**আল্লাহর উপর ভরসার ফল কতটা সুমিষ্ট? | এক অবিশ্বাস্য বিশ্বাসের গল্প | Nusaiba Voice — Transcript & Summary | SozAI**
Source: https://sozai.app/transcript/allahor-vorshar-fol-sumishta-belief-story/

একজন ব্যবসায়ীর সম্পদ হারিয়ে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস ও ধৈর্যের গল্প, যা জীবনের কঠিন পরীক্ষায় সুমিষ্ট ফল বয়ে আনে।

## Key Takeaways

- আল্লাহর উপর সত্যিকারের বিশ্বাস ও ভরসা জীবনের কঠিন পরীক্ষায় শক্তি দেয়।
- সততা ও ন্যায্যতা ব্যবসা ও জীবনে দীর্ঘস্থায়ী সাফল্যের মূল।
- দুঃখ ও অপমানের মাঝেও বিশ্বাস ও ধৈর্য হারানো উচিত নয়।
- আল্লাহ যখন কিছু নেন, তখন নতুন কিছু দেয়ার জন্য হাত খালি করে দেন।
- সত্যিকারের তাওয়াক্কুল মানে মুখে নয়, অন্তরে অবিচল বিশ্বাস রাখা।

## What the video covers

- ইউসুফ ইবনে কামাল ছিলেন আরবের একটি মরুভূমি শহরের সম্মানিত কাপড় ব্যবসায়ী।
- এক ঝড়ে তার সমস্ত কাফেলা ডুবে যাওয়ায় সম্পদ ও সম্মান হারায়।
- শহরের মানুষ তাকে অবজ্ঞা ও অবহেলা করলেও তার বিশ্বাস ছিল আল্লাহর প্রতি অবিচল।
- ঋণের বোঝায় ডুবে গিয়ে পরিবারসহ একটি ভাঙা ঘরে আশ্রয় নেয়।
- কঠিন সময়েও ইউসুফ আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করেন।
- ছেলের অসুস্থতায় আল্লাহর কাছে সাহায্যের প্রার্থনা করেন এবং অবশেষে একজন হাকিমের সাহায্য পান।
- একদিন বাজারে এসে একজন বয়স্ক ব্যবসায়ী আবু সালেম তার সততা ও বিশ্বাসযোগ্যতা দেখে তাকে কাজের প্রস্তাব দেন।
- ইউসুফ নতুনভাবে ব্যবসা শুরু করে এবং সততা ও ন্যায্যতার মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করেন।
- গল্পটি আল্লাহর প্রতি তাওয়াক্কুল ও ধৈর্যের গুরুত্ব তুলে ধরে।
- শেষে ইউসুফের জীবনে নতুন সূচনা হয়, যা তার বিশ্বাসের সুমিষ্ট ফল।

Answers

## Questions about this video

ইউসুফ ইবনে কামাল কে ছিলেন এবং তার প্রধান বৈশিষ্ট্য কী ছিল?

ইউসুফ ইবনে কামাল ছিলেন আল-ওয়াদি শহরের একজন সম্মানিত কাপড়ের ব্যবসায়ী। তার প্রধান বৈশিষ্ট্য ছিল তার সৎ চরিত্র, আল্লাহর উপর গভীর ভরসা এবং গরিবদের প্রতি উদারতা।

ইউসুফের জীবনে কী ধরনের পরীক্ষা এসেছিল?

ইউসুফের জীবনে এক কঠিন পরীক্ষা এসেছিল যখন তার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ করা কাফেলাটি লোহিত সাগরে ঝড়ে ডুবে যায়। এতে তার সমস্ত মাল ও টাকা তলিয়ে যায়।

ইউসুফ তার ক্ষতির খবর শুনে কী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?

তার কর্মচারী হামিদ যখন কাফেলা ডুবে যাওয়ার খবর দেয়, তখন ইউসুফ প্রথমে চুপ করে আকাশের দিকে তাকান। এরপর তিনি শুধু 'ইন্না লি' বলে আল্লাহর উপর ভরসার ইঙ্গিত দেন, যা তার গভীর বিশ্বাসকে প্রকাশ করে।

## Full Transcript — Download SRT & Markdown

00:00

Speaker A

একটি প্রশ্ন দিয়ে শুরু করি আজকের গল্প।

00:06

Speaker A

যদি এক রাতের মধ্যে তোমার সবকিছু চলে যায়?

00:12

Speaker A

সম্পদ, সম্মান, পরিচয়, তুমি কি তখনও আল্লাহর উপর ভরসা রাখতে পারবে?

00:17

Speaker A

এই গল্পটি এমন একজন মানুষের, যার সবকিছু চলে গিয়েছিল, যাকে মানুষ পাগল বলেছিল।

00:24

Speaker A

যাকে তার নিজের শহর থুথু দিয়ে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু সে জানতো একটাই কথা, আল্লাহ দেখছেন।

00:30

Speaker A

আর সেই বিশ্বাসের ফল সুমিষ্ট হয়েছিল, এত সুমিষ্ট যে শুনলে তোমার চোখে পানি আসবেই।

00:37

Speaker A

বহু বছর আগের কথা, আরবের বুকে এক মরুভূমি শহর ছিল, নাম ছিল আল-ওয়াদি।

00:42

Speaker A

মরুভূমির বালির মাঝে গড়ে ওঠা এই ছোট্ট শহরে ছিল একটি বড় বাজার, একটি পুরনো মসজিদ আর কয়েকশো পরিবারের জীবন।

00:52

Speaker A

সেই শহরে বাস করতো ইউসুফ ইবনে কামাল।

00:55

Speaker A

বয়স তখন তার ৪০ এর কোঠায়, মাথা ভর্তি কালো চুলে সামান্য পাক ধরেছে।

01:00

Speaker A

চোখে সবসময় এক ধরনের শান্তি, যেন ভেতর থেকে কেউ আলো জ্বেলে রেখেছে।

01:04

Speaker A

ইউসুফ ছিলেন এই শহরের সবচেয়ে সম্মানিত কাপড়ের ব্যবসায়ী।

01:10

Speaker A

তার দোকানে দূর-দূরান্ত থেকে কাফেলা আসতো, ইয়েমেন থেকে আসতো রেশমি কাপড়, পারস্য থেকে আসতো রঙিন শাল।

01:17

Speaker A

মিশর থেকে আসতো সুতার বান্ডিল।

01:20

Speaker A

কিন্তু ইউসুফের সবচেয়ে বড় সম্পদ ছিল তার চরিত্র।

01:23

Speaker A

প্রতিদিন ফজরের আযানের আগে সে উঠতো।

01:28

Speaker A

অন্ধকারে একা বসে কাঁদতো আল্লাহর সামনে।

01:31

Speaker A

দোকান খোলার আগে দুই রাকাত নামাজ পড়তো।

01:34

Speaker A

কেউ বাকিতে কিনতে চাইলে সে না বলতো না।

01:37

Speaker A

গরিব এলে সে কাপড় দিতো টাকা না নিয়ে।

01:40

Speaker A

শহরের মানুষ বলতো,

01:43

Speaker A

ইউসুফের দোকানে গেলে বরকত আসে।

01:46

Speaker A

আর ইউসুফ হাসতে বলতো, বরকত আল্লাহর কাছ থেকে আসে, আমি শুধু উসিলা।

01:52

Speaker A

তার স্ত্রী মারিয়াম ছিলেন তার জীবনের আলো।

01:56

Speaker A

দুটি ছেলে।

01:58

Speaker A

বড়জন আদম, ছোটজন ইব্রাহিম।

02:01

Speaker A

সংসার ছিল হাসিতে ভরা।

02:03

Speaker A

রাতে চাঁদের আলোয় আঙিনায় পরিবার একসাথে খেতো, গল্প করতো, কোরআন পড়তো।

02:09

Speaker A

জীবন ছিল যেন স্বর্গের একটুকু ছায়া।

02:12

Speaker A

কিন্তু মানুষ ভুলে যায়, দুনিয়ার সুখ কখনো স্থায়ী নয়।

02:16

Speaker A

আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাকে পরীক্ষায় ফেলেন, কারণ সোনাকে খাঁটি করতে হলে আগুনের ভেতর দিয়ে যেতে হয়।

02:23

Speaker A

শীতের এক রাত।

02:25

Speaker A

ইউসুফ মসজিদ থেকে এশার নামাজ পড়ে ফিরছিলেন।

02:29

Speaker A

আকাশে তারা ছিল।

02:31

Speaker A

বাতাসে ঠান্ডার কামড় ছিল।

02:33

Speaker A

মনে ছিল প্রশান্তি।

02:35

Speaker A

বাড়ির কাছে আসতেই দেখলেন, দূর থেকে কেউ দৌড়ে আসছে।

02:40

Speaker A

তার দোকানের কর্মচারী হামিদ।

02:43

Speaker A

মুখ ফ্যাকাসে, চোখে আতঙ্ক।

02:46

Speaker B

ওস্তাদ, ওস্তাদ!

02:48

Speaker A

কি হয়েছে হামিদ?

02:50

Speaker A

থামো, দম নাও।

02:51

Speaker B

ওস্তাদ, কাফেলা, কাফেলা ডুবে গেছে।

02:54

Speaker A

ইউসুফের বুকের ভেতরটা একটু কেঁপে উঠলো।

02:57

Speaker A

সেই মৌসুমে তিনি তার জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ করেছিলেন, পুরো সঞ্চয় দিয়ে একটি বিশাল কাফেলায় মাল পাঠিয়েছিলেন।

03:04

Speaker A

ইয়েমেন থেকে বিরল কাপড়ের চালান।

03:07

Speaker A

সেই মাল বিক্রি হলে তিনি তার বাড়ির ঋণ শোধ করতেন, ছেলেদের মাদ্রাসায় পাঠাতেন, একটি নতুন দোকান নিতেন।

03:13

Speaker A

কিন্তু সেই রাতে লোহিত সাগরে ঝড় উঠেছিল, কাফেলার জাহাজ ডুবে গিয়েছিল।

03:18

Speaker A

সব মাল, সব টাকা তলিয়ে গিয়েছিল অন্ধকার পানির নিচে।

03:22

Speaker A

ইউসুফ একটু চুপ করে দাঁড়িয়ে রইলেন।

03:25

Speaker A

হামিদ ভয়ে কাঁদছিল, ভাবছিল ওস্তাদ হয়তো মাথায় হাত দিয়ে বসে পড়বেন, চিৎকার করবেন অথবা অজ্ঞান হয়ে যাবেন।

03:31

Speaker A

কিন্তু ইউসুফ শুধু আকাশের দিকে তাকালেন।

03:35

Speaker A

তারপর ধীরে ধীরে বললেন,

03:38

Speaker A

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

03:42

Speaker A

আমরা আল্লাহর জন্য আর আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে।

03:47

Speaker A

হামিদ অবাক হয়ে তাকিয়ে রইলো।

03:49

Speaker A

ইউসুফ বাড়ির দিকে পা বাড়ালেন।

03:51

Speaker A

পরের দিন সকাল থেকেই শহরে খবর ছড়িয়ে গেল।

03:55

Speaker A

ইউসুফের সব শেষ।

03:57

Speaker A

পুরো সম্পদ গেছে।

03:59

Speaker A

ঋণের বোঝায় ডুবে যাবে।

04:01

Speaker A

বাজারে যারা আগে সালাম দিতো, তারা এখন রাস্তা পাল্টে হাঁটে।

04:07

Speaker A

যারা তার দোকানে চা খেতো, তারা এখন অন্য দোকানে বসে।

04:11

Speaker A

যারা বলতো, ইউসুফ ভাই, মাশাআল্লাহ, কত নেককার মানুষ।

04:16

Speaker A

তারাই এখন বলছে,

04:19

Speaker A

এত বড় লোকসান মানে বুঝতেই পারছো কোথাও গুনাহ আছে।

04:23

Speaker A

মানুষ এরকমই।

04:25

Speaker A

সুখে পাশে থাকে, দুঃখে পিঠ দেখায়।

04:29

Speaker A

কিন্তু আসল পরীক্ষা তখনও আসেনি।

04:32

Speaker A

কয়েক সপ্তাহ পর ইউসুফের বাড়ির মালিক এসে বললো,

04:37

Speaker A

বাড়ি ছেড়ে দাও, ঋণ শোধ করতে পারবে না তাই বাড়ি নেবো।

04:41

Speaker A

দোকানের ঘরের মালিক বললো, দোকান খালি করো।

04:44

Speaker A

একে একে সব চলে গেল।

04:46

Speaker A

স্ত্রী মারিয়াম চোখের পানি আটকে রাখলেন।

04:50

Speaker A

ছেলেরা বুঝতে পারছিল না কি হচ্ছে।

04:53

Speaker A

ছোট ইব্রাহিম বাবার হাত ধরে বললো,

04:56

Speaker B

আব্বু, আমরা কোথায় যাবো?

04:58

Speaker A

ইউসুফ ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন,

05:01

Speaker A

আল্লাহর কাছে।

05:02

Speaker A

সেই রাতে তারা শহরের বাইরে একটি পুরনো ভাঙা ঘরে আশ্রয় নিলেন।

05:07

Speaker A

কোনো চাদর নেই, কোনো বালিশ নেই।

05:10

Speaker A

মেঝেতে বালি।

05:12

Speaker A

ছাদে ফাটল, রাতের ঠান্ডা বাতাস ঢুকছিল।

05:15

Speaker A

মারিয়াম কাঁদছিলেন নিঃশব্দে।

05:18

Speaker A

ইউসুফ উঠে দাঁড়ালেন।

05:20

Speaker A

অন্ধকারে দু হাত তুললেন।

05:22

Speaker A

ইয়া আল্লাহ, তুমি দিয়েছিলে তুমি নিয়েছো।

05:25

Speaker A

তুমি আমার রব, তোমার ফয়সালায় আমি রাজি।

05:28

Speaker A

তুমি যা রেখেছো তা যথেষ্ট, তুমি যা নিয়েছো তার মালিক তুমিই ছিলে।

05:32

Speaker A

শুধু এটুকুই বললেন।

05:34

Speaker A

তারপর মেঝেতে সিজদায় পড়ে গেলেন।

05:37

Speaker A

দীর্ঘ সময় কাঁদলেন, কিন্তু সেই কান্না অভিযোগের নয়, ছিল আত্মসমর্পণের।

05:42

Speaker A

পরের কয়েক মাস ছিল ইউসুফের জীবনের সবচেয়ে কঠিন সময়।

05:46

Speaker A

তিনি বাজারে কাজ খুঁজলেন, কেউ দিল না।

05:49

Speaker A

তিনি পুরনো বন্ধুদের কাছে গেলেন, দরজা বন্ধ পেলেন।

05:52

Speaker A

একদিন রাস্তায় হাঁটছিলেন, একজন পুরনো পরিচিত তাকে দেখে জোরে বললো, দেখো, এই হলো সেই বড় ব্যবসায়ী, এখন পথে পথে ঘুরছে।

05:59

Speaker A

হাসির শব্দ উঠলো চারিদিক থেকে।

06:01

Speaker A

ইউসুফ থামলেন না, মাথা নিচু করলেন না, শুধু ভেতর ভেতর বললেন,

06:06

Speaker A

ইয়া আল্লাহ, তুমি শুনছো, তুমি দেখছো।

06:09

Speaker A

আর সামনে হাঁটলেন।

06:11

Speaker A

এটাই তাওয়াক্কুল।

06:12

Speaker A

শুধু মুখে বলা নয়, সত্যিকারের বিশ্বাস হলো সেটা যেটা অপমানের মাঝেও টলে না, দুঃখের মাঝেও ভাঙে না।

06:19

Speaker A

একদিন মসজিদের ইমাম সাহেব ইউসুফকে ডাকলেন।

06:22

Speaker A

বললেন, ইউসুফ, তোমাকে দেখছি, তোমার চোখে এখনও সেই আলো আছে।

06:27

Speaker A

কিভাবে?

06:28

Speaker A

ইউসুফ বললেন, হুজুর, আমি একটা কথা বুঝেছি।

06:31

Speaker A

আল্লাহ যখন কিছু নেন, তখন হাত খালি করেন, আর হাত খালি হলেই তো আল্লাহ নতুন কিছু দিতে পারেন।

06:38

Speaker A

ভরা হাতে নতুন কিছু ধরা যায় না।

06:41

Speaker A

ইমাম সাহেব চুপ করে রইলেন।

06:43

Speaker A

তারপর বললেন,

06:45

Speaker A

ইউসুফ, তোমার মতো বিশ্বাস আমি কম মানুষে দেখেছি।

06:50

Speaker A

মাস পেরিয়ে গেল।

06:52

Speaker A

ইউসুফ ছোটখাটো কাজ করতে লাগলেন।

06:55

Speaker A

কখনো কারো বাগানে পানি দিতেন, কখনো বাজারে মাল বহন করতেন।

07:00

Speaker A

সন্ধ্যায় যা পেতেন তাই দিয়ে পরিবার চালাতেন।

07:03

Speaker A

একদিন ফিরে দেখলেন মারিয়াম কাঁদছেন।

07:06

Speaker A

কি হয়েছে?

07:07

Speaker A

ইব্রাহিম দুদিন ধরে জ্বরে পড়েছে।

07:10

Speaker A

ওষুধের টাকা নেই।

07:11

Speaker A

ইউসুফের বুকটা কেঁপে উঠলো।

07:13

Speaker A

সন্তানের কষ্ট, এটা সহ্য করা সবচেয়ে কঠিন।

07:16

Speaker A

তিনি বাইরে বেরিয়ে গেলেন।

07:18

Speaker A

একজনের কাছে গেলেন, দু'জনের কাছে গেলেন, কেউ সাহায্য করলো না।

07:22

Speaker A

রাত হয়ে আসছিল।

07:24

Speaker A

অবশেষে মসজিদের সামনে এসে দাঁড়ালেন।

07:27

Speaker A

ভেতরে ঢুকলেন।

07:28

Speaker A

একা অন্ধকারে বসে দু হাত তুললেন।

07:31

Speaker A

ইয়া আল্লাহ,

07:33

Speaker A

আমি ক্লান্ত, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস ক্লান্ত হয়নি।

07:38

Speaker A

আমার ছেলেকে সুস্থ করো।

07:40

Speaker A

তুমি শাফি, তুমি কাফি।

07:43

Speaker A

তুমি ছাড়া আমার আর কেউ নেই।

07:45

Speaker A

দীর্ঘ সময় কাঁদলেন।

07:47

Speaker A

তারপর উঠে দাঁড়ালেন।

07:49

Speaker A

মসজিদ থেকে বেরোতেই দেখলেন দরজার কাছে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে।

07:53

Speaker A

অপরিচিত চেহারা।

07:55

Speaker A

পথিক মনে হচ্ছে।

07:56

Speaker A

গায়ে ধুলো, হাতে লাঠি।

07:58

Speaker A

বৃদ্ধ বললেন,

08:00

Speaker C

বাছা, তোমার চোখে কান্নার চিহ্ন।

08:03

Speaker C

কি হয়েছে?

08:04

Speaker A

ইউসুফ বললেন, কিছু না চাচা।

08:07

Speaker A

আল্লাহর কাছে দোয়া করছিলাম।

08:09

Speaker C

ছেলে অসুস্থ?

08:10

Speaker A

ইউসুফ চমকে গেলেন।

08:12

Speaker A

আপনি জানলেন কি করে?

08:13

Speaker A

বৃদ্ধ শুধু হাসলেন।

08:15

Speaker A

তারপর তার ঝোলা থেকে একটি কাপড়ের পুটলি বের করলেন।

08:19

Speaker C

এটা নাও।

08:20

Speaker C

আমি একজন হাকিম।

08:22

Speaker C

এই ভেষজ দিয়ে পানি গরম করে খাওয়াও, ইনশাআল্লাহ সকালে জ্বর নামবে।

08:27

Speaker A

ইউসুফ বললেন, চাচা আমার কাছে টাকা নেই।

08:30

Speaker C

আমি চাইনি।

08:31

Speaker A

তারপর চলে গেলেন।

08:32

Speaker A

ইউসুফ ঘরে ফিরলেন।

08:34

Speaker A

ভেষজ দিয়ে পানি গরম করলেন।

08:36

Speaker A

ইব্রাহিমকে খাওয়ালেন।

08:38

Speaker A

ভোরের আলো ফোটার আগেই ইব্রাহিমের জ্বর নেমে গেল।

08:41

Speaker A

ইউসুফ সিজদায় পড়ে গেলেন।

08:43

Speaker A

এবার কান্না ছিল কৃতজ্ঞতার।

08:46

Speaker A

এখানে একটু থামুন।

08:48

Speaker A

ভাবুন এই মুহূর্তে ইউসুফের কাছে কি ছিল?

08:51

Speaker A

টাকা নেই, বাড়ি নেই, সম্মান নেই, কাজ নেই।

08:55

Speaker A

কিন্তু আল্লাহ ছিলেন, আর আল্লাহ থাকলে সত্যিই কি আর কিছু লাগে?

09:00

Speaker A

এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞেস করুন।

09:02

Speaker A

কারণ গল্পের সবচেয়ে বড় মোড় এখনও আসেনি।

09:06

Speaker A

একটা কথা আছে, রাত যখন সবচেয়ে গভীর হয়,

09:10

Speaker A

তখনই ভোরের আলো সবচেয়ে কাছে থাকে।

09:13

Speaker A

ইউসুফ জানতেন না, তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন মাত্র কয়েকদিন দূরে।

09:18

Speaker A

সেদিন সকালে বাজারে গিয়েছিলেন ছোটখাটো কাজের আশায়।

09:22

Speaker A

বাজারে ঢুকতেই দেখলেন একটা বড় কাফেলা এসে থেমেছে।

09:27

Speaker A

উটের সারি, মালের বোঝা, সঙ্গে অনেক লোক।

09:32

Speaker A

দূরদেশের পোশাক, অপরিচিত চেহারা।

09:34

Speaker A

কাফেলার সর্দার ছিলেন একজন বয়স্ক ব্যবসায়ী, নাম আবু সালেম।

09:39

Speaker A

চোখে তীক্ষ্ণ দৃষ্টি, গলায় কর্তৃত্বের সুর।

09:42

Speaker A

তিনি বাজারে ঢুকে চারদিকে তাকাচ্ছিলেন।

09:46

Speaker A

হঠাৎ ইউসুফের দিকে চোখ পড়লো।

09:48

Speaker A

কাছে এলেন, জিজ্ঞেস করলেন,

09:50

Speaker C

তুমি কি এই শহরের মানুষ?

09:52

Speaker A

জি।

09:53

Speaker C

কাপড়ের ব্যবসা জানো?

09:54

Speaker A

ইউসুফ একটু থামলেন, তারপর বললেন,

09:58

Speaker A

আগে করতাম।

09:59

Speaker A

আবু সালেম তার চোখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ।

10:03

Speaker A

মানুষ চেনার অভিজ্ঞতা যাদের আছে, তারা চোখ দেখেই বুঝতে পারেন সামনের মানুষটা বিশ্বাসযোগ্য কিনা।

10:09

Speaker A

তিনি বললেন,

10:10

Speaker C

আমার সাথে এসো।

10:11

Speaker A

কাফেলার তাবুতে বসলেন দু'জন।

10:13

Speaker A

আবু সালেম বললেন,

10:15

Speaker C

আমি বহু দেশ ঘুরেছি।

10:17

Speaker C

মানুষ চিনি।

10:18

Speaker C

তোমার চোখে একটা জিনিস আছে যা আমি খুব কম মানুষে দেখেছি, সততা এবং প্রশান্তি।

10:24

Speaker C

আমার একজন বিশ্বস্ত প্রতিনিধি দরকার এই শহরে।

10:27

Speaker C

আমার মাল দেখবে, বিক্রি করবে, হিসাব রাখবে, বিনিময়ে লাভের একটা অংশ পাবে।

10:32

Speaker A

ইউসুফ চুপ করে রইলেন।

10:34

Speaker A

আবু সালেম বললেন,

10:36

Speaker C

কি ভাবছো?

10:37

Speaker A

ইউসুফ বললেন, ভাবছি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবো।

10:41

Speaker A

আবু সালেম থমকে গেলেন।

10:43

Speaker A

তারপর,

10:45

Speaker A

ধীরে হাসলেন।

10:47

Speaker A

বললেন,

10:48

Speaker C

তোমার মতো মানুষই আমার দরকার ছিল।

10:51

Speaker A

সেই দিন থেকে ইউসুফের নতুন যাত্রা শুরু হলো।

10:55

Speaker A

আবু সালেমের মালের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করলেন।

11:00

Speaker A

ছোট্ট একটি জায়গায় মাল রাখলেন।

11:03

Speaker A

বিক্রি শুরু করলেন।

11:04

Speaker A

কিন্তু এবার তিনি আগের চেয়েও বেশি সতর্ক ছিলেন।

11:08

Speaker A

প্রতিটি লেনদেনে সততা, প্রতিটি ক্রেতার সাথে ন্যায্য ব্যবহার।

11:13

Speaker A

কারো সাথে প্রতারণা নয়।

11:15

Speaker A

কারো হক মারা নয়।

11:16

Speaker A

এবং প্রতিদিন ফজরের আগে উঠে সেই একই দোয়া।

11:21

Speaker A

ইয়া আল্লাহ, তুমি আমার রিজিকের মালিক।

11:24

Speaker A

আমি শুধু তোমার উপর ভরসা করি।

11:28

Speaker A

কয়েক মাসের মধ্যে মানুষ আবার তার কাছে আসতে শুরু করলো।

11:32

Speaker A

এবার শুধু কাপড় কিনতে নয়, পরামর্শ নিতেও।

11:36

Speaker A

ইউসুফ ভাই, আমার ছেলের বিয়েতে কোন কাপড় নেবো?

11:40

Speaker A

ইউসুফ ভাই, এই ব্যবসায় কিভাবে শুরু করবো?

11:43

Speaker A

মানুষ আবার সম্মান করতে শুরু করলো।

11:46

Speaker A

কিন্তু ইউসুফ এবার আর সম্মানে গলে গেলেন না, কারণ তিনি শিখে গিয়েছিলেন মানুষের সম্মান আর অসম্মান দুটোই অস্থায়ী।

11:52

Speaker A

শুধু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী।

11:56

Speaker A

এক বছর পেরোলো।

11:58

Speaker A

আবু সালেম আবার এলেন।

12:01

Speaker A

ইউসুফের কাজ দেখে মুগ্ধ হলেন।

12:03

Speaker A

বললেন,

12:04

Speaker C

ইউসুফ, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই।

12:08

Speaker C

আমার ব্যবসায় তুমি অংশীদার হও।

12:11

Speaker C

তোমার নামে একটা দোকান খোলো।

12:14

Speaker C

লাভ ভাগ করবো।

12:15

Speaker A

ইউসুফের চোখে পানি এসে গেল।

12:17

Speaker A

মনে পড়লো সেই রাতের কথা যখন সব হারিয়েছিলেন।

12:20

Speaker A

মনে পড়লো সেই ভাঙা ঘরের কথা।

12:22

Speaker A

মনে পড়লো সেই বৃদ্ধ হাকিমের কথা যিনি বিনা পয়সায় ওষুধ দিয়েছিলেন।

12:27

Speaker A

বললেন,

12:28

Speaker A

আবু সালেম ভাই, এই সুযোগ আমি নিজে তৈরি করিনি।

12:32

Speaker A

আল্লাহ তৈরি করেছেন।

12:33

Speaker A

আমি রাজি।

12:35

Speaker A

দোকান খুললো।

12:36

Speaker A

এবার শুধু আল-ওয়াদি নয়, আশেপাশের শহর থেকেও মানুষ আসতে লাগলো।

12:40

Speaker A

ইউসুফের নাম ছড়িয়ে পড়লো।

12:43

Speaker A

সৎ ব্যবসায়ী, ন্যায্য দাম, বিশ্বস্ত মানুষ।

12:46

Speaker A

একদিন দোকানে এলেন একজন বৃদ্ধ।

12:49

Speaker A

ইউসুফ তাকে দেখতেই চমকে উঠলেন।

12:52

Speaker A

সেই বৃদ্ধ, যিনি সেই রাতে মসজিদের দরজায় দাঁড়িয়েছিলেন।

12:55

Speaker A

যিনি ইব্রাহিমের জন্য ভেষজ দিয়েছিলেন।

12:58

Speaker A

চাচা, আপনি!

13:00

Speaker A

বৃদ্ধ হাসলেন।

13:01

Speaker C

তোমাকে খুঁজে পেলাম অবশেষে।

13:03

Speaker A

কে চাচা আপনি?

13:05

Speaker A

সেই রাতে আপনি কোথা থেকে এসেছিলেন, আমি আপনাকে আর খুঁজে পাইনি।

13:09

Speaker A

বৃদ্ধ চুপ করে রইলেন কিছুক্ষণ।

13:12

Speaker A

তারপর বললেন,

13:13

Speaker C

বাছা, আমি একজন সাধারণ পথিক।

13:15

Speaker C

কিন্তু সেই রাতে আমি মসজিদের বাইরে দাঁড়িয়ে তোমার দোয়া শুনেছিলাম, তুমি এত কষ্টে ছিলে কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটি কথাও বলোনি।

13:23

Speaker C

শুধু চেয়েছিলে।

13:25

Speaker A

আমার মন গলে গিয়েছিল।

13:27

Speaker A

ইউসুফের চোখ ভিজে এলো।

13:29

Speaker A

বৃদ্ধ বললেন,

13:30

Speaker C

জানো, আমি আবু সালেমের বাবা।

13:32

Speaker A

ইউসুফ থমকে গেলেন।

13:33

Speaker C

আমি আবু সালেমকে বলেছিলাম এই শহরে যেতে।

13:35

Speaker C

তোমার কথা বলেছিলাম।

13:37

Speaker C

বলেছিলাম এই মানুষটির সাথে ব্যবসা করো, জীবনে ক্ষতি হবে না।

13:42

Speaker A

ইউসুফ কিছু বলতে পারলেন না।

13:44

Speaker A

শুধু অনুভব করলেন আল্লাহ কিভাবে কাজ করেন।

13:48

Speaker A

সেই রাতে যখন তিনি একা মসজিদে কাঁদছিলেন, আল্লাহ তখনই তার সাহায্যের ব্যবস্থা করে রেখেছিলেন।

13:55

Speaker A

একজন পথিক বৃদ্ধের মাধ্যমে যার ছেলে ছিলেন এক বড় ব্যবসায়ী।

14:00

Speaker A

মানুষ ভাবে সাহায্য আসে না।

14:02

Speaker A

আসলে সাহায্য আসছেই, শুধু আল্লাহর নির্ধারিত সময়ে।

14:07

Speaker A

কয়েক মাস পরের কথা।

14:09

Speaker A

বাজারে ইউসুফের দোকান এখন সবচেয়ে পরিচিত।

14:12

Speaker A

সেই পুরনো পরিচিত মানুষরা, যারা একদিন রাস্তা বদলে হাঁটতো, তারাই এখন আসছে।

14:18

Speaker A

একজন এসে বললো,

14:20

Speaker D

ইউসুফ ভাই, আপনি বড় হয়েছেন।

14:23

Speaker D

মাফ করে দিন আমাদের।

14:24

Speaker A

ইউসুফ হাসলেন।

14:26

Speaker A

বললেন,

14:27

Speaker A

ভাই, আমি কাউকে দোষ দিইনি।

14:30

Speaker A

তুমি যা করেছিলে সেটা মানুষের স্বভাব।

14:33

Speaker A

আর আমি যা পেয়েছি সেটা আল্লাহর রহমত।

14:37

Speaker A

দুটো আলাদা বিষয়।

14:38

Speaker A

লোকটা লজ্জায় মাথা নিচু করলো।

14:40

Speaker A

ইউসুফ বললেন,

14:41

Speaker A

বসো, চা খাও।

14:43

Speaker A

এটাই ইসলাম।

14:44

Speaker A

কষ্ট দেওয়া মানুষকেও ক্ষমা করা।

14:47

Speaker A

কারণ যে ক্ষমা করতে পারে, সে বুঝেছে আসল হিসাব আল্লাহর কাছে।

14:52

Speaker A

মানুষের কাছে নয়।

14:53

Speaker A

দুই বছর পেরিয়ে গেল।

14:55

Speaker A

ইউসুফের দোকান এখন শহরের সবচেয়ে বড় কাপড়ের দোকান।

14:58

Speaker A

আবার বাড়ি হয়েছে, এবার আগের চেয়েও বড়।

15:01

Speaker A

আবার পরিবার একসাথে, আবার হাসি, আবার কোরআন, আবার শান্তি।

15:06

Speaker A

কিন্তু এবারের সুখ আগের চেয়ে আলাদা।

15:10

Speaker A

আগে সুখে একটা ভয় ছিল, হারিয়ে যাবে তো না?

15:13

Speaker A

এখন সেই ভয় নেই।

15:15

Speaker A

কারণ ইউসুফ এখন বোঝেন সুখ-দুঃখ দুটোই আল্লাহর দান, দুটোতেই আল্লাহর পরিকল্পনা আছে, দুটোতেই কল্যাণ আছে।

15:22

Speaker A

একদিন রাতে।

15:25

Speaker A

আঙিনায় বসে ইউসুফ আর তার দুই ছেলে।

15:29

Speaker A

আদম জিজ্ঞেস করলো,

15:30

Speaker E

আব্বু, যখন সব চলে গিয়েছিল, তখন তোমার মনে কি কখনো রাগ হয়নি আল্লাহর উপর?

15:36

Speaker A

ইউসুফ অনেকক্ষণ চুপ থাকলেন।

15:40

Speaker A

তারপর বললেন,

15:42

Speaker A

বাবা, একটা কথা বলি।

15:45

Speaker A

মনে আছে তুমি যখন ছোট ছিলে?

15:48

Speaker A

একদিন খেলতে গিয়ে পড়ে গেলে।

15:51

Speaker A

হাঁটুতে রক্ত বেরিয়েছিল।

15:54

Speaker A

আমি ওষুধ লাগিয়েছিলাম।

15:57

Speaker A

সেটা জ্বলেছিল।

15:59

Speaker A

তুমি কাঁদছিলে।

16:01

Speaker A

কিন্তু আমি থামাইনি।

16:03

Speaker A

কারণ জানতাম, একটু কষ্ট না হলে ক্ষত সারবে না।

16:07

Speaker A

আদম মাথা নাড়লো।

16:09

Speaker A

আল্লাহ আমাদের পিতার চেয়েও বেশি ভালোবাসেন।

16:12

Speaker A

তিনি যখন কষ্ট দেন, তখন বুঝতে হবে তিনি আমাদের কোথাও সারিয়ে তুলছেন।

16:17

Speaker A

হয়তো আমার অহংকার ছিল।

16:20

Speaker A

হয়তো আমি ভুলে যাচ্ছিলাম যে সম্পদ তার, আমি শুধু আমানতদার।

16:26

Speaker A

কষ্ট এসে সেটা মনে করিয়ে দিয়েছে।

16:29

Speaker A

ছোট ইব্রাহিম বললো,

16:31

Speaker E

আব্বু, তাহলে কষ্ট কি ভালো জিনিস?

16:35

Speaker A

ইউসুফ হাসলেন।

16:37

Speaker A

বললেন,

16:39

Speaker A

কষ্ট ভালো না খারাপ, সেটা নির্ভর করে তুমি সেটা নিয়ে কি করো তার উপর।

16:46

Speaker A

যদি কষ্ট পেয়ে আল্লাহর কাছে যাও, সেটা রহমত।

16:50

Speaker A

যদি কষ্ট পেয়ে আল্লাহ থেকে দূরে যাও,

16:53

Speaker A

সেটা বিপদ।

16:55

Speaker A

চাঁদের আলো আঙিনায় পড়েছিল।

16:58

Speaker A

তিনজন চুপ করে বসে রইলেন।

17:01

Speaker A

সেই নীরবতায় ছিল এক গভীর শান্তি।

17:04

Speaker A

একদিন এক তরুণ ব্যবসায়ী এসে বললো,

17:07

Speaker D

ইউসুফ চাচা, আমার ব্যবসায় এখন অনেক ক্ষতি হচ্ছে।

17:12

Speaker D

মনে হচ্ছে আর পারবো না।

17:14

Speaker D

আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন?

17:17

Speaker A

ইউসুফ তার কাঁধে হাত রাখলেন।

17:19

Speaker A

বললেন,

17:20

Speaker A

বাবা, আল্লাহ কাউকে ছাড়েন না।

17:22

Speaker A

তিনি শুধু পরীক্ষা করেন, আর পরীক্ষায় যে ধৈর্য ধরে সে পায় এমন কিছু যা সে কল্পনাও করেনি।

17:29

Speaker A

তরুণটি বললো,

17:31

Speaker D

কিন্তু আমি ভয় পাচ্ছি।

17:33

Speaker A

বললেন,

17:34

Speaker A

ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে আল্লাহর দিকে ফিরে যাও, পালিয়ে যেও না।

17:41

Speaker A

কারণ পালানোর জায়গা নেই কোথাও।

17:45

Speaker A

আল্লাহ ছাড়া আশ্রয় নেই, আল্লাহ ছাড়া আশ্রয়ী নেই।

17:48

Speaker A

তরুণটির চোখে পানি এসে গেল।

17:50

Speaker A

ইউসুফ বললেন,

17:51

Speaker A

আমার গল্প শুনতে চাও?

17:53

Speaker A

সেদিন ইউসুফ তরুণটিকে তার পুরো গল্প বললেন।

17:58

Speaker A

সেই রাতের কথা।

18:00

Speaker A

সেই ভাঙা ঘরের কথা।

18:02

Speaker A

সেই অপমানের কথা।

18:03

Speaker A

সেই মসজিদের কথা।

18:05

Speaker A

সেই বৃদ্ধের কথা।

18:06

Speaker A

গল্প শেষ করে বললেন,

18:09

Speaker A

বাবা,

18:10

Speaker A

আমি একটা জিনিস বুঝেছি।

18:13

Speaker A

তাওয়াক্কুল মানে এই নয় যে তুমি কিছু করবে না, বসে থাকবে।

18:18

Speaker A

তাওয়াক্কুল মানে হলো তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করবে।

18:22

Speaker A

তারপর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেবে।

18:26

Speaker A

দরজায় কড়া নাড়বে, কিন্তু দরজা খুলে কিনা সেটা আল্লাহর ইচ্ছা।

18:31

Speaker A

আর সবচেয়ে বড় পুরস্কার কি জানো?

18:34

Speaker A

সম্পদ ফিরে আসা নয়।

18:36

Speaker A

সবচেয়ে বড় পুরস্কার হলো সেই প্রশান্তি যেটা কষ্টের মাঝেও থাকে।

18:43

Speaker A

সেই বিশ্বাস যেটা ঝড়েও টলে না।

18:47

Speaker A

এটা আল্লাহ দেন শুধু তার বিশেষ বান্দাদের।

18:50

Speaker A

তরুণটি চলে গেল।

18:52

Speaker A

ইউসুফ একা দোকানে বসে রইলেন।

18:55

Speaker A

বাইরে সূর্য ডুবছিল।

18:57

Speaker A

আকাশ লাল হয়ে গেছে।

18:59

Speaker A

আযানের সুর ভেসে আসছিল দূর থেকে।

19:02

Speaker A

ইউসুফ উঠে দাঁড়ালেন।

19:05

Speaker A

আবার সেই একই কাজ, দোকান বন্ধ করে মসজিদের দিকে হাঁটা।

19:09

Speaker A

পথে একটু থামলেন।

19:11

Speaker A

আকাশের দিকে তাকালেন।

19:13

Speaker A

মনে মনে বললেন,

19:15

Speaker A

ইয়া আল্লাহ, তুমি নিয়েছিলে, তুমি দিয়েছো।

19:18

Speaker A

কিন্তু সবচেয়ে বড় যা দিয়েছো, তা হলো তোমার উপর ভরসা রাখার শক্তি।

19:24

Speaker A

এই শক্তি যার আছে, সে কখনো সত্যিকার অর্থে গরিব নয়।

19:29

Speaker A

প্রিয় বন্ধু, আজকের এই গল্প শুধু ইউসুফের নয়।

19:32

Speaker A

এটা তোমার আমার সবার গল্প।

19:35

Speaker A

আমরা সবাই কোনো না কোনো সময় সেই ভাঙা ঘরে থাকি।

19:40

Speaker A

যেখানে অন্ধকার থাকে, ঠান্ডা বাতাস থাকে, আর মনে হয় আর পারবো না।

19:46

Speaker A

কিন্তু সেই মুহূর্তে একটাই কাজ করো।

19:49

Speaker A

হাত তোলো।

19:51

Speaker A

আল্লাহর দিকে তাকাও।

19:53

Speaker A

বলো,

19:54

Speaker A

ইয়া আল্লাহ, তুমি আছো।

19:57

Speaker A

আমি তোমার উপর ভরসা করি।

20:00

Speaker A

ব্যাস।

20:01

Speaker A

এটুকুই যথেষ্ট।

20:03

Speaker A

কারণ আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না।

20:06

Speaker A

তিনি শুনছেন, তিনি দেখছেন।

20:09

Speaker A

তিনি পরিকল্পনা করছেন তোমার জন্য, তোমার কল্যাণে।

20:14

Speaker A

আর বিশ্বাসের ফল সত্যিই সুমিষ্ট।

Topics: আল্লাহর উপর ভরসা বিশ্বাসের গল্প ইসলামী শিক্ষা তাওয়াক্কুল ধৈর্য সততা ব্যবসায়িক নৈতিকতা পরীক্ষা ও ধৈর্য ইসলামিক অনুপ্রেরণা বাংলা ইসলামিক গল্প

Study this video

- [Flashcards from this video](https://sozai.app/tools/ai-flashcard-generator/?from=transcript&id=11799)
- [Quiz on this video](https://sozai.app/tools/quiz-generator/?from=transcript&id=11799)

Free, made by AI from this transcript. No signup.


---
This is the markdown twin of https://sozai.app/transcript/allahor-vorshar-fol-sumishta-belief-story/ — the same content, without the markup.
Published by SozAI (https://sozai.app). Reuse and quotation are allowed with attribution and a link back.
Machine-readable index: https://sozai.app/llms.txt · data API: https://sozai.app/api/
