**ইরান কি পারবে এমেরিকার সাথে যুদ্ধে জিততে? — Transcript & SRT | SozAI**
Source: https://sozai.app/transcript/transcript-58/

Answers

## Questions about this video

হরমুজ প্রণালী বন্ধ হলে ব্যক্তিগতভাবে আমরা কীভাবে প্রভাবিত হবো?

হরমুজ প্রণালী বন্ধ হলে আপনার জীবন ব্যক্তিগতভাবে প্রভাবিত হবে, কারণ এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী। এই প্রণালী বন্ধের কারণে তেল ও প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হবে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে এবং এর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যেতে পারে।

হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন কী পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়?

হরমুজ প্রণালীর ২ মাইলের একটি সরু অংশ দিয়ে প্রতিদিন ২০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এবং পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়। পৃথিবীর মোট তেলের ২৭% এই প্রণালী দিয়ে যায়। ২০১৮ সালের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় দেড় বিলিয়ন ডলারের সমপরিমাণ তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে যেত, যা বর্তমানে ৩ থেকে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।

হরমুজ প্রণালী বন্ধ হলে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?

হরমুজ প্রণালী বন্ধ হলে তেল রপ্তানিকারক দেশগুলো, যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং ইরান নিজেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ এই দেশগুলো তাদের তেল ও গ্যাস পরিবহনের জন্য এই প্রণালীর উপর নির্ভরশীল।

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker 1

A short time ago, the United States military began major combat operations in Iran. Our objective is to defend the American people by eliminating imminent threats from the Iranian regime.

00:14

Speaker 2

আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন পৃথিবীতে খুব ভয়ংকর একটা ঘটনা ঘটে গেছে, যেটা হলো হরমূজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে।

00:21

Speaker 2

পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণালী হলো হরমূজ প্রণালী এবং নো ম্যাটার আপনি ঢাকায় থাকেন নাকি দিল্লিতে থাকেন নাকি আমেরিকায় থাকেন নাকি ইউরোপে থাকেন, হরমূজ প্রণালী বন্ধের কারণে আপনার জীবন পার্সোনালি এফেক্টেড হবে।

00:32

Speaker 2

আপনারা জানেন, ফেব্রুয়ারির ২৮ তারিখে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে অ্যাটাক করে।

00:37

Speaker 2

এই অ্যাটাকে ইরানের সুপ্রিম লিডারকে খুন করা হয় এবং এই অ্যাটাকের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানস রেভোলিউশনারি গার্ড কর্পোরেশন, আইআরজিসি, ওরা রিটেলিয়েশন করে।

00:46

Speaker 2

এবং রিটেলিয়েশনে ওরা এমন একটা জিনিস করে এবার, যেটা ওরা যে করবে এটা কেউ ধারণা করে নাই কারণ ইরান অনেকবার বলছে যে ওরা হরমূজ প্রণালী বন্ধ করে দিবে বাট কখনো করে নাই।

00:55

Speaker 2

এবার করেছে।

00:56

Speaker 2

মাত্র ২১ মাইলের এই যে যে হরমূজ প্রণালী, এই জিনিস এত পাওয়ারফুল কেন?

01:02

Speaker 2

আজকে আমরা কথা বলবো হরমূজ প্রণালী বন্ধ করলে আসলে কি হয়, আপনি কিভাবে পার্সোনালি এফেক্টেড হবেন হরমূজ প্রণালী বন্ধ করার কারণে এবং বাংলাদেশের জন্য সামনে কেন বিপদ আসতে পারে, চলেন শুরু করা যাক।

01:51

Speaker 2

আপনি যদি গুগল ম্যাপে হরমূজ প্রণালীর দিকে তাকান, আপনি দেখবেন একদিকে ইরান এবং আরেকদিকে ওমান এবং ইউএই।

01:57

Speaker 2

মোটামুটি ১০৪ মাইলের মতো লম্বা একটা প্যাসেজ ওয়ে পানির বাট ওই ১০৪ মাইলের মধ্যে ২১ মাইলের একটা জায়গা আছে যেটা খুব ন্যারো, ওই জায়গাটাকেই হরমূজ প্রণালী বলে মেইনলি।

02:06

Speaker 2

ওই ন্যারো জায়গার মধ্যে ২ মাইলের একটা স্পেস আছে, যেই স্পেসটা পৃথিবীর ইকোনমির ভয়ংকর একটা অংশ।

02:13

Speaker 2

ওই ২ মাইল দিয়ে প্রত্যেকদিন ২০ মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল যায়।

02:16

Speaker 2

পৃথিবীতে যত ন্যাচারাল গ্যাস আছে, তার পাঁচ ভাগের এক ভাগ ওই ২ মাইল চিপাটা দিয়ে যায়, পৃথিবীতে যত তেল আছে তার ২৭% ওই চিপাটা দিয়ে যায়।

02:26

Speaker 2

২০১৮ সালে একটা হিসাব করা হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে হরমূজ প্রণালী দিয়ে প্রত্যেকদিন প্রায় দেড় বিলিয়ন ডলারের সমপরিমাণ এই অয়েল, গ্যাস এই টাইপ জিনিসপত্র যায়।

02:37

Speaker 2

এটা ২০১৮ সালের রিসার্চ, আজকে তো ২০২৬ সাল অনেকদিন পরে।

02:42

Speaker 2

এবং এখন এই নাম্বারটা কেউ জানে না বাট ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ বিলিয়ন পার ডে।

02:49

Speaker 2

এখন আপনাকে আমি একটু বুঝাই হরমূজ প্রণালী বন্ধ করলে মেইনলি কার ক্ষতি হয়।

02:55

Speaker 2

প্রথমেই আপনি বুঝতেই পারতেছেন যে যারা তেল বিক্রি করে তারা এখন আর তেল পরিবহন করতে পারবে না কারণ তেল পরিবহন তো ওটার ভিতর দিয়ে নিয়ে যেতে হইতো।

03:05

Speaker 2

সো যারা তেলের উপর নির্ভরশীল ইকোনমি যে দেশগুলো সেই দেশগুলোর ক্ষতি হয়।

03:12

Speaker 2

সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার এবং ফাইনালি ইরানের নিজেরও ভয়ংকর ক্ষতি হবে।

03:20

Speaker 2

আসেন আমি একটু ম্যাপটা দেখাই আপনাদের তাইলে আপনি একদম ক্লিয়ার বুঝতে পারবেন হরমূজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ।

03:29

Speaker 2

আচ্ছা আমরা একটু গুগল ম্যাপটা দেখি।

03:33

Speaker 2

এইটা হলো ইরান।

03:36

Speaker 2

আমি একটু জুম আউট করি তাইলে বুঝতে সুবিধা হবে।

03:38

Speaker 2

এটা হলো ইরান এবং এই পাশে আছে বাহরাইন, কাতার।

03:43

Speaker 2

ঠিক আছে এবং কুয়েত।

03:45

Speaker 2

এই যে যে জিনিসটা, এই যে জিনিসটা বের হইছে এইটাকেই বলা হচ্ছে হরমূজ প্রণালী।

03:50

Speaker 2

এখন হরমূজ প্রণালী গুরুত্বপূর্ণ কেন এটা বোঝার জন্য আপনার একটু জুম আউট করতে হবে বাট আগে একটু মাথায় রাখেন।

03:58

Speaker 2

মনে করেন আপনি কুয়েতের অথবা আপনি ইরাকের অথবা আপনি বাহরাইনের অথবা আপনি কাতারের আপনি মাত্র তেল বা গ্যাস প্রডিউস করছেন এখন আপনি এই তেল বা গ্যাস পুরা দুনিয়ায় নিতে চান।

04:10

Speaker 2

ধরেন আপনি কাতার আপনি নিতে চান।

04:12

Speaker 2

এখন আপনি কিভাবে নিবেন?

04:14

Speaker 2

এতদিন পর্যন্ত এই যে এখান থেকে জাহাজে যাইতেন এবং তারপর জাহাজ দিয়ে এখান থেকে বাইর করে নিয়ে আসতেন।

04:19

Speaker 2

এই প্রণালীটা যদি আমি বন্ধ করে দেই তাইলে আপনার উপায় কি?

04:23

Speaker 2

আমি যদি জুম আউট করি আপনি বুঝবেন আপনার আসলে আর কোন উপায় নাই।

04:28

Speaker 2

কারণ দেখেন এদিক দিয়ে কিন্তু বের হওয়া যায় না এখানে সব আটকানো।

04:32

Speaker 2

এগুলো সব আটকানো এখানে কিন্তু ল্যান্ড আছে মাঝখানে।

04:37

Speaker 2

এই যে আমি যদি একটু জুম ইন করি এগুলো সব ল্যান্ড দিয়ে আটকানো।

04:41

Speaker 2

সো জুম আউট করলে আপনি দেখবেন এই হরমূজ প্রণালীটা যদি বন্ধ করে দেওয়া হয় তাইলে এই পুরা গালফের দেশগুলার তেল, গ্যাস এগুলো বাইর করার আসলে কোন উপায় নাই।

04:50

Speaker 2

কারণ এখন একমাত্র উপায় হলো ওর বের করে পুরা এখান থেকে তো বাইর করতে পারবে না সো রোডে করে পুরা ওই পাশে নিতে হবে এবং তারপর ওইদিক দিয়ে মেডিটেরেনিয়ান সি দিয়ে বাইর করতে হবে।

05:00

Speaker 2

যেটা সম্ভব না।

05:01

Speaker 2

এবং এই টাইপ কাজকর্ম কখনোই করা যাবে না প্লেনে করেও আপনি তেল গ্যাস নিতে পারবেন না।

05:05

Speaker 2

সো এটা এমন একটা প্রবলেম যেই প্রবলেমের কোন অল্টারনেটিভ সলিউশন নাই।

05:11

Speaker 2

ছোটখাটো কিছু গ্যাস নেটওয়ার্ক আছে বাট ওইটা দিয়ে ধরেন দিনে ১ মিলিয়ন ব্যারেলও যায় না।

05:18

Speaker 2

সো মোট কথা হলো কোন সলিউশন আসলে নাই।

05:22

Speaker 2

আচ্ছা আমরা একটু পিছনে আসি এবং আমরা বোঝার চেষ্টা করি পুরা ব্যাপারটা হলো কি জন্য।

05:29

Speaker 2

আপনারা জানেন ২০২৪ সালে ইসরায়েল এবং ইরানের মধ্যে ফার্স্ট বারের মতো মিলিটারি স্ট্রাইক এক্সচেঞ্জ হয়।

05:37

Speaker 2

২০২৫ সালে তো ১২ দিনের একটা যুদ্ধ হয় যে যুদ্ধটা নিয়ে আমার আলাদা ভিডিওই আছে।

05:43

Speaker 2

এবং ওই যে ১২ দিনের যুদ্ধটা হয় ওই যুদ্ধটাই কিন্তু আমেরিকা বি২ বোম্বার এনে ওই যে ইরানের তথাকথিত নিউক্লিয়ার স্থাপনা ধ্বংসের জন্য অভিযান চালাইছিল।

05:54

Speaker 2

আপনারা জানেন নাকি জানি না গত দুই তিন সপ্তাহে আমেরিকা ভয়ংকর কিছু কাজ করছিল যা হলো ওদের যত পাওয়ারফুল রণতরি টাইপ জিনিসপত্র আছে সবকিছু ওরা মিডল ইস্টে নিয়ে আসতেছিল।

06:07

Speaker 2

২০০৩ এ ইরাকে যখন ইনভেশন করে আমেরিকা তারপরের এরকম পাওয়ারফুল মুভমেন্ট আমেরিকার দেখায় নাই।

06:17

Speaker 2

আপনারা জানেন যে একটা ওই যে রণতরি আছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বলে ওইটা আসছে।

06:25

Speaker 2

তারপর জেরাল্ড ফোর্ড নামে আরেকটা রণতরি আছে ওইটা আসছে।

06:31

Speaker 2

এই রণতরিগুলা এত বড় রণতরি মানে হলো অনেক বড় জাহাজ।

06:38

Speaker 2

এই জাহাজগুলা এত বড় যে এক একটা জাহাজের উপরে ১৫০ এর বেশি প্লেনই থাকতে পারে ফাইটার জেট।

06:46

Speaker 2

যাহোক ফেব্রুয়ারির ২৮ তারিখে একই সাথে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে অ্যাটাক চালায়।

06:54

Speaker 2

সবসময়ের মতো এইবারও ওরা বলছিল যে অ্যাটাকের উদ্দেশ্য হলো ইরানের সিনিয়র লিডারশিপ, ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটি, ইরানের মিলিটারি লিডার্স এবং ইরানের মিলিটারি স্থাপনা।

07:06

Speaker 2

এই টাইপ জিনিসপত্রগুলো ধ্বংস করা বাট আসলে অত বাছবিচার করে ধ্বংস করে নাই মোটামুটিভাবে কার্পেট বমিং করা হয়েছে ইরানে।

07:15

Speaker 2

এবং ইরানের যতগুলা মেজর সিটি আছে সবকটা অনেক ধসায় দেওয়া হয়েছে আপনারা টুইটার যেটা এখন এক্স বলা হয় ওখানে গেলে দেখতে পারবেন যে ভয়ংকর অবস্থা।

07:25

Speaker 2

ইরানে কিন্তু অনেকদিন ধরে প্রটেস্ট চলতেছে ইকোনমির অবস্থা খারাপ ওদের যে সুপ্রিম লিডার তাকে তার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হচ্ছিল যে অনেকদিন ধরে প্রটেস্ট চলতেছিল।

07:38

Speaker 2

প্রটেস্টের কারণে ইন্টারনেট ইন্টারনেট অলরেডি লিমিটেড এবং এই কারণে ইরানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা আমরা এখনো বুঝতে পারতেছি না।

07:48

Speaker 2

যা যা বুঝতেছি সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তার কোনটুক আসল কোনটুক এআই এখনো প্রেডিক্ট করা কঠিন।

07:55

Speaker 2

ডোনাল্ড ট্রাম্প ৮ মিনিটের একটা ভাষণ দিয়েছে।

08:01

Speaker 2

এবং এই ভাষণের ভিতরে উনি বলেছে অ্যাটাক শুরু করার পরে ভাষণ দিয়েছে এবং ভাষণ উনি বলছে যে আমাদের এই অ্যাটাকের উদ্দেশ্য হলো ইরানে রেজিম চেঞ্জ করা।

08:11

Speaker 2

ইরানে যে রেড ক্রস আছে তারা একটা রিপোর্ট দিয়েছে গতকাল এবং তারা বলছে যে ২০০ জন মারা গেছে প্রথম দিনের স্ট্রাইকে।

08:20

Speaker 2

এবং ইসরায়েল টিপিক্যাল ইসরায়েল যা করে তাই করছে মেয়েদের একটা স্কুলে হামলা চালাইছে বম ফেলছে এবং ৫০ জন বাচ্চা মারা গেছে ওই জাস্ট একটা বমিংয়েই।

08:33

Speaker 2

যাহোক ইরানকে যখন অ্যাটাক করা হয় ইরান অবশ্যই রিটেলিয়েশন দেখায় দেখানো উচিত ছিল।

08:40

Speaker 2

এবং রিটেলিয়েশন হিসেবে ইরান যেটা করে ওর আশপাশে আমেরিকার যত বন্ধুবান্ধব আছে এবং আমেরিকার যত বেজ আছে সব জায়গায় একসাথে মিসাইল অ্যাটাক করে।

08:51

Speaker 2

বাহরাইন, কাতার, ইউএই, কুয়েত এগুলো তো আমেরিকার বন্ধু এবং এগুলোর বেশিরভাগ জায়গায় কিন্তু আমেরিকার বেজও আছে।

08:59

Speaker 2

সেগুলো সবকটা ইরান অ্যাটাক করে।

09:02

Speaker 2

আপনারা হয়তো দেখছেন অলরেডি যে বুর্জ খলিফা খালি করা হচ্ছে।

09:08

Speaker 2

কারণ বুর্জ খলিফায় বমিংয়ের আশঙ্কা করা হচ্ছে।

09:13

Speaker 2

পাম জুমাইরায় আগুন ধরে গেছে কারণ পাম জুমাইরাতেও কিন্তু একটা বম পড়ছে।

09:20

Speaker 2

মোটামুটিভাবে এই রিজিয়নের ভিতরে আমেরিকার যত বন্ধু আছে সবাই ভয়ের মধ্যে আছে কারণ ইরান কখনো ওদেরকে অ্যাটাক করবে কেউ বুঝতেছে না।

09:30

Speaker 2

এবং এই অ্যাটাকের সাথে সাথে ইরান আজকের ভিডিওর যে মেইন আলোচ্য বিষয় হরমূজ প্রণালী সে হরমূজ প্রণালীও বন্ধ ঘোষণা করছে।

09:40

Speaker 2

হরমূজ প্রণালীতে গত ২৪ ঘণ্টায় যত জাহাজ আসছে সবাইকে ইরানের আর্মি বলছে যে ভাই তুমি দাঁড়ায় থাকো অথবা ফিরে চলে যাও তোমার ঢুকতে দেওয়া হবে না।

09:49

Speaker 3

This is Sepah Navy, Iran's Islamic Revolutionary Guard Corps Navy. From now on, all navigating through the Strait of Hormuz is forbidden. No ship in every type is not allowed to pass from Strait of Hormuz till next notice. This is Sepah Navy, out.

10:08

Speaker 2

তেলের দাম বাড়ছে অলরেডি যুদ্ধের বয়স এখনো ২৪ ঘণ্টা হয় নাই ১২%।

10:14

Speaker 2

বলা হচ্ছে যে ৭ থেকে ১০ দিনের মধ্যে তেলের দাম দুই গুণ থেকে তিন গুণ হয়ে যাবে যদি হরমূজ প্রণালী এভাবে বন্ধ থাকে।

10:22

Speaker 2

আমরা তেল তেল করতেছি এই কারণে মনে হইতেছে যে হরমূজ প্রণালী দিয়ে মনে হয় তেলই আসে।

10:29

Speaker 2

ব্যাপারটা কিন্তু তা না হরমূজ প্রণালী দিয়ে অনেক গ্যাসও আসে।

10:33

Speaker 2

আপনারা হয়তো জানেন যে কাতার পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট আই থিংক রাশিয়া ফার্স্ট কাতার সেকেন্ড কাতার সেকেন্ড ফার্স্ট কে আমি জানি না।

10:44

Speaker 2

সেকেন্ড লার্জেস্ট এলএনজি প্রডিউস করে এবং ওরা ওদের ওরা যত গ্যাস প্রডিউস করে সব গ্যাসই ওরা হরমূজ প্রণালী দিয়ে বাইর করে পুরা দুনিয়ায় সাপ্লাই দেয়।

10:53

Speaker 2

বাংলাদেশও কিন্তু গ্যাস কিনে।

10:54

Speaker 2

এই এক্সাক্টলি এই চ্যানেল দিয়েই আসে।

10:57

Speaker 2

পুরা দুনিয়ার ২০ থেকে ৩০% গ্যাস এই চ্যানেলটা দিয়ে বের হয় শুধু কাতার থেকেই।

11:04

Speaker 2

এবং পুরাটা বন্ধ।

11:06

Speaker 2

আপনার বুঝতে হবে তেল, গ্যাস, জ্বালানি যেটা আমরা বলি সহজ বাংলায় জ্বালানি জিনিসটা এত গুরুত্বপূর্ণ।

11:14

Speaker 2

যে জ্বালানির প্রাইসে যখন ইম্প্যাক্ট পড়ে তখন আমাদের জীবনের সবকিছুর উপরে ইম্প্যাক্ট পড়ে।

11:20

Speaker 2

কারণ ধরেন আপনি চাল কিনবেন।

11:23

Speaker 2

চালটা তো ট্রাকে করে আসছে।

11:25

Speaker 2

ট্রাকে করে কিভাবে আসছে?

11:28

Speaker 2

ট্রাকের ভিতরে তেল ছিল।

11:30

Speaker 2

ট্রাকে করে আসার আগে কৃষক যখন ফলাইছে তখন কৃষকের কাছে ওই বীজটা আনতে তেল দিয়ে প্লেনে করে বা জাহাজে করে আনতে হইছে।

11:40

Speaker 2

সো পুরা দুনিয়ার ইকোনমি একচুয়ালি তেল এবং গ্যাসের সাথে ভয়ংকরভাবে রিলেটেড।

11:47

Speaker 2

এবং এই কারণে বলা হচ্ছে যদি ৩০ দিন হরমূজ প্রণালী বন্ধ থাকে তাহলে পুরা দুনিয়ার রিসেশনে চলে যাওয়ার সম্ভাবনা ৭৫%।

11:56

Speaker 2

রিসেশন হলে কি হয় আপনারা হয়তো জানেন।

11:57

Speaker 2

রিসেশন হলে জব বন্ধ হয়ে যায় নতুন কোন জব ক্রিয়েশন হয় না।

12:01

Speaker 2

স্কুইজ হয় ইকোনমি।

12:03

Speaker 2

মানে কেউ খরচ করতে চায় না।

12:05

Speaker 2

কেউ যখন কোন কিছু খরচ করতে না চায় কোন একটা দেশে তখন ওই দেশের জিডিপি হ্রাস পায়।

12:12

Speaker 2

কারণ ধরেন আমি বেতন পেয়েছি কিন্তু আমি খরচ করবো না আমি যদি খরচ না করি তাহলে দোকানে আমি বেশি টাকা দিব না।

12:20

Speaker 2

দোকানে আমি যদি বেশি টাকা না দেই তাহলে ওই দোকানদার যে সে বেশি ইনকাম করতে পারবে না সো সে তার বাচ্চার জন্য বেশি খরচ করতে পারবে না।

12:28

Speaker 2

সে যদি তার বাচ্চার জন্য বেশি খরচ করতে না পারে তাহলে তার বাচ্চার জন্য সে যেখান থেকে যেখান থেকে জিনিসপত্র কিনতো সেগুলাও সে কিনতে পারবে না সো পুরা ইকোনমিটা শ্রিঙ্ক হয়ে যায় যেটা ভয়ংকর বাজে একটা ব্যাপার।

12:39

Speaker 2

এবং আপনারা বুঝতে পারতেছেন যে একদম বিপদে না পড়লে ইরান কখনো এই জিনিস করতো না।

12:46

Speaker 2

কারণ ইরানের নিজেরই ৯৫% ইনকাম হয় এই হরমূজ প্রণালী দিয়ে।

12:53

Speaker 2

সো হরমূজ প্রণালী বন্ধ করে ও নিজের উপরেই ভয়ংকর একটা বিপদ ডেকে আনছে।

13:00

Speaker 2

বাট ও বাধ্য হইছে ডেকে আনার জন্য কারণ এছাড়া আর কোন উপায় ছিল না।

13:05

Speaker 2

বাংলাদেশের কথা যদি আমি আপনাকে বলি আমাদের অফিশিয়াল ডেটা হলো।

13:09

Speaker 2

আমাদের ৪০ দিনের রিজার্ভ থাকে ৩০ থেকে ৪০ দিনের মতো অয়েলের রিজার্ভ থাকে।

13:16

Speaker 2

মানে হলো নতুন অয়েল যদি ইম্পোর্ট করা না হয় তারপরেও আমরা বাংলাদেশে ৩০ থেকে ৪০ দিন গাড়ি চালাইতে পারবো।

13:23

Speaker 2

বাট এর পর কি?

13:25

Speaker 2

এরপরে যা হয় তাই হবে পাওয়ার কার্ড ধরেন কারেন্ট চলে যাবে।

13:30

Speaker 2

গ্যাস দিয়ে যা যা চলে ওগুলার দাম হয় অনেক বাড়বে অথবা ওগুলা বন্ধ হয়ে যাবে।

13:36

Speaker 2

এই টাইপ ভয়ংকর ব্যাপার আসতেছে সামনে।

13:39

Speaker 2

আরেকটা খুব ভয়ংকর ব্যাপারে আমরা এফেক্টেড যেটা ইউরোপ হয়তো এফেক্টেড না।

13:45

Speaker 2

কারণ ইউরোপও কিন্তু তেল গ্যাস অনেক ইম্পোর্ট করে এবং ওদেরও তেল গ্যাসের ক্ষতিটা হবে।

13:52

Speaker 2

বাট আরেকটা ভয়ংকর ক্ষতি বাংলাদেশের হবে যেটা অন্য কারো হবে না সেটা হলো রেমিটেন্সের ক্ষতি।

14:00

Speaker 2

আপনারা জানেন যে ১০ মিলিয়নের বেশি বাংলাদেশি ২২ বিলিয়নের বেশি রেমিটেন্স পাঠায় জাস্ট এই গালফের দেশগুলার থেকে।

14:09

Speaker 2

সামনে ঈদ আসতেছে তারপরে আরেকটা ঈদ আসতেছে।

14:13

Speaker 2

এবং ঈদের সময় রেমিটেন্স আরো বাড়ে।

14:17

Speaker 2

যখন এই রিজিয়নটার ভিতরে যুদ্ধ লাগে তখন কি হয় তখন মানুষ সবচেয়ে আগে।

14:24

Speaker 2

কনস্ট্রাকশন মানে এমন এমন জিনিস যেগুলো এখনো পুরোপুরি হয় নাই এবং আপাতত না হলেও হয় এক বছর পরে শুরু করলেও হয়।

14:35

Speaker 2

সো কনস্ট্রাকশন, রোড ওয়ার্ক তারপরে এই টাইপ ক্লিনিং ক্লিনিং এই টাইপ জিনিসপত্র আগে বন্ধ করে দেয়।

14:44

Speaker 2

এবং আনফরচুনেটলি আমাদের সবচেয়ে বড় লেবার ফোর্স এই কাজগুলাই করে।

14:53

Speaker 2

এবং এগুলা যখন বন্ধ করে দেওয়া হবে আমাদের রেমিটেন্সে ভয়ংকর এফেক্ট আসতে পারে বলে সবাই সন্দেহ করতেছে।

15:02

Speaker 2

এখন আমরা সবাই ওয়েট করতেছি বোঝার জন্য যে এটা কি টেম্পোরারি নাকি।

15:08

Speaker 2

কারণ ইরান নিজেও এটা অনির্দিষ্টকাল চালাতে চাবে না কারণ ওদের নিজেদেরও অনেক ক্ষতি হচ্ছে।

15:15

Speaker 2

এট দ্যা সেইম টাইম ইরানের নতুন সুপ্রিম লিডার কে হবে এটা এখনো আমরা আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি আমি জানি না এখনো অ্যানাউন্স হয় নাই।

15:23

Speaker 2

সে কি প্রো আমেরিকা হবে যেটা আমেরিকার মনে মনে খায়েশ নাকি সে একচুয়ালি একটা উত্তরসূরি হবে ইরানের যে আগের সুপ্রিম লিডার ছিল তার।

15:34

Speaker 2

এটার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে যদি আমেরিকার পছন্দের কেউ হয় তাহলে হরমূজ প্রণালী খুব সহজেই আবার খুলে যাবে।

15:42

Speaker 2

যদি একচুয়াল সাকসেসর হয় একচুয়াল উত্তরসূরি হয় আগের জনের তাহলে হয়তো হরমূজ প্রণালী খুলবে না।

15:50

Speaker 2

ওরা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে এবং তারপর খুলবে।

15:52

Speaker 2

অলরেডি আইআরজিসি বলছে যে আমরা দোজখ পর্যন্ত যাইতে রাজি এর প্রতিশোধ নেওয়ার জন্য এবং জায়োনিস্টদের এবং আমেরিকাকে এবং আমেরিকার বন্ধুদের সাথে আমরা যা যা করা দরকার তাই তাই করবো।

16:03

Speaker 2

প্রতিশোধ কারণ আপনারা বুঝতেছেন না যে বিষয়টা কত।

16:05

Speaker 2

এই জিনিসটা এত ডাইনামিক যেটা আজকে যদি আমরা হরমূজ প্রণালী নিয়ে আলাপ করতেছি এই কারণে আমরা অত ডিটেইলে যাব না।

16:18

Speaker 2

বাট আয়াতুল্লাহ খোমেনি যে সে কিন্তু মানে গডের পরে সেকেন্ড মোস্ট রিলিজিয়াসলি পাওয়ারফুল ফিগার ইরানের আল্লাহকে মানে তারপর উনারে মানে এই অবস্থা।

16:30

Speaker 2

সে তো শুধু মানে দেশের প্রধান না বাংলাদেশের মতো।

16:33

Speaker 2

সে একই সাথে রিলিজিয়াস হেডও।

16:37

Speaker 2

এ কারণে ওরে বলা হয় সুপ্রিম লিডার।

16:39

Speaker 2

সো ওকে মাইরা ফেলা হইছে আবার এমন একটা সময় ওকে মেরে ফেলা হইছে যখন ইরানে ৭০ থেকে ৮০% মানুষ উনার বিরুদ্ধেই প্রটেস্ট করতেছিল।

16:50

Speaker 2

খুশি ছিল না কারণ অনেক বেশি অপারেশন ছিল।

16:55

Speaker 2

এই করতে দিব না ওই করতে অনেক মানে অথরিটারিয়ান রেজিম হলে যা হয় ওই ব্যাপারটা ছিল।

17:00

Speaker 2

সো এত ইন্টারেস্টিং এবং এত অদ্ভুত একটা ক্যাচালের মধ্যে পুরা ব্যাপারটা পড়ছে যে কিছুই বোঝা যাচ্ছে না যে সামনে কি হবে।

17:10

Speaker 2

আমরা জাস্ট ওয়েট করতে পারি এবং দেখতে পারি।

17:13

Speaker 2

খুবই সতর্ক করে দিচ্ছি আমি আপনাদের আপনারা যদি সময় টিভি ৭১ টিভি ইত্যাদি দেখেন।

17:20

Speaker 2

আপনারা দেখবেন ইরান পাগলের মতো জিততেছে।

17:22

Speaker 2

আবার আপনি যখন প্রো ইসরায়েল টিভিগুলা দেখবেন ধরেন ফক্স টিভি ফক্স নেটওয়ার্ক ইত্যাদি যেগুলা আর কি ট্রাম্পের অনেক সাপোর্ট।

17:32

Speaker 2

আর এরকম রাইট উইং মিডিয়া যখন আপনি দেখবেন তখন আপনি আবার দেখবেন যে আমেরিকা এবং ইসরায়েল ফাটায় ফেলতেছে।

17:36

Speaker 2

দুইটার কোনটাই পুরোপুরি সত্য না।

17:38

Speaker 2

বাট বেশিরভাগ সময় বাংলাদেশের গুলা কম সত্য।

17:40

Speaker 2

আপনার বেস্ট হবে যদি আপনি মিডল ইস্টের নেটওয়ার্কগুলাই ফলো করতে পারেন।

17:46

Speaker 2

বাট মিডল ইস্টের ভিতরেও একচুয়ালি আবার আমেরিকার প্রো অনেক কিছু আছে।

17:50

Speaker 2

সো এই মুহূর্তে যাই আপনি দেখবেন।

17:53

Speaker 2

চেষ্টা করবেন উইথ আ গ্রেইন অফ সল্ট মানে যাই দেখবেন তাই বিশ্বাস না করে নেওয়া।

18:00

Speaker 2

কারণ অনেক ধরনের আজগুবি নিউজ টিউজ এখন আসা শুরু হবে অলরেডি আসতেছে আমি দেখতেছি বাংলাদেশের চ্যানেলগুলা ঝাপায় পড়ছে আবল তাবল নিউজ পাবলিশ করার জন্য।

18:07

Speaker 2

এবং এই জিনিস সম্ভবত কন্টিনিউ হবে।

18:10

Speaker 2

ভালো থাকেন সবাই।

18:11

Speaker 2

সবার সাথে আমার কথা হবে পরের কোন একটা ভিডিওতে আমি জাস্ট কুইক একটা আপডেট ভিডিও বানাতে চেয়েছিলাম।

18:16

Speaker 2

আপনাদেরকে একটু ইনফর্ম করার জন্য যে কি হচ্ছে।

18:20

Speaker 2

ভালো থাকেন টাটা।

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=8390)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=8390)
- [Summary of this video](https://sozai.app/youtube-video-summarizer/?from=transcript&id=8390)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/transcript-58/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
