this video](https://sozai.app/tools/study-guide-maker/#from=transcript&id=97219)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/watching-father-age-while-filling-forms/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
